
অযোধ্যায় বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির নির্মাণ করা উচিত নয় বলে মন্তব্য করেছেন প্রগতিশীল সমাজবাদী পার্টির (লোহিয়া) প্রধান শিবপাল যাদব। গতকাল রোববার উত্তর প্রদেশের রাজধানী লখনৌয় এক বিশাল সমাবেশে ভাষণ দেয়ার সময় তিনি এই মন্তব্য করেছেন। খবর পার্সটুডের।
শিবপাল যাদব বলেন, অযোধ্যার বিতর্কিত জমিতে বাবরি মসজিদের জায়গায় মন্দির নির্মাণ করা উচিত নয়। রাম মন্দির নির্মাণ করতে হলে তা সরযূ নদীর তীরে তৈরি করুন। দেশে সাম্প্রদায়িক শক্তি মাথাচাড়া দেয়ায় ফের আমাদের আন্দোলনে নামতে হবে।
সমাজবাদী পার্টির এই নেতা বলেন, বিজেপিকে হটানোর জন্য আমরা সমাবেশ করেছি। এই ঐতিহাসিক দিনে দলিত, পিছিয়ে পড়া শ্রেণি, কৃষক ও তরুণরা এখানে সমবেত হয়েছেন। বিজেপি সরকারের জন্য সবাই দুঃখিত, দেশ আজ সঙ্কটের মধ্যে রয়েছে। বিজেপি সরকার এক ভাইয়ের সঙ্গে অন্য ভাইয়ের লড়াই বাধিয়ে দিচ্ছে। এই সমাবেশ থেকে দেশের কল্যাণের জন্য মজবুত সিদ্ধান্ত নিতে হবে। এখান থেকেই নতুন অধ্যায় শুরু করতে হবে।
উত্তর প্রদেশের সাবেক সমাজবাদী পার্টির নেতা দলীয় কোন্দলের কারণে দল ছেড়ে প্রগতিশীল সমাজবাদী পার্টি (লোহিয়া) দল গঠন করে নতুন করে রাজনৈতিক ময়দানে নেমেছেন।
এদিকে শিবপাল যাদবের সম্প্রীতির এমন বার্তাকে স্বাগত জানিয়েছেন পশ্চিমবঙ্গের ‘উদার আকাশ’ পত্রিকার সম্পাদক ও সামাজিক সংগঠন ‘সর্বভারতীয় নবচেতনা’র সাধারণ সম্পাদক ফারুক আহমেদ। তিনি শিবপালের এমন বক্তব্য যথার্থ বলে মন্তব্য করেছেন।
আরও পড়ুন :
এ




