
কাশ্মীরের দ্য কাশ্মীরিয়ত নামের একটি গণমাধ্যম ওয়েবসাইটের সম্পাদক কাজী শিবলি গ্রেপ্তার হওয়ার পর নিখোঁজ হয়েছেন বলে অভিযোগ করেছেন তার সহকর্মীরা।
মঙ্গলবার এই ওয়েবসাইটের এক প্রতিবেদনে বলা হয়, আমাদের সম্পাদক গ্রেপ্তার হয়েছেন। তাকে খুঁজে বের করতে সাহায্য করুন। খবর ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারের।
কাজী শিবলিকে পুলিশ গ্রেপ্তার করে ২৫ জুলাই। এদিন কাশ্মীরিয়তের পুরো টিমকে ডেকে পাঠানো হয় থানায়। সারাদিন জিজ্ঞাসাবাদের পরে বাকিদের চলে যেতে বলা হলেও ছাড়া হয়নি শিবলিকে।
এরপর সাত থেকে আটদিন তাকে আটক করে রাখা হয় বলে জানতে পারেন তার সহকর্মীরা। তবে ঠিক কী কারণে তাকে আটকে রাখা হয় জানতে পারেননি তারা।
এদিকে শিবলির পরিবারকে পুলিশ জানায়, ৫ আগস্ট ছাড়া পাবেন শিবলি। কিন্তু তার আগেই নিখোঁজ হয়েছেন এই কাশ্মীরি সম্পাদক।
শিবলির ভাই কাজী উমেইর দাবি করছেন, তারা একদিন শিবলিকে খাবার দিতে যান থানায়। শিবলি একটা পানির বোতল চান। পানি নিয়ে ফিরে এসে পরিবারের কেউ আর শিবলিকে দেখতে পাননি।
এই বিষয়ে পুলিশ জানায়, শিবলিকে সদর থানায় নেয়া হয়েছে। সদর থানায় গিয়েও তাকে পাওয়া যায়নি। এরপর থেকে শিবলির পরিবার ও সহকর্মীরা তার সম্পর্কে নির্দিষ্ট তথ্য পাননি।
উমেইর ফেসবুকে লেখেন, কেউ কেউ বলছে, শিবলিকে নাকি আগ্রা নিয়ে যাওয়া হয়েছে। তিন সপ্তাহ ধরে কোনও খোঁজ পাচ্ছি না।
তিনি আরও লেখেন, আগ্রা থানায় ফোন করে জানলাম সেখানে নেই শিবলি। চিন্তায় আছি, কেউ কোনও খবর পেলে জানাবেন।
আরো পড়ুন:
কে/সি




