ঢাকা সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

জঙ্গলে ৫৩ লাখ টাকার আংটি!

অনলাইন ডেস্ক

প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০১৬, ০৫:১০ পিএম

রাস্তাঘাটে আংটি পড়ে থাকতেই পারে। হাটতে হাটতে যে কারো হাত থেকে পড়তেই পারে। কিন্তু জঙ্গলে ৫৩ লাখ টাকার আংটি আসে কীভাবে? যুক্তরাজ্যের শেরউড জঙ্গলে সোনার একটি আংটি পাওয়া গেছে। মার্ক থম্পসন নামে অপেশাদার এক ব্যক্তি মধ্যযুগের এই আংটির সন্ধান পান।

মার্ক হস্তনির্মিত সেই আংটিটি ধাতু আবিস্কারক যন্ত্রের সাহায্যে পেয়েছেন। সেই আংটিটির আনুমানিক মূল্য ৮৭ হাজার ডলার। যা বাংলাদেশি টাকায় প্রায় ৫৩ লাখ টাকা। বেলচা দিয়ে মাটি সরাতে গিয়ে দেখতে পান সোনার আংটি জ্বলজ্বল করছে। এটি নীলকান্তমণি দিয়ে সুসজ্জিত ছিল।

মার্ক বলেন, 'ধাতু আবিষ্কারক যন্ত্র নিয়ে এগোতেই সংকেত পাই। সোনার তৈরি আংটিটি দেখে খুবই উত্তেজিত হয়ে পড়ি। কিন্তু ওই সময় আমি বুঝতে পারিনি, এটা কীভাবে গুরুত্বপূর্ণ হতে পারে। পরে এটা নিলামের জন্য পাঠিয়েছি।

এসজে/জেএইচ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ওবামাসহ আমেরিকাবাসীকে নববর্ষের শুভেচ্ছা পুতিনের
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হ্যাকিংয়ের রেশ ধরে দ্বন্দ্ব চলছে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে। সবশেষ ৩৫ রুশ কূটনীতিককে বহিষ্কার করে সে দ্বন্দ্ব চূড়ান্ত রূপ দিলো যুক্তরাষ্ট্র। কিন্তু সম্পূর্ণ ভিন্ন ছবি দেখা যাচ্ছে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আচরণে। টুইটারে নতুন বছরের শুভেচ্ছা জানালেন আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামা, তার পরিবার, নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং আমেরিকাবাসীকে। একই সঙ্গে পোস্ট করেছেন একটি শুভেচ্ছা কার্ডও। শুভেচ্ছা কার্ডে লেখা আছে, রাশিয়ায় কর্মরত সব মার্কিন কূটনীতিকদের সন্তানদের নতুন বছরের শুভেচ্ছা এবং ক্রেমলিনে আমন্ত্রণ। শুক্রবার টুইটারে এ শুভেচ্ছা জানান পুতিন। এর আগে রুশ কূটনীতিক বহিষ্কারের প্রতিশোধ হিসেবে মার্কিন কূটনীতিকদের বের করে দেবার সুপারিশ করে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। কিন্তু সে পরামর্শ নেননি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এফএস/ডিএইচ
ওবামাসহ আমেরিকাবাসীকে নববর্ষের শুভেচ্ছা পুতিনের
নতুন বছর পিছিয়ে যাবে ১ সেকেন্ড
পুরনো বছরকে বিদায় জানিয়ে নতুনকে আমন্ত্রণ জানানোর অপেক্ষায় সারাবিশ্ব। থার্টিফার্স্ট নাইট উদযাপন আয়োজনে ব্যস্ত বিশ্ববাসী। ঘড়ির কাঁটায় ১২টা পার হলেই গোটা বিশ্ব একসঙ্গে বরণ করে নিবে নতুন বছরকে। তবে মজার বিষয় হচ্ছে,  নববর্ষ উদযাপনের জন্য সবাইকে অপেক্ষা করতে হবে অতিরিক্ত ১ সেকেন্ড। ২০১৭ সালের কাউন্টডাউনে ১ সেকেন্ড যোগ করতে হবে ‘লিপ সেকেন্ড’ হিসেবে। পৃথিবীর আবর্তনের ধীরগতির কারণে এ বছর ২৩:৫৯:৬০ সেকেন্ডের পর ১ সেকেন্ড বন্ধ থাকবে সব ঘড়ি। এর পরই শুরু হবে সারাবিশ্বে নতুন বছর উদযাপন। সবশেষ ২০১৫ সালের জুনে ‘লিপ সেকেন্ড’ ব্যবহার করা হয় এবং এবারের ‘লিপ সেকেন্ড’ হবে বিশ্বের ইতিহাসে ২৭তম। পৃথিবীর আবর্তনের ধীরগতির কারণে আণবিক ঘড়ি থেকে পিছিয়ে যায় দৈনন্দিন ব্যবহৃত ঘড়ির সময়। আর তাই এ ‘লিপ সেকেন্ড’ যোগ করা হয়। যুক্তরাজ্যের ন্যাশনাল ফিজিক্যাল ল্যাবরেটরির প্রধান গবেষক পিটার হিবারলে জানান, পৃথিবীর আবর্তনের সঙ্গে আমাদের সময়ের ব্যবধান কমানোর জন্যই ‘লিপ সেকেন্ড’ দরকার। যদিও এ ব্যবধান ক্ষুদ্রতর। কিন্তু ১ হাজার বছর পরে এ ‘লিপ সেকেন্ড’ এর পরিমাণ হয়ে যাবে ১ ঘণ্টার সমান।         এফএস/ডিএইচ
নতুন বছর পিছিয়ে যাবে ১ সেকেন্ড
প্রতিশোধ না নেয়ায় পুতিনের প্রশংসায় ট্রাম্প
আমেরিকা থেকে ৩৫ রুশ কূটনীতিক বহিষ্কারের প্রতিশোধ না নেয়ায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রশংসা করলেন নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। টুইটবার্তায় পুতিনকে স্বাগত জানিয়ে ট্রাম্প লেখেন, ‍সিদ্ধান্তটি অসাধারণ। পুতিনকে খুবই স্মার্ট ব্যক্তি হিসেবে সব সময়ই তিনি জানতেন। শুক্রবার রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাষ্ট্র থেকে ৩৫ কূটনীতিক বহিষ্কারের জবাবে দেশটির সম সংখ্যক কূটনীতিক বহিষ্কারের প্রস্তাব করে। তবে তা নাকচ করে দেন রুশ প্রেসিডেন্ট পুতিন। পুতিন বলেন, এখনই কাউকে রাশিয়া থেকে বহিষ্কার করবেন না তিনি। মার্কিন কূটনীতিকদের জন্য কোন সমস্যা তৈরি করতে চায় না তার দেশ। নতুন প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প দায়িত্ব নেয়ার পরই সিদ্ধান্ত নেবেন পুতিন। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হ্যাকিংয়ের অভিযোগে রুশ কূটনীতিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় আমেরিকা। ট্রাম্প-পুতিন বেশ ক’বার পরস্পরের প্রশংসা করায় ট্রাম্প প্রশাসনে রুশ-মার্কিন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় থাকবে বলেই ধারণা বিশ্লেষকদের। এফএস/এসজেড
প্রতিশোধ না নেয়ায় পুতিনের প্রশংসায় ট্রাম্প
সিরিয়ায় অস্ত্রবিরতি কার্যকর
সিরিয়ায় কার্যকর হলো সরকারি বাহিনী ও বিদ্রোহীদের মধ্যে অস্ত্রবিরতি। রাশিয়া ও তুরস্ক’র মধ্যস্থতায় ওই অস্ত্রবিরতি চুক্তিতে আইএস, জাবাথ ফাতেহ আল-শাম এবং কুর্দি ওয়াইপিজি বিদ্রোহীরা ছাড়া অন্য সিরীয় সশস্ত্র বিদ্রোহী সংগঠন অংশ নেয়। যুদ্ধবিরতির অধীনে সরকারি বাহিনী ৬২ হাজার বিদ্রোহীর ওপর হামলা চালাবে না। অন্যদিকে, বিদ্রোহীরাও কোনো হামলা চালাবে না বলে সম্মত হয়। গেলো বুধবার থেকেই সিরিয়ার বেশিরভাগ এলাকায় অস্ত্রববিরতি কার্যকর হয়। ডিএইচ
সিরিয়ায় অস্ত্রবিরতি কার্যকর
গেটে তালা, ভেতরে আটকে পড়ে ৬ জনের মৃত্যু
ভারতের একটি বেকারিতে লাগা আগুনের ধোয়ায় শ্বাসরুদ্ধ হয়ে ছয় জনের মৃত্যু হয়েছে।  বৃহস্পতিবার রাতে পশ্চিমাঞ্চলীয় পুনে নগরীরতে এ ঘটনাটি ঘটে। শুক্রবার এ তথ্য জানান পুনে পুলিশ। দমকল বিভাগের এক কর্মকর্তা বলেন, বেকারির প্রধান শাটারটি বাইর থেকে বন্ধ ছিল। অগ্নিকাণ্ডের সময় তারা সেখানে শ্বাসরুদ্ধ হয়ে মারা যান। স্থানীয় গণমাধ্যম জানায়, ওই ৬ জনকে হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।   পুলিশ পরিদর্শক চাগান কাপশে বলেন, বেকারির প্রাঙ্গণে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। এ বিষয়ে তদন্ত চলছে। কেন তাদেরকে ভেতরে তালাবদ্ধ করে রাখা হয়েছিল আমরা তা জানার চেষ্টা করছি। নিহত ৬ জনের বাড়ি উত্তর প্রদেশে। এটি ভারতের অন্যতম দরিদ্র রাজ্য। এপি / এসএস
গেটে তালা, ভেতরে আটকে পড়ে ৬ জনের মৃত্যু