
কাশ্মীর উপত্যকার প্রবেশ করতে দেয়া হল না কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া-মার্ক্সিস্ট (সিপিএম) নেতা সীতারাম ইয়েচুরি ও সিপিআই নেতা ডি রাজাকে। শুক্রবার শ্রীনগর বিমানবন্দরে তাদেরকে আটকে দেয়া হলে তারা কাশ্মীরে তাদের দলীয় নেতা-কর্মীদের সঙ্গে সাক্ষাত করতে পারেননি।
সিপিএমের মহাসচিব সীতারাম ইয়েচুরি সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান, তিনি জম্মু-কাশ্মীরের গভর্নর সত্যপাল মালিকের সঙ্গে সিপিএম বিধায়ক মুহাম্মদ ইউসুফ তারিগামীর সঙ্গে সাক্ষাতের অনুমতি চেয়েছিলেন। কিন্তু তারপরও তাকে এবং ডি রাজাকে বিমানবন্দর থেকে উপত্যকার অভ্যন্তরে যেতে দেয়া হয়নি। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।
সীতারাম ইয়েচুরি কাশ্মীর সফরের বিষয়ে আগেই গভর্নরকে চিঠি লিখে জানিয়েছিলেন। সেই চিঠিতে তিনি লেখেন, জম্মু-কাশ্মীর বিধানসভা ভাঙার আগে বিধায়ক ছিলেন সিপিএমের মুহাম্মদ ইউসুফ তারিগামী। জানতে পেরেছি, তার শরীর ভালো নেই। সেজন্য তার ও অন্য দলীয় সদস্যের সঙ্গে দেখা করতে চাই। ৯ আগস্ট সকালে শ্রীনগরে পৌঁছাবো। আশা করি, দলের নেতা হিসেবে আমার দায়িত্ব পালনে প্রশাসন কোনও বাধা দেবে না।
এর আগে বৃহস্পতিবার কংগ্রেস এমপি গুলাম নবী আজাদকেও শ্রীনগর বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হয়। সংসদের উচ্চকক্ষ রাজ্যসভার বিরোধী দলীয় নেতা গুলাম নবী আজাদ কংগ্রেস নেতাদের সঙ্গে দেখা করতে শ্রীনগরে গিয়েছিলেন।
জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি ও ওমর আবদুল্লাহসহ কমপক্ষে ৪০০ রাজনৈতিক নেতা এখনও সরকারি হেফাজতে রয়েছেন। সেখানে ৩৭০ ধারা বাতিলকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতিতে যেকোনও ধরনের প্রতিবাদ বা বিক্ষোভ সমাবেশ এড়ানোর চেষ্টাতেই কেন্দ্রীয় সরকার ওই পদক্ষেপ নিয়েছে।
এ




