
মিয়ানমারে রোহিঙ্গা মুসলিম ও অন্যান্য সংখ্যালঘুদের মানবাধিকার লঙ্ঘনের নিন্দা করে একটি রেজুলেশন পাস করেছে জাতিসংঘের সাধারণ পরিষদ। শুক্রবার ‘মিয়ানমারে রোহিঙ্গা মুসলিম ও অন্যান্য সংখ্যালঘুদের মানবাধিকার পরিস্থিতি’ শীর্ষক ওই রেজ্যুলেশনটি বিপুল সংখ্যাগরিষ্টতায় গৃহীত হয়।
গত তিন বছর ধরেই মিয়ানমারে রোহিঙ্গাদের নির্যাতনকে নিন্দা জানিয়ে রেজ্যুলেশনটি জাতিসংঘে গ্রহণ করা হচ্ছে। তবে শুক্রবার পাস হওয়া রেজুলেশনে রোহিঙ্গা ও অন্যান্য সংখ্যলঘু জনগোষ্ঠীর বিরুদ্ধে ঘৃণা ছড়ানো বন্ধ করতেও আহ্বান জানানো হয়েছে।
২০১৭ সালে বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ দেশটি রাখাইনে সেনা অভিযান শুরু করলে সাত লাখের বেশি রোহিঙ্গা প্রতিবেশী বাংলাদেশে পালিয়ে আসে। ওই অভিযানে কয়েক হাজার রোহিঙ্গা নিহত হয়। তবে মিয়ানমার শুরু থেকেই দাবি করে আসছে যে, তারা চরমপন্থীদের হুমকি মোকাবিলা করছে।
এর আগে চলতি মাসের শুরুর দিকে মিয়ানমারের নেত্রী অং সান সু চি জাতিসংঘের আন্তর্জাতিক বিচার আদালতে তার দেশের বিরুদ্ধে আনা গণহত্যার অভিযোগ অস্বীকার করেন।
এদিকে এই রেজ্যুলেশনের পক্ষে ১৩৪টি দেশ ভোট দেয়। বিপক্ষে ভোট দেয় ৯টি দেশ। আর ভোটদানে বিরত থাকে ২৮টি দেশ। জাতিসংঘের সাধারণ পরিষদে পাস হওয়া রেজুলেশন আইনি বাধ্যবাধকতামূলক নয় কিন্তু এর মধ্য বিশ্ব সম্প্রদায়ের মতামত প্রতিফলিত হয়।
এ




