
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ইরান এবং অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করেছেন।
মার্কিন প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও কার্যালয় হোয়াইট হাউসের এক ইমেইল বিবৃতির বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে যুক্তরাজ্যের শীর্ষস্থানীয় সংবাদ সংস্থা রয়টার্স।
এই বিবৃতিতে বলা হয়, ডোনাল্ড ট্রাম্প ও বেনিয়ামিন নেতানিয়াহু ইরানের হুমকি এবং অন্যান্য দ্বিপাক্ষিক ও আঞ্চলিক বিষয় নিয়ে আলোচনা করেন।
ডোনাল্ড ট্রাম্প বিশ্বের শক্তিধর দেশগুলোর সঙ্গে ২০১৫ সালে তেহরানের করা পারমাণবিক চুক্তি থেকে বেরিয়ে ইরানের ওপর আবার নিষেধাজ্ঞা আরোপের পর ইরান ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক খারাপ হতে শুরু করে।
কে/এমকে




