
কাজাখস্তানে ৯৮ আরোহী নিয়ে একটি বিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত অন্তত ১৪ জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও অন্তত ৩৫ জন। খবর বিবিসির।
শুক্রবার (২৭ ডিসেম্বর) স্থানীয় সময় সকালে বেক এয়ারের ওই প্লেনটি আলমাটি বিমানবন্দর থেকে উড্ডয়নের পর এ দুর্ঘটনার কবলে পড়ে।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, জরুরি সেবা কর্মীরা ঘটনাস্থলে এসেছেন এবং ১৪ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। জীবিতদের সরিয়ে নেয়া হচ্ছে।
তারা জানিয়েছে, আহত ৩৫ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আহতদের মধ্যে আটজন শিশুও রয়েছে।
আলমাটির বিমানবন্দর জানিয়েছে, যে বিমানটিতে ৯৩ জন যাত্রী এবং পাঁচজন ক্রু ছিলেন।
এদিকে রয়টার্সের একজন প্রতিবেদক বলেছেন, দুর্ঘটনাস্থলের কাছে খুব কুয়াশা ছিল। তবে কী কারণে এই দুর্ঘটনা ঘটে তা এখনও জানা যায়নি।
অন্যদিকে কাজাখস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, প্রাথমিকভাবে তারা জানতে পেরেছেন যে নিহতদের মধ্যে ছয়জন শিশুও রয়েছে।
কাজাখস্তানের রাষ্ট্রপতি কাসিম-জোমার্ট তোকায়েভ ক্ষতিগ্রস্থদের স্বজনদের প্রতি গভীর গভীর সমবেদনা জানিয়েছেন।
এসএস




