
ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের অনন্তনাগে অজ্ঞাত গেরিলাদের গ্রেনেড হামলায় দুই বেসামরিক ব্যক্তি নিহত ও কমপক্ষে ৪ জন আহত হয়েছেন। অনন্তনাগের একটি পঞ্চায়েত ভবনকে টার্গেট করে হামলাকারীরা গ্রেনেড নিক্ষেপ করলে ওই হতাহতের ঘটনা ঘটে। গতকাল মঙ্গলবার ওই ঘটনাকে কেন্দ্র করে নিরাপত্তা বাহিনী পুরো এলাকা ঘিরে ফেলে হামলাকারীদের সন্ধানে তল্লাশি অভিযান চালাচ্ছে।
ওই ঘটনার আগে একইদিনে শ্রীনগরের কাশ্মীর বিশ্ববিদ্যালয়ের বাইরে একটি বিস্ফোরণ হলে দুই বেসামরিক ব্যক্তি আহত হন। নিরাপত্তা বাহিনী সংশ্লিষ্ট এলাকা ঘিরে ফেলে হামলাকারীদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে। পুলিশ অবশ্য ওই হামলাকে সন্দেহজনক বলে মনে করছে। এটি আসলে গ্রেনেড হামলা কি না পুলিশ তা খতিয়ে দেখছে।
এর আগে গত ৪ নভেম্বর শ্রীনগর শহরের জনবহুল এলাকা হরি সিং স্ট্রিটে অজ্ঞাত গেরিলারা গ্রেনেড হামলা করেছিলে। এর ফলে সেসময় অ-কাশ্মীরী এক খেলনা বিক্রেতা নিহত হয়েছিলেন। ওই ঘটনায় সেসময় কমপক্ষে ৩৮ জন আহত হয়েছিলেন। পুলিশ অবশ্য ওই ঘটনাকে সন্ত্রাসী হামলা বলে উল্লেখ করে আহতদের সংখ্যা ১৫ জন বলে জানিয়েছিল।
এদিকে সোমবার জম্মু-কাশ্মীর পুলিশ নাগরিকদের উদ্দেশ্যে একটি নির্দেশিকা জারি করে এনকাউন্টার চলার সময় সাধারণ মানুষকে ঘটনাস্থল থেকে দূরে থাকার আবেদন জানায়। বিস্ফোরক ও গুলির হাত থেকে তাদের রক্ষা করতেই প্রশাসন ওই সিদ্ধান্ত নেয়।
এ




