ঢাকা বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

ধর্ষণের অভিযোগে জনপ্রিয় গায়ক গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২০ আগস্ট ২০২৬, ০৩:০২ পিএম
জনপ্রিয় গায়ক ও নৃত্যশিল্পী ইওয়ে পাস্কাল ওডিনাকা। ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যে ধর্ষণের অভিযোগে নাইজেরিয়ার জনপ্রিয় গায়ক ও নৃত্যশিল্পী ইওয়ে পাস্কাল ওডিনাকা, যিনি পোকো লি নামে পরিচিত, গ্রেপ্তার হয়েছেন বলে জানিয়েছে নাইজা নিউজ।

তবে এ ঘটনায় এখন পর্যন্ত যুক্তরাজ্যের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কিংবা পোকো লির ব্যবস্থাপনা দলের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি। একই সঙ্গে কথিত ভুক্তভোগীর পরিচয়ও প্রকাশ করা হয়নি।

সম্প্রতি মার্কিন গায়িকা মিস জর্জি সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও বার্তা প্রকাশ করে পোকো লির বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ তোলেন। তার দাবি, ডালাসে একটি অনুষ্ঠানে গান পরিবেশন করতে গেলে পোকো লি তার স্পর্শকাতর স্থানে হাত দেন এবং পোশাক ধরে টানাটানি করেন।

অন্য একটি ভিডিও বার্তায় মিস জর্জি দাবি করেন, ওই ঘটনার পর বর্তমানে যুক্তরাজ্যে কারাবন্দি রয়েছেন পোকো লি।

তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এসব অভিযোগ এবং গ্রেপ্তারের দাবির সত্যতা এখনো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক কোনো বিবৃতি পাওয়া যায়নি। পাশাপাশি আদালতের পক্ষ থেকেও এখন পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি।

আরও পড়ুন

ইনস্টাগ্রামে ৬০ লাখের বেশি অনুসারী থাকা এই নাইজেরীয় শিল্পীকে ঘিরে বিষয়টি বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
গিটারকে হেলমেটবিহীন যাত্রী ভেবে মামলা দিল এআই ক্যামেরা
হেলমেট পরে একাই মোটরসাইকেল চালাচ্ছিলেন সৌভিক দত্ত নামে এক যুবক। কিন্তু পরদিন স্ত্রীর মোবাইলে আসে ৫০০ রুপির ট্রাফিক চালানের এসএমএস। অভিযোগ—মোটরসাইকেলের পেছনে থাকা যাত্রী হেলমেট পরেননি। চালানের ছবি দেখেই অবাক সৌভিক। কারণ, পেছনে কোনো যাত্রীই ছিলেন না; ছিল একটি গিটার।
গিটারকে হেলমেটবিহীন যাত্রী ভেবে মামলা দিল এআই ক্যামেরা
ডাটা সেন্টারের বিদ্যুৎ বিলের প্রস্তাব আটকাল যুক্তরাষ্ট্রের সিনেট
যুক্তরাষ্ট্রের সিনেটে ডাটা সেন্টারের কারণে বাড়তে থাকা বিদ্যুৎ খরচের বোঝা সাধারণ মানুষের ওপর না দেওয়ার লক্ষ্যে আনা একটি বিল আটকে দেওয়া হয়েছে। 
ডাটা সেন্টারের বিদ্যুৎ বিলের প্রস্তাব আটকাল যুক্তরাষ্ট্রের সিনেট
আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, ২২ ‘জঙ্গি’ নিহতের দাবি
আফগানিস্তানে সন্ত্রাসীদের আস্তানায় বিমান হামলা চালিয়ে অন্তত ২২ জন জঙ্গিকে হত্যার দাবি করেছে পাকিস্তান।
আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, ২২ ‘জঙ্গি’ নিহতের দাবি
তদন্ত থেকে সরে দাঁড়ালেন ট্রাম্পের ঘনিষ্ঠ আইনজীবী, থাকছেন চাকরিতে
যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের আলোচিত একটি তদন্ত থেকে সরে দাঁড়াচ্ছেন আইনজীবী কার্ট ওলসেন।
তদন্ত থেকে সরে দাঁড়ালেন ট্রাম্পের ঘনিষ্ঠ আইনজীবী, থাকছেন চাকরিতে
দুই ডোজ বিষাক্ত ওষুধ দিয়েও মৃত্যু হলো না, বেঁচে রইলেন আসামি
যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যে মৃত্যুদণ্ড কার্যকরের সময় বিরল ঘটনার জন্ম দিয়েছেন ক্রিস্টা গেইল পাইক।
দুই ডোজ বিষাক্ত ওষুধ দিয়েও মৃত্যু হলো না, বেঁচে রইলেন আসামি
আরও পড়ুন
বৃদ্ধের ধর্ষণচেষ্টা থামাতে ব্লেড তুলে নেয় কিশোরী, অতঃপর...
গৃহকর্মীকে আটকে রেখে ধর্ষণ, অতঃপর...
প্রতিবন্ধী নারীকে পেয়ে নিজেকে আর ‘সামলাতে পারলেন না’ রবিউল
বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ