ঢাকা রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

নেদারল্যান্ডসে ‘ট্রাম্প ট্যাবলেট’ সেবনকারীদের সতর্ক করে রেড অ্যালার্ট

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৯ আগস্ট ২০২৬, ০৪:৫৬ পিএম
ছবি: সংগৃহীত

নেদারল্যান্ডসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মাথার আদলে তৈরি এক ধরনের এক্সট্যাসি ট্যাবলেটের বিষয়ে ব্যবহারকারীদের সতর্ক করে ‘রেড অ্যালার্ট’ জারি করেছে দেশটির মাদকাসক্তি ও মানসিক স্বাস্থ্যবিষয়ক প্রতিষ্ঠান ট্রিমবস ইনস্টিটিউট।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, আগস্টে দেশটির কয়েকটি মাদক পরীক্ষাকেন্দ্রে এ ধরনের বড়ি জমা পড়েছিল। পরীক্ষায় সেগুলোতে অত্যন্ত উচ্চমাত্রায় পিএমএমএ (PMMA) নামে রাসায়নিকের উপস্থিতি পাওয়া যায়। এ কারণে বড়িগুলোকে সম্ভাব্য প্রাণঘাতী বলে সতর্ক করা হয়েছে।

ট্রিমবস ইনস্টিটিউটের সতর্কবার্তায় বলা হয়, ‘কোনো অবস্থাতেই এই বড়ি সেবন করবেন না। এটি সেবনে শরীরের তাপমাত্রা বিপজ্জনকভাবে বেড়ে গিয়ে মৃত্যু পর্যন্ত হতে পারে।’

এক্সট্যাসির প্রকাশিত ছবিতে দেখা যায়, ট্যাবলেটের এক পাশে ট্রাম্পের মুখাবয়ব খোদাই করা। অন্য পাশে একটি ভাঙার দাগের ওপরে ‘NL’ এবং নিচে ‘Trump’ লেখা রয়েছে। প্রতিষ্ঠানটি একই ধরনের দুটি বড়ির ছবি প্রকাশ করেছে— একটি হলুদ ও নীল রঙের, অন্যটি লাল ও সবুজ।

পিএমএমএ বা প্যারা-মেথক্সিমেথঅ্যামফেটামিন রাসায়নিকটি এক্সট্যাসির সক্রিয় উপাদান এমডিএমএর (MDMA) সঙ্গে কিছুটা সাদৃশ্যপূর্ণ। তবে এর প্রভাব তুলনামূলক দেরিতে শুরু হয় এবং অনেক সময় প্রত্যাশিত উত্তেজক অনুভূতি পাওয়া যায় না।

আরও পড়ুন

ট্রিমবস ইনস্টিটিউট বলছে, এ কারণেই ব্যবহারকারী মনে করতে পারেন যে ট্যাবলেটটি কাজ করছে না এবং আরও একটি ট্যাবলেট গ্রহণ করতে পারেন। এতে অতিরিক্ত মাত্রায় সেবনের ঝুঁকি বেড়ে যায়।

এ ধরনের বড়ি গ্রহণের কয়েক ঘণ্টা পর বমিভাব, হৃদস্পন্দন বেড়ে যাওয়া এবং খিঁচুনির মতো উপসর্গ দেখা দিতে পারে। গুরুতর ক্ষেত্রে শরীর অতিরিক্ত গরম হয়ে প্রাণহানিও ঘটতে পারে।

তবে এখন পর্যন্ত এসব বড়ি সেবনের সঙ্গে সংশ্লিষ্ট কোনো মৃত্যু বা গুরুতর অসুস্থতার খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন ট্রিমবস ইনস্টিটিউটের মুখপাত্র অ্যানিক গ্রুথুইস।

নেদারল্যান্ডসে এক্সট্যাসি উৎপাদন, বিক্রি ও সেবন বেআইনি। তারপরও দেশটির ২০২৪ সালের সরকারি এক প্রতিবেদনে বলা হয়, পার্টিতে ব্যবহারের মাদক হিসেবে এক্সট্যাসি এখনো বেশ জনপ্রিয়।

প্রতিবেদন অনুযায়ী, ২০২২ সালে রেকর্ড প্রায় ৫ লাখ ৫০ হাজার মানুষ অন্তত একবার এক্সট্যাসি সেবন করেছিলেন।

ট্রাম্পের মুখাবয়ব ব্যবহার করে এক্সট্যাসি বড়ি তৈরির ঘটনা অবশ্য এবারই প্রথম নয়। ২০১৭ সালে জার্মান পুলিশ প্রায় ৫ হাজার গাজর রঙের ট্রাম্পের মাথার আকৃতির এক্সট্যাসি বড়ি জব্দ করেছিল। সূত্র: বিবিসি

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
যাত্রীর পাওয়ার ব্যাংক থেকে চেন্নাইগামী উড়োজাহাজে আগুন
দিল্লি থেকে চেন্নাইগামী ইন্ডিগো এয়ারলাইনসের একটি ফ্লাইটে যাত্রীর পাওয়ার ব্যাংক থেকে আকস্মিক আগুন লাগার ঘটনা ঘটেছে। এ ঘটনার জেরে উড়োজাহাজটি গতিপথ পরিবর্তন করে ভারতের হায়দরাবাদে নিরাপদে জরুরি অবতরণ করতে বাধ্য হয়।
যাত্রীর পাওয়ার ব্যাংক থেকে চেন্নাইগামী উড়োজাহাজে আগুন
ভারতের ইতিহাসে মোদি সবচেয়ে বড় কাপুরুষ ও জুলুমবাজ: দিপকে
আটকের প্রায় ২৪ ঘণ্টা পর মুক্তি পেয়েই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কড়া সমালোচনা করে ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতা অভিজিৎ দিপকে বলেছেন, প্রধানমন্ত্রী হিসেবে মোদি ভারতের জন্য অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছেন। ভারত এর আগে এত বড় কাপুরুষ ও জুলুমবাজ দেখেনি।
ভারতের ইতিহাসে মোদি সবচেয়ে বড় কাপুরুষ ও জুলুমবাজ: দিপকে
এক ক্যামেরাম্যানের সঙ্গে তিন বোনের বিয়ে, ভিডিও ভাইরাল
জানা গেছে, বিয়ের পর আলাদা হয়ে যাওয়ার আশঙ্কা থেকেই ব্যতিক্রমী এক সিদ্ধান্ত নিয়েছেন তারা। তাই নিজেদের ক্যামেরাম্যান বিকাশকে একই সঙ্গে বিয়ে করেছেন সরোজ (২০), সাবিত্রী (১৯) ও সন্তোষ (১৮)।
এক ক্যামেরাম্যানের সঙ্গে তিন বোনের বিয়ে, ভিডিও ভাইরাল
ইমরানের দলকে হঠিয়ে পাকিস্তানের এক প্রদেশে গভর্নরের শাসন জারির সিদ্ধান্ত
রোববার (১১ অক্টোবর) কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানিয়েছে জিও নিউজ। সংবিধানের ২৩২ ও ২৩৪ অনুচ্ছেদের অধীনে এ পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। 
ইমরানের দলকে হঠিয়ে পাকিস্তানের এক প্রদেশে গভর্নরের শাসন জারির সিদ্ধান্ত
যুদ্ধের নামে প্রকৃতি ধ্বংস, অপরাধীদের বিচারের দাবি ইরানের
যুদ্ধের কারণে পরিবেশ ধ্বংসের জন্য দায়ীদের জবাবদিহির আওতায় আনার দাবি জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।
যুদ্ধের নামে প্রকৃতি ধ্বংস, অপরাধীদের বিচারের দাবি ইরানের
আরও পড়ুন
জুলাই জাদুঘরের নথি হত্যাকাণ্ডের প্রমাণ: নেদারল্যান্ডসের উপমন্ত্রী
সার্বিয়াকে হারিয়ে নেশনস লিগের শীর্ষে নেদারল্যান্ডস
ভারী বৃষ্টির কবলে সৌদি আরবের মক্কা, ‘রেড অ্যালার্ট’ জারি
হঠাৎ দিল্লিতে রেড অ্যালার্ট!