
এক ভূমিধসের ঘটনায় স্পেনে বার্সেলোনার কাছে একটি যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে অন্তত একজন নিহত হয়েছেন। কর্মকর্তারা জানিয়েছেন, এ ঘটনায় আরও কমপক্ষে ছয়জন আহত হয়েছেন। খবর রাশিয়া টুডের।
কর্তৃপক্ষ জানিয়েছে, মঙ্গলবার সকালের বার্সেলোনার ভাসারিসেস গ্রামের বাইরে এই ট্রেন দুর্ঘটনা ঘটে।
স্পেনের জরুরি সেবা সংস্থাগুলো জানিয়েছে, মর্মান্তিক এ দুর্ঘটনায় এখন পর্যন্ত কমপক্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ছয়জন। তারা বলছেন, দুর্ঘটনার সময় ওই ট্রেনটিতে প্রায় ১৫০ জন যাত্রী ছিলেন।
স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, আহত ব্যক্তিদের মধ্যে ট্রেনটির চালকও রয়েছেন। তারা জানাচ্ছে, আহতদের চিকিৎসার জন্য ইতোমধ্যে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
ট্রেন অপারেটর আদিফ জানিয়েছেন, একটি ভূমিধসের কারণে ওই ট্রেনটি লাইনচ্যুত হয়েছে।
এদিকে দুর্ঘটনাস্থলে ১৪ ফায়ার বিগ্রেড, ৮টি অ্যাম্বুলেন্স এবং পুলিশ বাহিনী রয়েছে।
স্প্যানিশ কর্তৃপক্ষ জানিয়েছে, গত কয়েক দিনের ভারী বর্ষণের কারণে দেশটির উত্তরাঞ্চলে বন্যা ও ভূমিধসের ঘটনা ঘটেছে।
আরও পড়ুন :
এ




