
পন্ডিচেরি বিশ্ববিদ্যালয়ের এক স্বর্ণপদকজয়ী ছাত্রীকে সমাবর্তন অনুষ্ঠানে যোগ না দিতে দেয়ার অভিযোগ উঠেছে। সোমবার ওই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন স্বয়ং রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। কেরালার ওই ছাত্রীর নাম রাবিহা আব্দুররহিম। তিনি সাংবাদিকতায় স্নাতকোত্তর পঠনপাঠনের জন্য এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন।
নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে অন্য শিক্ষার্থীদের সঙ্গে যোগ দেয়া রাবিহা তার স্বর্ণপদক নিতে চাননি। রাবিহা জানান, তাকে এক সিনিয়র পুলিশ কর্মকর্তা সমাবর্তনের ঠিক আগে হলরুম ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেন।
রাষ্ট্রপতি অনুষ্ঠান মঞ্চ ছেড়ে চলে যাওয়ার পর রাবিহাকে হলরুমে ঢোকার অনুমতি দেয়া হয়। সেই সময় শিক্ষার্থীদের প্রশংসাপত্র ও স্বর্ণপদক দেয়া হচ্ছিল। রাবিহা জানিয়েছেন, তিনি জানেন না ঠিক কী কারণে তাকে হলরুম ত্যাগ করার নির্দেশ দিয়েছিলেন ওই পুলিশ কর্মকর্তা।
তিনি বলেন, আমি প্রশংসাপত্র নিলেও স্বর্ণপদক নিতে অস্বীকার করেছি। নাগরিকত্ব আইনের প্রতিবাদে বাকি শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রদর্শনের জন্যই তিনি পদক নিতে চাননি।
বিশ্ববিদ্যালয়ের এক কর্মী সংবাদ সংস্থা পিটিআইকে জানান, তারা জানে না বাইরে ঠিক কী হয়েছিল। বিশ্ববিদ্যালয়ের ২৭তম সমাবর্তন অনুষ্ঠানে সোমবার যোগ দেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। ওই অনুষ্ঠানে বহু ছাত্র সংগঠন যোগ দিতে চায়নি নতুন নাগরিকত্ব আইনের প্রতিবাদ করে। এদিনের সমাবর্তন অনুষ্ঠানে ঘিরে কঠোর নিরাপত্তা নেয়া হয়েছিল।
এ




