ঢাকা রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

বাংলাদেশিসহ ২৪ নাবিক নিয়ে জাহাজডুবি, উদ্ধার ২

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৩ আগস্ট ২০২৬, ১০:৩৯ এএম
সিঙ্গাপুরগামী জাহাজটিতে ৭২ হাজার ১০০ মেট্রিক টন লৌহ আকরিকের গুঁড়া ছিল। ছবি: মেরিনট্র্যাফিক

ভারতের ওডিশা উপকূলের কাছে বঙ্গোপসাগরে পানামার পতাকাবাহী একটি পণ্যবাহী জাহাজ ডুবে গেছে। জাহাজটিতে বাংলাদেশিসহ ২৪ জন ক্রু ছিলেন। শনিবার (২২ আগস্ট) এ ঘটনা ঘটে বলে জানান ভারতীয় কর্মকর্তারা।

ভারতীয় কোস্টগার্ডের মুখপাত্র কমান্ড্যান্ট অমিত উনিয়ালের বরাতে রয়টার্স জানিয়েছে, ক্রুদের মধ্যে ২০ জন চীনের, তিনজন মিয়ানমারের ও একজন বাংলাদেশের নাগরিক। জাহাজটির নাম ‘এমভি ওশান উইনার’।

জাহাজটি ওডিশার প্যারাদ্বীপ বন্দর থেকে লৌহ আকরিক নিয়ে সিঙ্গাপুরের দিকে যাচ্ছিল। সরকারি কর্মকর্তাদের বরাতে রয়টার্স জানিয়েছে, গত বৃহস্পতিবার প্যারাদ্বীপ বন্দর থেকে যাত্রা করে জাহাজটি। বন্দর থেকে প্রায় ২৪০ নটিক্যাল মাইল দূরে এটি ডুবে যায়। জাহাজডুবির কারণ এখনো জানা যায়নি।

দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়েছে, জাহাজটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার বিষয়ে শনিবার বেলা ১১টা ৪৮ মিনিটে খবর পায় ভারতের সামুদ্রিক উদ্ধার সমন্বয়কেন্দ্র। শ্রী বিজয়পুরমে অবস্থিত এ সমন্বয়কেন্দ্রের কাছে জাহাজটির সঙ্গে সংশ্লিষ্ট একটি প্রতিষ্ঠান উদ্ধার সহায়তার অনুরোধ জানায়।

এরপর কাছাকাছি থাকা ‘এমটি আইসোপোস’ নামের একটি বাণিজ্যিক জাহাজকে ঘটনাস্থলের দিকে পাঠানো হয়। পরে রাত ৮টার দিকে দুজনকে উদ্ধার করে তারা। অন্য ক্রুদের উদ্ধারে অভিযান চলছে।

প্রতিবেদনে বলা হয়েছে, উদ্ধার অভিযানে ভারতীয় কোস্টগার্ডের ‘বরদ’ ও ‘অনমোল’ নামের দুটি উদ্ধারকারী জাহাজ মোতায়েন করা হয়েছে। শ্রী বিজয়পুরম থেকে ‘বিজিত’ নামের আরও একটি জাহাজ পাঠিয়ে অভিযান জোরদার করা হয়েছে।

ভারতীয় কোস্টগার্ড ও নৌবাহিনী যৌথভাবে এ উদ্ধার অভিযান চালাচ্ছে বলে জানিয়েছে বার্তা সংস্থা পিটিআই।

আরও পড়ুন

জাহাজে থাকা নাবিক ও ক্রুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্যারাদ্বীপ বন্দর কর্তৃপক্ষের কর্মকর্তা ক্যাপ্টেন অলেখ চরণ। রয়টার্সকে অলেখ চরণ বলেন, তিনি জাহাজের নাবিকদের নিরাপত্তার জন্য প্রার্থনা করছেন ও ভালো কিছুর আশা করছেন।

সূত্র: রয়টার্স ও দ্য হিন্দু

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নেপালে ভয়াবহ বিপর্যয়ের ৩৭ দিন পর পর্যটককে জীবিত উদ্ধার
নেপালে ভয়াবহ বন্যা বিপর্যয়ের ৩৭ দিন পর এক মালয়েশিয়ান পর্যটককে জীবিতে অবস্থায় উদ্ধার করা হয়েছে। জানা গেছে, হিমালয়ের লাংটাং লিরুং পর্বতের হিমবাহ ধসের পর সৃষ্ট বন্যায় নিখোঁজ হওয়া ওই মালয়েশিয়ান পর্যটক নিরাপদে দেশে ফিরে গেছেন বলে নিশ্চিত হওয়া গেছে। খবর দ্য ইন্ডিপেনডেন্টের।
নেপালে ভয়াবহ বিপর্যয়ের ৩৭ দিন পর পর্যটককে জীবিত উদ্ধার
নারীর ব্যর্থ মৃত্যুদণ্ডের পর টেনেসির কারাপ্রধানের পদত্যাগ
যুক্তরাষ্ট্রের টেনেসিতে ক্রিস্টা পাইকের মৃত্যুদণ্ড কার্যকর করতে ব্যর্থ হওয়ার পর অঙ্গরাজ্যের কারা বিভাগের প্রধান ফ্র্যাঙ্ক স্ট্রাডা পদত্যাগের ঘোষণা দিয়েছেন।
নারীর ব্যর্থ মৃত্যুদণ্ডের পর টেনেসির কারাপ্রধানের পদত্যাগ
এক লাখ সেনা নিয়ে যুদ্ধে নামছে সৌদি
বিদ্রোহী হুতিদের বিরুদ্ধে ইয়েমেনে সামরিক অভিযান চালানোর সমস্ত প্রস্তুতি গ্রহণ করেছে সৌদি আরব।
এক লাখ সেনা নিয়ে যুদ্ধে নামছে সৌদি
দাড়ি-টুপি থাকায় মুসলিম শিক্ষার্থীদের কলকাতায় ‘জঙ্গি’ বলে হেনস্তা
ভারতের কলকাতার আলিয়া বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীকে শুধু মাত্র মুসলিম হওয়ায় মারধর ও ধর্মীয় বিদ্বেষমূলক গালাগাল করার অভিযোগ উঠেছে।
দাড়ি-টুপি থাকায় মুসলিম শিক্ষার্থীদের কলকাতায় ‘জঙ্গি’ বলে হেনস্তা
সরকারি কর্মীদের জন্য ডেটিং অ্যাপ চালু করল সিঙ্গাপুর
দিন দিন জন্মহার কমে যাওয়ায় জনসংখ্যা সংকটে সিঙ্গাপুর। চলতি বছর রেকর্ড পরিমাণ কম জন্মহারের কারণে সরকারি কর্মীদের জন্য ডেটিং অ্যাপ চালু করেছে দেশটি। 
সরকারি কর্মীদের জন্য ডেটিং অ্যাপ চালু করল সিঙ্গাপুর
আরও পড়ুন
ঐতিহাসিক ম্যাচে ব্রাজিলের বিপক্ষে এক হালি গোল খেল ভারত
দাড়ি-টুপি থাকায় মুসলিম শিক্ষার্থীদের কলকাতায় ‘জঙ্গি’ বলে হেনস্তা
শেখ হাসিনাকে ঢুকতে দেওয়া ছাড়া ভারতের বিকল্প ছিল না: দীনেশ ত্রিবেদী
রাতে ব্রাজিল ও ভারতের ফুটবল ম্যাচ দেখবেন যেভাবে