
নির্বাচনী পূর্বাভাসে বলা হচ্ছিল, কংগ্রেসের নিম্নকক্ষ হাউজ অব রিপ্রেজেনটেটিভসের নিয়ন্ত্রণ হারাতে পারে ক্ষমতাসীন দল রিপাবলিকান পার্টি। মঙ্গলবারের নির্বাচনের পর ফলাফলে হয়েছেও তাই। প্রত্যাশিতভাবেই উচ্চকক্ষ সিনেটে বৈতরনী উতড়ে গেছে রিপাবলিকান পার্টি কিন্তু হাতছাড়া হয়েছে নিম্নকক্ষ হাউজ অব রিপ্রেজেনটেটিভস। খবর সিএনএন, বিবিসির।
কংগ্রেসের প্রতিনিধি পরিষদে ৪৩৫টি আসন রয়েছে। সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ২১৮টি আসন। সবশেষ খবর অনুযায়ী ২১৭টি আসনে এগিয়ে রয়েছে ডেমোক্রেটরা, বিপরীতে ১৯৭ আসন পেয়েছে রিপাবলিকানরা। ওদিকে সিনেটে প্রত্যাশিতভাবেই সংখ্যাগরিষ্ঠতা ধরে রেখেছে রিপাবলিকানরা, আর আসন হারিয়েছে ডেমোক্রেটরা।
এদিকে নিম্নকক্ষে জয়ের খবরে উল্লাস করেছেন সংখ্যালঘু নেতা ন্যান্সি প্যালোসি। শুরু হয়ে গেছে শুভেচ্ছা আদান-প্রদানের পর্বও।
হোয়াইট হাউজের মুখপাত্র সারাহ স্যান্ডার্স এক বিবৃতিতে জানিয়েছেন, সিনেটে ঐতিহাসিক জয়ের কাণে রিপাবলিকান নেতা মিচ ম্যাককনেলকে আজ রাতে ফোন দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। প্রেসিডেন্ট এসময় হাউজ স্পিকার পল রায়ান ও সংখ্যালঘু নেতা ন্যান্সি প্যালোসির সঙ্গেও কথা বলেছেন।
এছাড়া রিপাবলিকান রিক স্কট, মাইক ডিওয়াইন, কেভিন ক্রামের, জস হাউলে, ব্রায়ান কেম্প এবং রন ডেসেন্টিসকে ফোন করে শুভেচ্ছা জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প।
ওই বিবৃতিতে আরও বলা হয়, প্রেসিডেন্ট ডেমোক্রেটিক সিনেটর চাক শুমারের সঙ্গে কথা বলেছেন। তিনি এবং ভাইস প্রেসিডেন্ট আজ রাতে ও আগামীকাল ফোন করা অব্যাহত রাখবেন।
এ




