ঢাকা শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

কুয়েতে নারী গৃহকর্মী কেনাবেচার বিশাল অনলাইন বাজার

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

প্রকাশ : ০২ নভেম্বর ২০১৯, ০৯:৩৪ পিএম
হাজার হাজার নারীকে অবৈধভাবে কুয়েতে নিয়ে এসে গৃহকর্মী হিসাবে বিক্রি করা হয়

কুয়েতে নারী গৃহকর্মী কেনাবেচার বিশাল অনলাইন বাজারের তথ্য পাওয়ার পর তদন্ত করার কথা জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

বিবিসি নিউজ অ্যারাবিকের তদন্ত অনুসারে, গুগল ও অ্যাপলের অ্যাপের মাধ্যমে অনলাইনে নারী গৃহকর্মী কেনাবেচার পাশাপাশি ফেসবুক মালিকানাধীন ইনস্টাগ্রামেও এই ব্যবসা চলছে।

অনলাইনে কুয়েতের গৃহকর্মীদের বেচাকেনার বাজার

এসব অনলাইন মাধ্যমে গৃহকর্মী কেনাবেচার বিজ্ঞাপনে হ্যাশট্যাগে লেখা হয়ে থাকে, মেইডস ফর ট্রান্সফার বা মেইডস ফর সেল।

দেশটির সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, নারী গৃহকর্মী কেনাবেচার বিষয়ক বিজ্ঞাপনগুলো অনলাইন মাধ্যমগুলো থেকে সরিয়ে নেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

এছাড়া এর সঙ্গে জড়িতদের একটি মুচলেকায় সই করতে হবে যাতে লেখা থাকবে তারা ভবিষ্যতে এই ধরনের কোনও কিছু করবে না।

বিবিসির তদন্ত

কুয়েতের পথেঘাটে চলাফেরার সময় আপনি এই নারীদের দেখতে পাবেন না। কারণ তারা কোনও মৌলিক অধিকার ভোগ করতে পারে না। তারা ছুটি পায় না।

তবে একটি স্মার্টফোনের অ্যাপের সাহায্যে এই নারীদের কয়েক হাজার ছবি দেখতে পারবেন। তাদের শ্রেণি ও বর্ণসহ বিস্তারিত তথ্য পাওয়া এবং মাত্র কয়েক হাজার ডলারের বিনিময়ে তাদেরকে কেনা যাবে।

বিবিসি অ্যারাবিকের গোপন অনুসন্ধানে দেখা গেছে, দেশটির বিস্তার হতে থাকা অনলাইন ব্ল্যাকমার্কেটে গৃহকর্মীদের অবৈধভাবে কেনাবেচা করা হচ্ছে।

এর অনেক ব্যবসা ফেসবুক মালিকানাধীন ইনস্টাগ্রামে হচ্ছে। এখানে বিশেষ হ্যাশট্যাগ দিয়ে নারী গৃহকর্মীদের ছবি আপলোড করা হয়। এরপর ব্যক্তিগত মেসেজে দরদাম চলে।

এর বাইরে গুগল ও অ্যাপলে অনুমোদিত অ্যাপের মাধ্যমে গৃহকর্মীদের বেচাকেনা হয়। পাশাপাশি এই ব্যবসা চলছে ই-কমার্স ভিত্তিক কয়েকটি ওয়েবসাইটে।

ছদ্মবেশে দাসত্ব প্রতিরোধ বিষয়ক জাতিসংঘের স্পেশাল র‌্যাপোটিয়ার উর্মিলা ভোলা বলছেন, দেশটিতে একটি অনলাইন দাস ব্যবসা চালু করেছে।

তিনি আরও বলেন, যেসব কোম্পানি এই ধরনের অ্যাপ হোস্টিং করে থাকে, সেগুলোকে জবাবদিহিতার আওতায় আনা উচিত।

এই বিষয়ে ফেসবুক জানিয়েছে, তারা এই ধরনের হ্যাশট্যাগ নিষিদ্ধ করে দিয়েছে। অন্যদিকে গুগল ও অ্যাপল জানিয়েছে, এ ধরনের কর্মকাণ্ড বন্ধের জন্য তারা অ্যাপ ডেভেলপারদের সঙ্গে কাজ শুরু করেছে।

দাসের বাজার

কুয়েতের প্রতি দশটি বাড়ির অন্তত নয়টি বাড়িতে গৃহকর্মী থাকে। তারা বিভিন্ন দরিদ্র দেশ থেকে অর্থ উপার্জনের আশায় মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আসে। সম্প্রতি কুয়েতে আসা এক দম্পতির ছদ্মবেশে বিবিসি অ্যারাবিকের গোপন অনুসন্ধানী দলটি ৫৭ জন অ্যাপ ব্যবহারকারীর সঙ্গে কথা বলেছে।

গোপন অনুসন্ধানের সময় গৃহকর্মী বিক্রেতাদের সঙ্গে আলাপ রেকর্ড করেছে বিবিসির অনুসন্ধানকারী দল

এছাড়া দলটি কয়েক ডজন ব্যক্তির সঙ্গে দেখা করেছে, যারা তাদের বাড়িতে থাকা গৃহকর্মীকে ফোরসেল নামের একটি অ্যাপ ব্যবহার করে বিক্রি করতে চান।

এই বিক্রেতারা তাদের গৃহকর্মীদেরকে পাসপোর্ট জব্দ করে আটকে রেখেছে। তাদেরকে ফোন ব্যবহার করতে দেয়া হয় না, দিলেও খুব কম সময়ের জন্য।

এই অ্যাপে এক বিজ্ঞাপন দাতা লিখেছেন, আফ্রিকান কর্মীরা পরিষ্কার আর হাসিখুশি। আরেকজন লিখেছেন, নেপালি কর্মীরা ছুটি চাইতে সাহস করে না। ভারতীয়রা সবচেয়ে নোংরা বলেও মন্তব্য করেছেন এক বিজ্ঞাপনদাতা।

এই বিক্রেতাদের সঙ্গে কথা বলার সময় তাদের কাছ থেকে বেশির ভাগ ক্ষেত্রে বর্ণবাদী মন্তব্য শুনতে পায় বিবিসি দলটি।

---------------------------------------------------------------
আরো পড়ুন: ইন্দোনেশিয়ায় পরকীয়ায় জড়ানোয় দুজনকে বেত্রাঘাত
---------------------------------------------------------------

মানবাধিকার লঙ্ঘন

যারা এসব অ্যাপ ব্যবহার করেন, তারা নিজেদেরকে নারী গৃহকর্মীদের মালিক বলে মনে করেন। তারা গৃহকর্মীদেরকে সপ্তাহে একদিন তো দূরের কথা এক মিনিটও ছুটি দেয় না।

এক পুলিশ কর্মকর্তা বিবিসির দলটিকে বলেন, বিশ্বাস করুন, এই গৃহকর্মী খুবই ভালো। আপনি যদি ভোর পাঁচটা পর্যন্ত জাগিয়ে রাখেন, তবু অভিযোগ করবে না।

তার কথায় বেরিয়ে আসে, কিভাবে নারীদের পণ্যের মতো ব্যবহার করা হচ্ছে। তিনি বলেন, কোনো গৃহকর্মীকে ৬০০ কুয়েতি দিনারে কিনলে তাকে এক হাজার কুয়েতি দিনারে বিক্রি করা সম্ভব।

তিনি পরামর্শ দেন, কিভাবে কেনা গৃহকর্মীর সঙ্গে বিবিসি দলটির আচরণ করা উচিত। তার পাসপোর্ট কখনোই তাকে দেবেন না। আপনি তার স্পন্সর। আপনি কেন তাকে তার পাসপোর্ট দেবেন?

একটি ঘটনায় বিবিসির টিমকে ফাতুউ (ছদ্মনাম) নামে ১৬ বছর বয়সী একজন গৃহকর্মীকে কেনার প্রস্তাব দেয়া হয়। যদিও দেশটিতে ২১ বছরের নিচে গৃহকর্মী আসা নিষিদ্ধ। গিনি থেকে পাচারকারীদের শিকার হয়ে ফাতুউকে কুয়েতে নিয়ে আসা হয়। গত ছয় মাস ধরে তিনি দেশটিতে গৃহকর্মী হিসেবে কাজ করছেন। ফাতুউকে প্রথমে সরকারি আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। দুইদিন পরে তাকে দেশে ফেরত পাঠানো হয়।

কুয়েত সিটিতে বিক্রেতার সঙ্গে ১৬ বছরের ফাতুউ (ছদ্মনাম)

ফাতুউ বিবিসিকে বলেন, তারা আমার সঙ্গে শুধু চিৎকার করতো। আমাকে জানোয়ার বলে ডাকতো। এটা খুব খারাপ লাগতো, মন খারাপ হয়ে যেত। কিন্তু আমার করার কিছু ছিল না।

ফাতুউয়ের মামলাটির যিনি দেখছেন, সেই আমেরিকান আইনজীবী কিম্বারলি মোটলে বলছেন, যারা এসব অ্যাপ বানাচ্ছে, তাদেরও ফাতুউকে ক্ষতিপূরণ দিতে হবে।

কুয়েতে এরকম দাসত্বের ব্যবসা যদিও সবে শুরু হচ্ছে। কিন্তু বিবিসির অনুসন্ধানে দেখা গেছে, সৌদি আরবে হারাজ নামের আরেকটি অ্যাপ ব্যবহার করে শত শত নারী কেনাবেচা করা হচ্ছে।

গিনির কোনার্কিতে ফাতুউয়ের বাড়ি

সত্যিকারের দোজখ

সাবেক এক গৃহকর্মী বলেছেন, কুয়েত হলো সত্যিকারের একটি দোজখ। এখানে গরুর সঙ্গে গৃহকর্মীদের থাকতে বাধ্য করা হয়। কুয়েতের বাসাগুলো খুব খারাপ। কোনও ঘুম নেই, খাবার নেই, কিছু নেই।

কুয়েতের কর্তৃপক্ষের বক্তব্য

কুয়েতের জনশক্তি বিষয়ক কর্তৃপক্ষের প্রধান ড. মুবারক আল-আজিমি বলেছেন, ফাতুউয়ের ঘটনাটি তারা তদন্ত করছেন। যে পুলিশ কর্মকর্তাকে বিবিসির প্রতিবেদনে তুলে ধরা হয়েছে, তার বিরুদ্ধেও তদন্ত শুরু করা হয়েছে। এই তদন্তের ফল হতে পারে অভিযুক্তদের গ্রেপ্তার এবং ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেয়া।

কে/পি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আফগানিস্তানে বায়ুদূষণে ১৭ জনের মৃত্যু, হাসপাতালে ৮,৮০০
আফগানিস্তানের রাজধানী কাবুলে বিপজ্জনক মাত্রার বায়ু দূষণের কারণে শ্বাস-প্রশ্বাসের সংক্রমণে আক্রান্ত হয়ে গত সপ্তাহে কমপক্ষে ১৭ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার প্রকাশিত এক প্রতিবেদনে দেশটির গণস্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এই তথ্য জানায় কাতারের শীর্ষস্থানীয় গণমাধ্যম আল জাজিরা। মন্ত্রণালয়টির উপমন্ত্রী ফিদা মোহাম্মদ পাইকান সোমবার সাংবাদিকদের বলেন, এই সপ্তাহে ফুসফুসের সমস্যাসহ বায়ুদূষণ জনিত রোগে আক্রান্ত হয়ে আট হাজার ৮০০ এর বেশি রোগী হাসপাতালে ভর্তি হন। আফগানিস্তানের ন্যাশনাল এনভায়রনমেন্টাল প্রটেকশন এজেন্সির নারী মুখপাত্র লেইলা সামানি এদিন ডিপিএ নিউজ এজেন্সিকে বলেন, কাবুলের এই বায়ু দূষণের জন্য দায়ী স্থানীয় ব্যবসায়ীরা। আফগান প্রেসিডেন্ট তাদের বিরুদ্ধে সরকারি কর্মকর্তাদের কঠোর ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছেন বলেও উল্লেখ করেন তিনি। এই মিউনিসিপালিটি অ্যান্ড এনভায়রনমেন্টাল  এজেন্সি রোববার সন্ধ্যায় জানায়, তিনটি ওয়েডিং হল ও দুটি প্রোপার্টি ম্যানেজমেন্ট অফিস বন্ধ করে দেয়া হয়েছে। সামানি জানান, স্থানীয়দের  প্রতি আবাসস্থল গরম রাখার জন্য কয়লা, টায়ার ও প্লাস্টিক ব্যবহার না করার আহ্বান জানানো হয়েছে। স্থানীয়রা জানান, বায়ুদূষণের প্রাথমিক কারণ হলো দারিদ্র্য ও বিদ্যুতের অভাব। সস্তায় গ্যাস ও বিদ্যুৎ পাওয়া না গেলে এই সমস্যার সমাধান করা সম্ভব নয়। কে/সি
আফগানিস্তানে বায়ুদূষণে ১৭ জনের মৃত্যু, হাসপাতালে ৮,৮০০
সিএএ বাতিলের দাবিতে প্রস্তাব পাস কেরালার বিধানসভায়
ভারতের কেন্দ্রীয় সরকারের বিতর্কিত নাগরিকত্ব সংশোধন আইন (সিএএ) বাতিল করার দাবিতে মঙ্গলবার একটি প্রস্তাব পাস হয়েছে দেশটির কেরালার বিধানসভায়। কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের উদ্যোগে রাজ্যটির বিধানসভায় প্রস্তাবটি পাস হয়। খবর স্থানীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এবং আনন্দবাজারের। মঙ্গলবার বিধানসভার এক দিনের বিশেষ অধিবেশনে রাজ্য সরকারের আনা সিএএ বাতিল করার প্রস্তাবে সম্মতি দেয় বিরোধী দলগুলো। পিনারাই বিজয়ন সিএএ বিরোধী প্রস্তাবটি পাঠ করার সময় বলেন, ভারতের ধর্মনিরপেক্ষতার আদর্শ ক্ষুণ্ণ করছে ধর্ম ভিত্তিক নাগরিকত্ব প্রদানের আইনটি। তিনি বলেন, সংবিধানের আদর্শের একেবারে বিরোধী এই আইন। এছাড়া আইনটি পাসের পর দেশব্যাপী উদ্বেগ, প্রতিবাদ ও বিক্ষোভ দেখা গেছে। কেরালার মুখ্যমন্ত্রী বলেন, কেন্দ্র সরকারের উচিত ধর্মনিরপেক্ষতার খাতিরে এই আইন প্রত্যাহার করা। তিনি স্পষ্টভাবে জানান, কেরালায় কোনও ডিটেনশন ক্যাম্প হবে না। গত রোববার সিএএ প্রত্যাহারের প্রস্তাব আনার জন্যে সর্বদলীয় বৈঠক ডাকেন পিনারাই বিজয়ন। বৈঠকে কংগ্রেসের নেতৃত্বাধীন ইউডিএফ (ইউনাইটেড ডেমোক্র্যাটিক ফ্রন্ট) দাবি করে, এক দিনের বিশেষ অধিবেশন করে সিএএ বাতিলের প্রস্তাব পাস করা হোক। বছরের শেষ দিনটিকে এই অধিবেশনের জন্যে ধার্য করা হয়। কে/সি
সিএএ বাতিলের দাবিতে প্রস্তাব পাস কেরালার বিধানসভায়
সিএএ বিরোধী বিক্ষোভ সামলাতে গুরুর শরণাপন্ন মোদি
দেশব্যাপী নাগরিকত্ব সংশোধন আইন (সিএএ) বিরোধী বিক্ষোভ সামলাতে শেষপর্যন্ত সদগুরু জাগ্গি বাসুদেবের শরণাপন্ন হলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। খবর স্থানীয় গণমাধ্যম আনন্দবাজারের। তিনি সোমবার গুরুর একটি ভিডিও টুইট করে লিখেছেন, শুনে দেখুন সদগুরু পানির মতো ব্যাখ্যা করেছেন সিএএ। মজার বিষয় হলো গুরু বাসুদেব শুরুতেই জানান, তিনি আইনটি পুরোপুরি পড়েননি। মোদির টুইট করা ২০ মিনিটের বেশি সময়ের ভিডিওটির শুরুতেই সদগুরু বলেন, আমি আইনটি পুরোপুরি পড়িনি। আইনটি সম্পর্কে যতটা জেনেছি তা গণমাধ্যম থেকে। এই আইন সব দেশেই আছে। আইনটি না পড়ে রাস্তায় নেমে বিক্ষোভ করার জন্য শিক্ষার্থীদের তিরস্কার করেন বাসুদেব। তিনি তাদের পাথরের খনিতে কাজ করা শ্রমিকদের সঙ্গে তুলনা করেন কর্ণাটকের মহীশুরে জন্মগ্রহণ করা এই গুরু। তিনি বলেন, সবাই বলছে পুলিশ বিশ্ববিদ্যালয়ে ঢুকে পড়েছে। কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও তো পাথরের খনিতে কাজ করা শ্রমিকদের মতো আচরণ করেছে। সবাইকে লক্ষ্য করে পাথর ছুড়েছে তারা। তার দাবি, এমন প্রতিক্রিয়া হবে ভাবেনি বলে বেশি পুলিশ নামায়নি সরকার। তাই পুলিশই মার খেয়েছে। পুলিশের দিকে কেউ পাথর ছুড়েছে, কেউ ছোড়েনি। সংঘর্ষে দুজনই পুলিশের মার খাবে এটাই স্বাভাবিক। দিল্লিতে সিএএ বিরোধী আন্দোলনের নেতৃত্বে থাকা সিপিআই (এমএল) নেত্রী কবিতা কৃষ্ণন বলেন, প্রধানমন্ত্রী মরিয়া হয়ে রং নম্বর করে ফেললেন। উনি (সদগুরু জাগ্গি বাসুদেব) তো আইনটিই পড়েননি। কে/সি
সিএএ বিরোধী বিক্ষোভ সামলাতে গুরুর শরণাপন্ন মোদি
ভয়ংকর রূপ নিচ্ছে অস্ট্রেলিয়ার দাবানল, আটকা চার হাজার বাসিন্দা
ভয়ংকর রূপ ধারণ করছে অস্ট্রেলিয়ার দাবানল। দেশটির নিউ সাউথ ওয়েলস রাজ্যে মঙ্গলবার দাবানলে পুড়ে এক দমকলকর্মীসহ কমপক্ষে দুজন নিহত হয়েছেন। এ নিয়ে চলমান দাবানলের কারণে নিহতের সংখ্যা বেড়ে ১২ হলো। খবর ইরানের নিউজ সাইট পার্সটুডে ও যুক্তরাজ্যের সংবাদ সংস্থা রয়টার্সের। রাজ্যটিতে দাবানলের কারণে দুজন আহত এবং চারজন নিখোঁজ হয়েছেন। দাবানল সবচেয়ে বিপজ্জনক পর্যায়ে পৌঁছেছে ভিক্টোরিয়া রাজ্যে। এখানে ১১ নম্বর সতর্কতা জারি করা হয়েছে। রাজ্যটির ছোট শহর মাল্লাকুটার চার হাজার বাসিন্দা একটি উপকূলে আটকা পড়েছে। তাপমাত্রা ধারাবাহিকভাবে বাড়তে থাকায় দেশটির দক্ষিণাঞ্চলীয় রাজ্যগুলোতেও দাবানল ব্যাপকভাবে ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দেশটির প্রতিটি রাজ্যের তাপমাত্রা প্রায় ৪০ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করে যাওয়ায় এই আশঙ্কা বেড়েছে।   ভিক্টোরিয়ার ইস্ট গিপসল্যান্ড থেকে ৩০ হাজার অধিবাসী এবং পর্যটককে অঞ্চলটি ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দিয়েছিল কর্তৃপক্ষ। কিন্তু আগুন প্রধান সড়কগুলোতে ছড়িয়ে পড়ায় তাদের জন্য অঞ্চলটি ছেড়ে যাওয়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। ইস্ট গিপসল্যান্ডে বাতাসের সঙ্গে আগুন উপকূলের দিকে ছড়িয়ে পড়ছে বলে জানিয়েছেন স্থানীয় সরকারি কর্মকর্তারা। এদিকে মেলবোর্নের বুনদুরায় অসংখ্য মানুষ এবং তাদের বাড়িঘর দাবানলে পুড়ে যাওয়ার ঝুঁকিতে আছে বলে জানিয়েছেন এখানকার কর্মকর্তারা। কে/সি
ভয়ংকর রূপ নিচ্ছে অস্ট্রেলিয়ার দাবানল, আটকা চার হাজার বাসিন্দা
চীনে জিন এডিট করে শিশু জন্ম দেয়ায় তিন গবেষককে কারাদণ্ড
অবৈধভাবে জিন এডিট করে শিশু জন্ম দেয়ায় জড়িত থাকা তিন গবেষককে সোমবার কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন চীনের এক আদালত। খবর দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়ার। তিন গবেষকের প্রধান হি জিয়ানকুইকে তিন বছরের কারাদণ্ড ও ৩০ লাখ ইউয়ান (চার লাখ ৩০ হাজার ডলার) অর্থদণ্ড দেন গুয়াংডং প্রদেশের শেনঝেন শহরের ন্যানশ্যান ডিস্ট্রিক্ট পিপলসের এই আদালত। তার দুই সহকারী ঝ্যাং রেনলি এবং কিন জিনঝৌর শাস্তি কমিয়ে তাদেরকে যথাক্রমে দুই ও দেড় বছরের কারাদণ্ড দেন আদালত। এছাড়া তাদেরকে অর্থদণ্ড দেয়া হয়। হি জিয়ানকুই ২০১৮ সালের নভেম্বরে বিশ্বে প্রথমবারের মতো জিন এডিট করে সন্তান জন্ম দেয়ায় সাহায্য করার কথা জানালে জিন এডিটিংয়ের নৈতিকতা নিয়ে বিতর্ক শুরু হয়। এছাড়া জিন এডিট করে শিশু জন্ম দেয়ার আরেকটি ঘটনায় জড়িত ছিলেন সাউদার্ন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির অ্যাসোসিয়েট প্রফেসর হি জিয়ানকুই। কে/সি
চীনে জিন এডিট করে শিশু জন্ম দেয়ায় তিন গবেষককে কারাদণ্ড
আরও পড়ুন
ফেসবুকে ‘সারপ্রাইজ মেসেজ’ থেকে সাবধান!
ফেসবুকে বাংলাদেশিদের জন্য চাকরির বিজ্ঞাপন
পবিত্র কাবা নিয়ে বিরূপ স্ট্যাটাস দিয়ে সৌদিতে ভারতীয় গ্রেপ্তার
মালয়েশিয়ায় ফেসবুক ব্যবহারে দিতে হবে ট্যাক্স