ঢাকা শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

ওমরাহ ভিসা থাকলেও যাওয়া যাবে না সৌদি, মানতে হবে শর্ত

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৬ আগস্ট ২০২৬, ০৯:২০ পিএম
ছবি: সংগৃহীত

সৌদি আরবের একাধিকবার প্রবেশের সুবিধাযুক্ত ওমরাহ ভিসা ৩৬৫ দিন কার্যকর থাকলেও প্রতিবার দেশটিতে প্রবেশের আগে অনুমোদিত সার্ভিস প্যাকেজ বুকিং এবং ওমরাহ পারমিট নেওয়া বাধ্যতামূলক করেছে সৌদি আরব।

রোববার (১৬ আগস্ট) দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে গালফ নিউজ।

মন্ত্রণালয় জানিয়েছে, একাধিকবার প্রবেশের এই ভিসাধারীদের প্রতিবার সৌদি আরবে যাওয়ার আগে নুসুক প্ল্যাটফর্মের মাধ্যমে অনুমোদিত ওমরাহ সেবা প্রদানকারীর কাছ থেকে সার্ভিস প্যাকেজ কিনতে হবে। পাশাপাশি সৌদি আরবে যাওয়ার আগে নুসুক অ্যাপের মাধ্যমে ওমরাহ পারমিট সংগ্রহ করতে হবে।

জুলাইয়ে চালু হওয়া মাল্টিপল-এন্ট্রি ওমরাহ ভিসা ইস্যুর তারিখ থেকে ৩৬৫ দিন পর্যন্ত বৈধ থাকবে। এই সময়ের মধ্যে ভিসাধারীরা একাধিকবার সৌদি আরবে প্রবেশ করতে পারবেন। তবে পুরো ভিসার মেয়াদে সৌদিতে অবস্থানের মোট সময় সর্বোচ্চ ৯০ দিন।

মন্ত্রণালয় বলেছে, নতুন ব্যবস্থার উদ্দেশ্য হলো মুসল্লিদের ওমরাহ পালনের সময়সূচি নির্ধারণে আরও বেশি সুবিধা দেওয়া। তবে ভিসার মেয়াদ এক বছর হওয়া মানেই প্রতিবার প্রবেশের জন্য আলাদা শর্তগুলো মানতে হবে।

প্রতিটি সফরের জন্য নুসুকের মাধ্যমে অনুমোদিত সেবা প্রদানকারীর কাছ থেকে নতুন করে সার্ভিস প্যাকেজ কিনতে হবে। ওই প্যাকেজের মেয়াদ ভিসার অবশিষ্ট বৈধতার সময়সীমা অতিক্রম করতে পারবে না।

এ ছাড়া প্রতিবার সৌদি আরবে যাওয়ার আগে নুসুক অ্যাপ থেকে ওমরাহ পারমিট নিতে হবে। পারমিটে উল্লেখ করা তারিখ সার্ভিস প্যাকেজে নির্ধারিত তারিখের সঙ্গে মিলতে হবে। মন্ত্রণালয় আরও জানিয়েছে, ভিসাধারীদের সৌদি আরবে প্রবেশ ও ভ্রমণের ক্ষেত্রে অন্যান্য সব যোগ্যতা ও নিয়মও পূরণ করতে হবে।

প্রথমবার ওমরাহ পালনের ক্ষেত্রে প্রক্রিয়া শুরু হবে নুসুকে অনুমোদিত সার্ভিস প্যাকেজ কেনার মাধ্যমে। এরপর ভিসার আবেদন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। সৌদি আরবে যাওয়ার আগে ভ্রমণকারীর যোগ্যতা যাচাই করা হবে।

সৌদি আরবে পৌঁছানোর পর প্রবেশের তথ্য নথিভুক্ত করা হবে। পরে দেশ ছাড়ার তথ্যও হালনাগাদ করা হবে, যাতে ভিসাধারী ৯০ দিনের সম্মিলিত অনুমোদিত অবস্থান থেকে কত দিন ব্যবহার করেছেন এবং কত দিন বাকি রয়েছে, তা হিসাব করা যায়।

অর্থাৎ, এক বছরের মাল্টিপল-এন্ট্রি ওমরাহ ভিসা হাতে থাকলেই পরবর্তী সফরে সরাসরি সৌদি আরবে প্রবেশ করা যাবে না। প্রতিবার ওমরাহ পালনের পরিকল্পনা করলে নতুন করে অনুমোদিত সার্ভিস প্যাকেজ বুকিং এবং ওমরাহ পারমিট নেয়ার প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বিষাক্ত বাতাসে বিপর্যস্ত পাকিস্তান
পাকিস্তানের লাহোরে ভয়াবহ বায়ুদূষণ কমাতে ধান কাটার পর জমিতে পড়ে থাকা খড় পোড়ানো বন্ধে বিশেষ অভিযান শুরু করেছে পাঞ্জাব সরকার।
বিষাক্ত বাতাসে বিপর্যস্ত পাকিস্তান
ভুয়া আদালতের আদেশে ওয়েবসাইট বন্ধ, কর্মকর্তাকে তলব মোদির
ভুয়া আদালতের আদেশের ভিত্তিতে ১০০টির বেশি ওয়েবসাইট বন্ধের ঘটনায় টেলিযোগাযোগ বিভাগের সচিবকে তলব করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 
ভুয়া আদালতের আদেশে ওয়েবসাইট বন্ধ, কর্মকর্তাকে তলব মোদির
পুতিন-শি জিনপিংয়ের সঙ্গে পারমাণবিক অস্ত্র নিয়ে কথা বলবেন ট্রাম্প
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে পারমাণবিক অস্ত্র কমানোর বিষয়টি তুলবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
পুতিন-শি জিনপিংয়ের সঙ্গে পারমাণবিক অস্ত্র নিয়ে কথা বলবেন ট্রাম্প
হাম নিয়ে নতুন উদ্বেগ
টানা সংক্রমণ বন্ধ করতে ব্যর্থ হওয়ায় হামমুক্ত দেশের মর্যাদা হারিয়েছে যুক্তরাষ্ট্র।
হাম নিয়ে নতুন উদ্বেগ
তদন্তের মুখে সাবেক সিআইএ প্রধানের ছেলে
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) সাবেক প্রধান জন ব্রেনানের ছেলে কাইল ব্রেনানের বিরুদ্ধে শিশুদের যৌন নিপীড়নমূলক ছবি সংরক্ষণ ও পরিবহনের অভিযোগে মামলা হয়েছে।
তদন্তের মুখে সাবেক সিআইএ প্রধানের ছেলে
আরও পড়ুন
ফ্রিতে ওমরাহ করার বিশাল সুযোগ, আবেদন করবেন যেভাবে
হজযাত্রীদের জন্য নতুন প্যাকেজ ঘোষণা সৌদি আরবের
ওমরাহ এজেন্সির নিবন্ধনে যে ৬ শর্ত দিল সৌদি আরব
পবিত্র ওমরাহ সম্পন্ন করলেন আসিফ মাহমুদ