
ফিলিপিন্সের কলেজছাত্র পাওলো জন আলিসগ তার কলেজের সমাবর্তন অনুষ্ঠানে মায়ের কাট-আউট নিয়ে উপস্থিত হয়ে সবাইকে অবাক করে দিয়েছেন।
বুধবার প্রকাশিত এক প্রতিবেদনে একথা জানায় ভারতের গণমাধ্যম নিউজ এইটিন।
পাওলো তার মাকে এই অনুষ্ঠানে পাশে দেখতে চেয়েছিলেন। কিন্তু কলেজ শেষ হওয়ার দুই বছর আগেই মারা যান তার মা।
তাই তিনি মাকে পাশে রাখতে তার ছবির একটি লাইফ সাইজ কাট-আউট নিয়ে কলেজের সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত হন।
পাওলো সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এটি আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন। আমার পাশে মায়ের না থাকা খুবই দুর্ভাগ্যজনক।
তিনি জানান, অবশ্য মাকে অন্যভাবে পাশে পেলাম। সমাবর্তনে অন্তত মায়ের ছবির পাশে থেকে ছবি তুলেছি। এটাও একটা প্রাপ্তি।
পাওলোর বন্ধুরা এতে খুবই খুশি হয়েছেন। তারা তাকে বলেন, তোমার মা সবসময় তোমাকে দেখছেন। তিনি দূরে থেকেও তোমার কাছেই আছেন।
আরও পড়ুন
কে




