
ভারতের তামিলনাড়ুতে একটি বাঁধে দাঁড়িয়ে রোববার সেলফি তোলার সময় নববধূসহ একই পরিবারের চারজনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে তিনজন নারী। খবর যুক্তরাষ্ট্রের গণমাধ্যম সিএনএনের।
স্থানীয় পুলিশের মতে, মৃতরা হলেন- নববধূ ভি নিবেধা (২০), তার পরিবারের সদস্য স্নেহা (২২), কান্নিগা (২০) এবং সন্তোষ (১৪)। নিবেধা বাঁধ থেকে পিছলে পানিতে পড়ার পর অন্য তিনজন পড়ে যান।
এই ঘটনায় বেঁচে যাওয়া নিবেধার স্বামী জি পেরুমালসামি (২৫) তার ১৫ বছর বয়সী বোন যুবারানি পেরুমালসামিকে বাঁচাতে সক্ষম হন। কিন্তু তিনি অন্য তিনজনকে বাঁচাতে সক্ষম হননি।
কৃষ্ণগিরি জেলার জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা এস প্রভাকর জানান, রাজ্যটির পাম্বার বাঁধে ঘটনাটি ঘটে। তার বাঁধটির ওপর দাঁড়িয়ে সেলফি তুলতে গিয়ে পিছলে পানিতে পড়ে যায়। মৃতদেহগুলো তাৎক্ষণিক উদ্ধার করা হয়।
ভারতের জার্নাল অব ফ্যামিলি মেডিসিন অ্যান্ড প্রাইমারি কেয়ারে প্রকাশিত এক গবেষণা অনুসারে, ২০১১ সালের অক্টোবর থেকে ২০১৭ সালের নভেম্বর পর্যন্ত বিশ্বব্যাপী ২৫৯ জন মানুষ সেলফি তুলতে গিয়ে মারা যান।
এই গবেষণা অনুসারে, বিশ্বে সেলফি তুলতে গিয়ে মৃতের সংখ্যায় শীর্ষে করছে ভারত। দেশটিতে মোট ১৫৯ জন সেলফি তুলতে গিয়ে মারা যান। এরপর আছে যথাক্রমে রাশিয়া, যুক্তরাষ্ট্র ও পাকিস্তান। মৃতদের ৭২ শতাংশ পুরুষ এবং ৩০ বছরের কম বয়সী।
কে/এমকে




