
বিক্ষোভ ও প্রতিবাদ যতই হোক নাগরিকত্ব সংশোধন আইন (সিএএ) বাস্তবায়ন করবোই বলে মন্তব্য করেছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। খবর ভারতীয় গণমাধ্যম নিউজ এইটিনের।
তিনি মঙ্গলবার বলেন, সিএএ নিয়ে যত খুশি প্রতিবাদ হোক, পিছু হটবে না কেন্দ্র। এটি কারও নাগরিকত্ব কাড়বে না। এটি ধর্মীয়ভাবে নিপীড়িতদের রক্ষার আইন। কংগ্রেস মানুষকে ভুল বোঝাচ্ছে।
এই আইন এবং জাতীয় নাগরিকপঞ্জির (এনআরসি) বিরুদ্ধে যেসব রাজ্যে সবচেয়ে বেশি বিক্ষোভ ও প্রতিবাদ হচ্ছে সেগুলোর অন্যতম পশ্চিমবঙ্গ। সোমবার রাজ্যটির মুখ্যমন্ত্রীর নেতৃত্বে মহামিছিল হয়েছে।
এদিন রেড রোড থেকে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি পর্যন্ত প্রায় চার কিলোমিটার পদযাত্রা শেষে তিনি বলেন, পশ্চিমবঙ্গে এনআরসি ও সিএএ করার চেষ্টা চালালে আমার মৃতদেহের ওপর দিয়ে করতে হবে।
মমতা বলেন, ভারতীয় জনতা পার্টির (বিজেপি) কোনও কোনও নেতা বাংলায় রাষ্ট্রপতি শাসন জারির কথা বলছে। আমাদের সরকার ফেলে দেবেন? ফেলে দিন। লড়তে নেমেছি, মাথা নত করবো না।
কে/সি




