
হংকং রেলওয়ে রোববার বিভিন্ন রেল স্টেশন খুলে দিলেও এখনও বন্ধ রয়েছে বহু স্টেশন। তবে সরকারের মাস্ক-বিরোধী আইনের কারণে আরও এক দফার বিক্ষোভে আবারও বন্ধ হয়ে যেতে পারে রেল স্টেশনগুলো।
এমটিআর করপোরেশন ৯৪টি স্টেশনের মধ্যে ৪৫টি আংশিকভাবে চালু করে। শনিবার বিক্ষোভকারীদের তাণ্ডবের পর হংকংয়ের পুরো রেল নেটওয়ার্ক বন্ধ হয়ে যায়।
তবে রোববার রাত ৯টার পর আবারও সব ট্রেন সার্ভিস বন্ধ হয়ে যাবে, যাতে করে ক্ষতিগ্রস্ত এসব ট্রেন মেরামত করা যায়। এমটিআর করপোরেশন জানিয়েছে, ‘মারাত্মক ক্ষতির কারণে’ প্রায় ৫০টি স্টেশন এখনও পর্যন্ত রয়েছে।
বন্ধ থাকা স্টেশনগুলোর মধ্যে রয়েছে- অ্যাডমিরাল্টি, প্রিন্স এডওয়ার্ড, মং কক ও তাই ওয়েই।
পরিচালন সংস্থাটি জানিয়েছে, পুলিশ ও সরকারি বিভাগের সঙ্গে ঝুঁকি মূল্যায়নের পর শহরের প্রাথমিক পরিবহন রেল ব্যবস্থা আংশিকভাবে চালু করা হয়।
শনিবারের বিক্ষোভের পর বন্ধ হয়ে যাওয়া অনেক দোকানও রোববার খুলেছে। কিন্তু হংকংজুড়ে বহু দোকান এখনও বন্ধ রয়েছে। এদিকে রোববার দুপুরের পর কসওয়ে বে ও সিম শা সুই-এ বিক্ষোভ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এমটিআর করপোরেশন রোববার সকালে জানায়, যাত্রীদের নিরাপত্তা ও রেলওয়ে নেটওয়ার্কের অবকাঠামো ও সরঞ্জামাদির নিরাপত্তা নিশ্চিত করা তাদের অগ্রাধিকার।
এ




