
ভারতের পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর শহরে মঙ্গলবার ইন্ডিয়া পোস্টের একটি পরিত্যক্ত বিমান ট্রাকে বহন করে নিয়ে যাওয়ার সময় এক ব্রিজের নিচে আটকে যায়।
ব্রিজের নিচে বিমান আটকে যাওয়ার ঘটনা স্থানীয়দের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি করে। এই ঘটনার ভিডিও অনলাইনে পোস্ট হওয়া মাত্রই ভাইরাল হয়ে যায়। খবর টাইমস অব ইন্ডিয়ার।
প্রতিবেদনটিতে বলা হয়, শহরটির ন্যাশনাল হাইওয়ে-টুতে এই ঘটনা ঘটে। রাস্তার মাঝখানে বিমানটি আটকে যায়।
এক প্রত্যক্ষদর্শী জানান, সোমবার রাত থেকে ট্রাকটি এখানে আটকে আছে। ইন্ডিয়া পোস্টের কর্মকর্তারা এসে স্থানীয় পুলিশের সঙ্গে কথা বলেছেন।
একাধিক সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনটিতে বলা হয়, বিমানটি ২০০৭ সালে চালু করা হয়। পরের বছরই এটি তুলে নেয়া হয়।
কে/সি




