
সৌদি আরবের রাস্তায় বোরকা পরা পাঁচ নারীর হাতাহাতি ও চুলোচুলি করার একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
এসময় এক নারীর কোল থেকে তার একটি শিশুকে রাস্তায় পড়ে কাঁদতে দেখা যায়। যার হাত থেকে শিশুটি পড়ে যায়, তিনি শিশুটির মা বলে জানা গেছে।
প্রায় আধা মিনিটের ভিডিওটি দেশটির রাজধানী রিয়াদের রাস্তা থেকে এক মোটরসাইকেল আরোহী তার মোবাইল ফোনে ধারণ করেন।
অবাক হওয়ার মতো বিষয় হলো এই ঘটনা দেখে কেউ তাদেরকে থামানোর চেষ্টা করেনি এমনকি যিনি ভিডিওটি ধারণ করেছেন তিনিও না।
শনিবার (১৫ সেপ্টেম্বর) সংযুক্ত আরব আমিরাতের গণমাধ্যম খালিজ টাইমসে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
আরও পড়ুন :
কে/পি




