
উত্তর কোরিয়ার নেতা কিম জং উন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে প্রস্তাবিত শীর্ষ বৈঠকের প্রস্তুতি নিতে যুক্তরাষ্ট্রের একটি টিম উত্তর কোরিয়া পৌঁছেছেন। রোববার টুইটারে বিষয়টি নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর বিবিসি, আল-জাজিরা।
টুইট বার্তায় ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের একদল কর্মকর্তা এরই মধ্যে পিয়ংইয়ংয়ে পৌঁছেছেন। কিমের সঙ্গে বৈঠকের দিনক্ষণ ঠিক করতেই মার্কিন ওই কূটনীতিক দল পিয়ংইয়ং সফরে গেছেন।
এদিকে উত্তর কোরিয়ার প্রশংসা করে ট্রাম্প বলেন, আমি মনে করি উত্তর কোরিয়া একদিন বৃহৎ অর্থনৈতিকভাবে সমৃদ্ধ জাতিতে পরিণত হবে। কিমও আমার সঙ্গে এ বিষয়ে একমত।
দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দুই কোরিয়ার বিতর্কিত অঞ্চল পানমুনজামে দুই দেশের কূটনীতিকদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেই ফিলিপাইনে নিযুক্ত বিখ্যাত মার্কিন কূটনীতিক সুং কিমকে প্রধান করে এই কূটনীতিক দল প্রেরণ করেন। ট্রাম্প-কিম বৈঠক-পূর্ববর্তী দুই দেশের মধ্যে সমঝোতা আনতে এই সফর করছেন মার্কিন কূটনীতিকরা।
--------------------------------------------------------
আরও পড়ুন : ইতালির নতুন প্রধানমন্ত্রী হলেন আইএমএফ’র সাবেক কর্মকর্তা
--------------------------------------------------------
হোয়াইট হাউসের মুখপাত্র সারা স্যান্ডার্স জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের একটি ‘প্রাক-অগ্রবর্তী দল’রোববার সকালে সিঙ্গাপুরের উদ্দেশে দেশ ছেড়েছে।
উল্লেখ্য, আগামী ১২ জুন সিঙ্গাপুরেই ট্রাম্প ও কিমের মধ্যে প্রস্তাবিত শীর্ষ বৈঠকটি হবার কথা রয়েছে।
আরও পড়ুন :
এপি/পি




