
বেআইনিভাবে বিজেপি কর্মীদের গ্রেপ্তার করতে আসলে পুলিশের গাড়ি আটকে তাদেরকে গ্রামে বেঁধে রাখুন। সোমবার পুরুলিয়া বলরামপুরে এক জনসভায় এমনই বিতর্কিত মন্তব্য করলেন পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। খবর কলকাতাটুয়েন্টিফোরসেভেনের।
এদিন বলরামপুরে নিহত ৩ বিজেপি কর্মীর বাড়িতে যান বিজেপি রাজ্য সভাপতি। এরপরই জনসভায় তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন তিনি। সোমবার পুরুলিয়ার বলরামপুরে নিহত ত্রিলোচন, দুলাল কুমার, জগন্নাথ টুডুর বাড়িতে যান দিলীপবাবু এবং অভিনেতা ও বিজেপি নেতা জয় বন্দোপাধ্যায়।
তবে পুলিশের বিরুদ্ধে এই ধরনের বিতর্কিত মন্তব্যের জেরে রাজ্যে রাজনৈতিক আলোচনা-সমালোচনার শুরু হয়েছে। অন্যদিকে সভায় উপস্থিত বিজেপির রাজ্য নেতা সায়ন্তন বসুও পিছিয়ে থাকেননি বিতর্কিত মন্তব্যের ক্ষেত্রে। তিনি প্রকাশ্যে পুলিশের থানা জ্বালিয়ে দেয়ার হুমকি দেন।
তিনি আরও বলেন, ত্রিলোচন ও দুলালের পর এবার একটিও বিজেপি কর্মী খুন হলে বলরামপুর থানা জ্বালিয়ে দেবো। এমনকি পুলিশ সুপারকে তার বাংলো থেকে টেনে বের করে ধর্না মঞ্চে নিয়ে আসবো। এদিন দিলীপ ঘোষ ও সায়ন্তন বসুর বিতর্কিত বক্তব্যে ফের নতুন করে সরগরম হয় পুরুলিয়া। প্রকাশ্যে পুলিশের বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্য করার জেরে নতুন করে বিতর্কের ঝড় রাজ্য-রাজনীতিতে।
উল্লেখ্য, কয়েকদিন আগে পুরুলিয়ায় দুই বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে সরগরম হয়েছে রাজ্য রাজনীতি। আর এ নিয়ে অভিযোগের আঙুল উঠেছে তৃণমূলের দিকে।
এ




