ঢাকা সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

কলোরাডোতে লন্ড্রি রুম থেকে বের হতেই ভালুকের হামলা

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৯ আগস্ট ২০২৬, ০৩:৩০ পিএম
কলোরাডোতে খাবারের সন্ধানে লোকালয়ে বাড়ছে ভালুকের আনাগোনা । ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যের একটি আবাসিক ভবনে লন্ড্রি রুম থেকে বের হওয়ার সময় এক ব্যক্তির ওপর হামলা চালিয়েছে একটি স্ত্রী কালো ভালুক। হামলায় তার হাত ও পায়ে আঘাত লেগেছে।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার কলোরাডোর ঈগল-ভেইল এলাকায় এ ঘটনা ঘটে। ডেনভার থেকে প্রায় ১০০ মাইল পশ্চিমে অবস্থিত ওই এলাকায় ভালুকের হামলার খবর পেয়ে ঘটনাস্থলে যান বন্যপ্রাণী বিভাগের কর্মকর্তারা।

কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ওই ব্যক্তি লন্ড্রি রুম থেকে বের হওয়ার সময় একটি স্ত্রী কালো ভালুকের সামনে পড়েন। ভালুকটি তার হাতে আঁচড় দেয়। পালানোর চেষ্টা করার সময় তিনি হোঁচট খেয়ে পায়েও আঘাত পান।

পরে পরিবারের এক সদস্য তাকে চিকিৎসাকেন্দ্রে নিয়ে যান। সেখানে হাত ও পায়ের চিকিৎসা শেষে তাকে ছেড়ে দেওয়া হয়। বর্তমানে তিনি বাড়িতে সুস্থ হয়ে উঠছেন।

বন্যপ্রাণী কর্মকর্তারা জানিয়েছেন, চলতি বছর কলোরাডোতে ভালুক দেখা যাওয়ার খবর বেড়েছে। তীব্র খরার কারণে বনে ভালুকের স্বাভাবিক খাবারের সংকট তৈরি হয়েছে। খাবারের সন্ধানে তাই তারা লোকালয়ের দিকে বেশি ছুটে আসছে।

সম্প্রতি ওই এলাকায় একটি স্ত্রী ভালুক ও তার শাবকদের আবর্জনার পাত্রে খাবার খুঁজতে দেখা গেছে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ। হামলার পর ভালুক ও তার শাবকদের ধরতে রাতভর এলাকায় অবস্থান করেন কর্মকর্তারা। তবে আশপাশে একটি বড় পুরুষ ভালুকের উপস্থিতির কারণে তারা ওই এলাকায় ফিরে আসেনি বলে ধারণা করা হচ্ছে।

এ ঘটনায় এলাকায় ভালুক ধরার ফাঁদও বসানো হয়েছে।

কর্মকর্তারা আরও জানান, গ্রীষ্মের শেষ দিকে শীতের প্রস্তুতির জন্য ভালুক প্রচুর খাবার খেতে শুরু করে। এ সময় একটি ভালুক দিনে প্রায় ২০ হাজার ক্যালরির খাবার খেতে পারে। ফলে খাবারের সন্ধানে তাদের চলাচল বেড়ে যায় এবং মানুষের সঙ্গে মুখোমুখি হওয়ার ঝুঁকিও বাড়ে।

এ অবস্থায় বাসিন্দাদের ভালুককে খাবার না দেওয়া, তাদের কাছে না যাওয়া, আবর্জনা ও পশুর খাবার নিরাপদে রাখা এবং ঘরবাড়ির দরজা-জানালা বন্ধ রাখার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।

সূত্র: এবিসি নিউজ

আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ব্যর্থ মৃত্যুদণ্ডের চার দিন পরও জ্ঞান ফেরেনি ক্রিস্টা পাইকের
যুক্তরাষ্ট্রের টেনেসিতে ব্যর্থ মৃত্যুদণ্ড কার্যকরের চার দিন পরও ক্রিস্টা পাইকের জ্ঞান ফেরেনি। তিনি হাসপাতালে অচেতন অবস্থায় কৃত্রিম শ্বাসযন্ত্রের সহায়তায় আছেন।
ব্যর্থ মৃত্যুদণ্ডের চার দিন পরও জ্ঞান ফেরেনি ক্রিস্টা পাইকের
‘শেষ’ লেখা থেকে খুলল ৮০ বছরের রহস্যের জট
১৯৪৮ সালের ১ ডিসেম্বর। সকাল সাড়ে ছয়টার দিকে অস্ট্রেলিয়ার অ্যাডিলেড উপশহরের সোমারটন পার্ক সৈকতে হাঁটতে গিয়ে এক দম্পতি দেওয়ালের সঙ্গে পা ক্রশ করে হেলে থাকা এক ব্যক্তির মরদেহ দেখতে পান। আগের রাতে স্থানীয়রা তাকে হাত-পা নাড়াতে দেখলেও সকালে তিনি আর বেঁচে ছিলেন না।
‘শেষ’ লেখা থেকে খুলল ৮০ বছরের রহস্যের জট
মুখ্যমন্ত্রীর পথ আটকে আইফোন চাইলেন যুবক, অতঃপর...
ভারতের আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার কাছে প্রকাশ্যে আইফোন চেয়ে বসেছেন এক যুবক। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা ও হাস্যরস। ভিডিওতে দেখা যায়, মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। এ সময় এক যুবক তার সামনে এসে সরাসরি বলেন, স্যার, আমি একটি আইফোন চাই। যুবকের এমন অপ্রত্যাশিত আবদারে কিছুটা অবাক হন মুখ্যমন্ত্রী। তিনি জানতে চান, আইফোন? তুমি পুরোনো আইফোন চাও, নাকি নতুন? এরপর মজার ছলে হাত তুলে যুবককে হালকা ধমক দেওয়ার ভঙ্গি করেন বিশ্বশর্মা। তবে শেষ পর্যন্ত আবদারটি প্রত্যাখ্যান না করে তাকে আইফোন দেওয়ার আশ্বাস দেন। মুখ্যমন্ত্রীকে বলতে শোনা যায়, ঠিক আছে, আমরা তোমাকে একটি আইফোন এনে দেব। তুমি পেয়ে যাবে। এরপর তিনি সেখান থেকে এগিয়ে গিয়ে উপস্থিত অন্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে থাকেন। ঘটনার ভিডিওটি নিজেই ইনস্টাগ্রামে শেয়ার করেছেন হিমন্ত বিশ্বশর্মা। ভিডিওটির ক্যাপশনে তিনি লেখেন, খুবই স্পষ্ট অগ্রাধিকার। ভিডিওটি প্রকাশের পরপরই তা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। মুখ্যমন্ত্রীর কাছে এমন সরাসরি ও অপ্রত্যাশিত আবদার করায় ওই যুবককে নিয়ে রসিকতা করেছেন অনেকে। কেউ কেউ মুখ্যমন্ত্রীর উদারতার প্রশংসা করেছেন, আবার কেউ প্রশ্ন তুলেছেন প্রতিশ্রুতি অনুযায়ী ওই যুবক শেষ পর্যন্ত আইফোন পেয়েছেন কি না। অনেকের মতে, মুখ্যমন্ত্রীর কাছে এতটা স্বাভাবিক ভঙ্গিতে আইফোন চাওয়ার ঘটনাই ভিডিওটিকে আরও মজার করে তুলেছে। সূত্র: ইন্ডিয়া টুডে আরটিভি/এসকে
মুখ্যমন্ত্রীর পথ আটকে আইফোন চাইলেন যুবক, অতঃপর...
ব্রাজিলে ভোটগ্রহণ শেষ, লুলা-বলসোনারোর হাড্ডাহাড্ডি লড়াই
ব্রাজিলে প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। এবারের নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ে মুখোমুখি হয়েছেন বামপন্থী বর্তমান প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা ও ডানপন্থী প্রার্থী ফ্লাভিও বলসোনারো। ফ্লাভিও বলসোনারো দেশটির সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোর বড় ছেলে। তিনি বর্তমানে দেশটির একজন সিনেটর হিসেবে দায়িত্ব পালন করছেন। রোববার অনুষ্ঠিত নির্বাচনে প্রায় ১৬ কোটি নিবন্ধিত ভোটার ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন। প্রেসিডেন্ট নির্বাচনের পাশাপাশি আইনপ্রণেতা, গভর্নর ও সিনেটর নির্বাচনেও ভোট দিয়েছেন দেশটির নাগরিকরা। ব্রাজিলে ইলেকট্রনিক ভোটিং ব্যবস্থা চালু থাকায় ভোটগ্রহণ শেষ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই প্রাথমিক ফলাফল প্রকাশের কথা রয়েছে। তবে প্রেসিডেন্ট নির্বাচনে কোনো প্রার্থী বৈধ ভোটের ৫০ শতাংশের বেশি পেতে ব্যর্থ হলে শীর্ষ দুই প্রার্থীকে নিয়ে দ্বিতীয় দফার ভোট অনুষ্ঠিত হবে। আগামী ২৫ অক্টোবর দ্বিতীয় দফার ভোট হওয়ার কথা রয়েছে। নির্বাচনের আগে প্রকাশিত অধিকাংশ জনমত জরিপে লুলা ও ফ্লাভিও বলসোনারোর মধ্যে ব্যবধান ছিল খুবই কম। জরিপে লুলা সামান্য এগিয়ে থাকলেও দ্বিতীয় দফার সম্ভাব্য ভোটে দুই প্রার্থীর ব্যবধান আরও কমে আসতে পারে বলে ইঙ্গিত দেওয়া হয়েছিল। ফলে এবারের নির্বাচনকে ব্রাজিলের রাজনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। ভোটগ্রহণ শেষ হওয়ায় এখন সবার নজর চূড়ান্ত ফলাফলের দিকে। আরটিভি/এসকে
ব্রাজিলে ভোটগ্রহণ শেষ, লুলা-বলসোনারোর হাড্ডাহাড্ডি লড়াই
ছয় আরোহীসহ নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষ মিলল আটলান্টিকে
আটলান্টিক মহাসাগরে ছয় আরোহীসহ নিখোঁজ হওয়া একটি মেডিকেল বিমানের ধ্বংসাবশেষ শনাক্ত করেছে যুক্তরাষ্ট্রের কোস্ট গার্ড।
ছয় আরোহীসহ নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষ মিলল আটলান্টিকে
আরও পড়ুন
ব্যর্থ মৃত্যুদণ্ডের চার দিন পরও জ্ঞান ফেরেনি ক্রিস্টা পাইকের
ছয় আরোহীসহ নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষ মিলল আটলান্টিকে
বারমুডা থেকে উড্ডয়নের পর নিখোঁজ, বিমানের ৬ জনই মৃত বলে ধারণা
নিরাপত্তা শঙ্কায় যুক্তরাজ্যের ঘাঁটি ছাড়ল মার্কিন বোমারু বিমান