
ভারতের নাগরিকত্ব সংশোধন আইন (সিএএ) বিরোধী বিক্ষোভে অংশ নেয়ায় জার্মান শিক্ষার্থী জ্যাকব লিনডেনথালকে ভারত ছাড়ার নির্দেশ দেয়া হয়েছে। খবর টাইমস অব ইন্ডিয়ার।
ছাত্র বিনিময় প্রথা অনুযায়ী জার্মানি থেকে ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি (আইআইটি) মাদ্রাজে পড়তে এসেছিলেন জ্যাকব। বিশ্ববিদ্যালয়টির ফিজিক্স বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী তিনি।
জার্মানির ড্রেসডেনের বাসিন্দা জ্যাকব গত সপ্তাহে চেন্নাইয়ে সিএএ বিরোধী বিক্ষোভে অংশ নেন। এসময় তার হাতে থাকা পোস্টার লেখা ছিল, ১৯৩৩ থেকে ১৯৪৫ সাল পর্যন্ত আমরাও এই অবস্থার মধ্যে ছিলাম।
আরেকটি সেমিস্টার বাকি আছে জ্যাকবের। ২০২০ সালের মে মাসে তার দেশে ফেরার কথা। তিনি জানিয়েছেন, লিখিতভাবে নয়, মৌখিকভাবে তাকে ভারত ছাড়ার নির্দেশ দেয়া হয়েছে।
ভারতের অভিবাসন দপ্তরের এক কর্মকর্তা জানান, কোনও বিদেশির রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নেয়া ভিসা আইনের বিরোধী। এই আইন লঙ্ঘনের বিদেশিকে দেশে ফিরিয়ে দেয়ার বিষয়টি এতে উল্লেখ আছে।
কে/সি




