
পাইলটের বিরুদ্ধে যৌন নির্যাতন ও হাতাহাতির অভিযোগ করেছেন এক বিমান সেবিকা। আর এর পরিপ্রেক্ষিতে ওই পাইলটকে গ্রেপ্তার করা হয়েছে। ৪ মে শুক্রবার এই ঘটনা ঘটে ভারতে। খবর খালিজ টাইমস।
ভারতের রাষ্ট্রায়ত্ব বিমান পরিবহন সংস্থা এয়ার ইন্ডিয়ার ওই বিমানসেবিকা জানায়, ৪ মে আহমেদাবাদ থেকে মুম্বাই যাচ্ছিল এয়ার ইন্ডিয়ার একটি বিমান। ওই বিমানের মধ্যেই পাইলট আমাকে যৌন নির্যাতন করেছেন। মুম্বাইয়ে বিমানটি অবতরণের পরই পাইলট আমার ওপর যৌন নির্যাতন চালায়। বাধা দিলে আমাদের মধ্যে হাতাহাতি বেধে যায়।
ওই বিমান সেবিকা পাইলটের বিরুদ্ধে মুম্বাইয়ের সাহার থানায় মামলা করেছেন।
ওই বিমানসেবিকার অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করেছে পুলিশ। ভারতীয় দণ্ডবিধির ৩৫৪ ধারায় ওই বিমান চালকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এছাড়া এয়ার ইন্ডিয়ায় সিনিয়র অফিসারদের বিরুদ্ধেও অভিযোগ জানিয়েছেন ওই বিমানসেবিকা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এয়ারলাইনের পক্ষ থেকেও তদন্ত শুরু করা হয়েছে।
পুলিশ জানায়, ওই বিমান চালকের নাম জোয়েব খান। ঘটনার দিন তিনিই বিমানে ছিলেন। তবে তার বক্তব্য এখনও প্রকাশ করেনি পুলিশ। তদন্তের স্বার্থেই অভিযুক্তের বক্তব্য গোপন রাখা হয়েছে। উপযুক্ত সময়ে তা প্রকাশ করা হবে।
এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে এ নিয়ে এক বিবৃতিতে বলা হয়েছে, বিষয়টি নিয়ে তদন্ত চলছে। তদন্তে সকলকে সহযোগিতা করার আবেদন জানিয়েছি আমরা।
এ ঘটনায় বিব্রতকর অবস্থায় পড়েছে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ।
এপি/পি




