ঢাকা সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

ট্রুথ সোশ্যালে ১ লাখ ডলারে বিশেষ সুবিধা বিক্রি, মামলার মুখে ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৬ আগস্ট ২০২৬, ০৫:৫৩ পিএম
ট্রুথ সোশ্যাল অ্যাপ। ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে একটি বিশেষ সেবা চালু করে আইনি চ্যালেঞ্জের মুখে পড়েছেন তিনি।

বিশেষ এই সেবায় প্রতি মাসে সর্বোচ্চ ১ লাখ ডলার ফির বিনিময়ে বিশ্বের অর্থনীতি, শুল্কনীতি ও রাজনৈতিক আগাম বার্তা পাওয়ার সুযোগ রাখা হয়েছে। তবে এই সেবার বিরুদ্ধে নিউইয়র্কের একটি ফেডারেল আদালতে মামলা করেছে যুক্তরাষ্ট্রের দুটি সংবাদ ও অধিকারবিষয়ক সংস্থা ‘দ্য ইন্টারসেপ্ট’ ও ‘ফ্রিডম অব দ্য প্রেস ফাউন্ডেশন’। খবর বিবিসির।

মামলায় উল্লেখ করা হয়েছে, প্রেসিডেন্টের সরকারি ও নীতিগত ঘোষণা অর্থের বিনিময়ে আগাম বিক্রি করার সিদ্ধান্ত সম্পূর্ণ অসাংবিধানিক ও দুর্নীতিগ্রস্ত। ট্রুথ সোশ্যালের নতুন সেবাটির নাম দেয়া হয়েছে ‘ট্রুথ এপিআই’। ১ আগস্ট চালু হওয়া এ সেবার মাধ্যমে বড় ব্যবসায়ী ও বিনিয়োগকারীরা সাধারণ জনগণের চেয়ে কয়েক সেকেন্ড আগেই ট্রাম্পের ঘোষণা জানতে পারছেন। এ সামান্য সময় শেয়ারবাজার ও ব্যবসা-বাণিজ্যে বড় প্রভাব ফেলতে পারে। এতে ধনী বিনিয়োগকারীরা বাড়তি সুবিধা পাচ্ছেন, যা বাজারের সাধারণ ভারসাম্য ও সততা নষ্ট করছে।

আরও পড়ুন

মামলার বাদীরা বলছেন, প্রেসিডেন্ট ট্রাম্প প্রায়ই ট্রুথ সোশ্যালে মধ্যপ্রাচ্য যুদ্ধ, আন্তর্জাতিক শুল্ক নীতি বা বড় সিদ্ধান্তগুলোর প্রথম ঘোষণা দিয়ে থাকেন। যে খবরগুলো মুহূর্তের মধ্যে শেয়ার ও পুঁজিবাজারে তোলপাড় সৃষ্টি করে। এ ধরনের সরকারি তথ্য আগাম বিক্রি করে সুবিধা দেয়ার সুযোগ ট্রাম্প ও তার মালিকানাধীন প্রতিষ্ঠানের ব্যবসায়িক স্বার্থ নিশ্চিত করছে। উল্লেখ্য, ট্রাম্প সোশ্যাল মিডিয়াটির মূল প্রতিষ্ঠান ট্রাম্প মিডিয়া অ্যান্ড টেকনোলজি গ্রুপের (টিএমটিজি) মূল শেয়ারহোল্ডার।

ফ্রিডম অব দ্য প্রেস ফাউন্ডেশনের কর্মকর্তা শেঠ স্টার্ন বলেন, ‘একজন প্রেসিডেন্ট নিজের বার্তা অর্থের বিনিময়ে বিক্রি করছেন, যা নজিরবিহীন বড় দুর্নীতি।’ অন্যদিকে দি ইন্টারসেপ্টের আইনবিষয়ক কর্মকর্তা ডেভিড ব্র্যালো বলেন, ‘রাষ্ট্রপ্রধান সরকারি বিজ্ঞপ্তির আগাম তথ্য বিক্রি করছেন, যা স্বাধীন সাংবাদিকতার মূলনীতির পরিপন্থী।’

তবে এসব অভিযোগ অস্বীকার করেছে ট্রাম্প মিডিয়া। এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি দাবি করে, কিছু বামপন্থী কর্মী রাজনৈতিক উদ্দেশ্যে এ মামলা করেছে। তারা প্রেসিডেন্ট ট্রাম্প ও বিনিয়োগকারীদের ক্ষতি করার চেষ্টা করছে। কোম্পানিটি দাবি, অনেক সামাজিক মাধ্যমই এমন বাণিজ্যিক সেবা দেয়। তবে বিষয়টি নিয়ে হোয়াইট হাউজ তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ইমরান খানের মুক্তির দাবিতে রাস্তায় লাখো মানুষ
পাকিস্তানে ইমরান খানের মুক্তির দাবিতে লাখো মানুষ আন্দোলনে নেমেছে। সরকারের সঙ্গে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) শেষ মুহূর্তের আলোচনা ভেস্তে যাওয়ায় খাইবার পাখতুনখাওয়ার লাক্কি মারওয়াত থেকে এই আন্দোললনের ডাক দেওয়া হয়।  
ইমরান খানের মুক্তির দাবিতে রাস্তায় লাখো মানুষ
ইন্দোনেশিয়ায় ২ সুমাত্রান গণ্ডারের গর্ভধারণ, মহাবিপন্ন প্রজাতি রক্ষায় আশার আলো
বিশ্বের সবচেয়ে বিরল ও বিপন্ন স্তন্যপায়ী প্রাণীদের একটি এই প্রজাতিকে টিকিয়ে রাখার ক্ষেত্রে এ ঘটনা নতুন আশার সৃষ্টি করেছে বলে জানিয়েছে দেশটির সরকার। খবর বার্তা সংস্থা এএফপি’র।
ইন্দোনেশিয়ায় ২ সুমাত্রান গণ্ডারের গর্ভধারণ, মহাবিপন্ন প্রজাতি রক্ষায় আশার আলো
পাকিস্তানি নারীর প্রেমে ভারতীয় নৌসেনা, ফাঁস করে দিলেন ‘গোপন তথ্য’
কয়েক মাস আগে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রদীপের সঙ্গে যোগাযোগ করেন ওই পাকিস্তানি নারী গোয়েন্দা। এরপর ধীরে ধীরে তাদের মধ্যে গভীর বন্ধুত্ব গড়ে ওঠে।
পাকিস্তানি নারীর প্রেমে ভারতীয় নৌসেনা, ফাঁস করে দিলেন ‘গোপন তথ্য’
প্রেমিকার সঙ্গে মোমো খাওয়ার সময় স্বামীকে হাতেনাতে ধরলেন বউ, অতঃপর...
ভারতের উত্তর প্রদেশের মিরাটের মায়াঙ্ক নামের এক ব্যক্তি প্রেমিকাকে সঙ্গে নিয়ে মোমো খেতে যান। এ সময় নিজের স্ত্রীকে দেখে পালানোর চেষ্টা করেন। কিন্তু পালানোর সেই চেষ্টা শেষ পর্যন্ত ভয়াবহ ঘটনায় রূপ নেয়।
প্রেমিকার সঙ্গে মোমো খাওয়ার সময় স্বামীকে হাতেনাতে ধরলেন বউ, অতঃপর...
‌‘মক্কা প্রতিরক্ষা জোটে যোগ দিতে আগ্রহী ছয়টির বেশি দেশ’
পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার জানিয়েছেন, ছয়টির বেশি দেশ পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের মধ্যে স্বাক্ষরিত মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে যোগ দেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন।  
‌‘মক্কা প্রতিরক্ষা জোটে যোগ দিতে আগ্রহী ছয়টির বেশি দেশ’
আরও পড়ুন
ট্রাম্প মামুকে গান্ধীগিরি শেখাতে হবে: সঞ্জয় দত্ত
ট্রাম্পের সঙ্গে তারেক রহমানের ছবি শেয়ার করল মার্কিন দূতাবাস
ডেমোক্র্যাট জিতলে ওহাইওকে সহায়তা না করার হুমকি ট্রাম্পের
‘এআই সম্রাট’ নিয়োগ দিলেন ট্রাম্প