
ভারতের উত্তরপ্রদেশের এক অবসরপ্রাপ্ত পুলিশ অফিসারের বাড়ি যাবার সময় পুলিশি হয়রানির শিকার হয়েছেন কংগ্রেস নেত্রী প্রিয়াংকা গান্ধী। যিনি রাজ্য কংগ্রেসের দায়িত্বে রয়েছেন।
প্রথমে সড়কে প্রিয়াংকাকে গাড়ি থেকে নামিয়ে দেয় পুলিশ সদস্যরা। কংগ্রেসের এই নেত্রী অভিযোগ করেন তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়া হয়। এছাড়া তার ঘাড়ে হাত দেয় পুলিশের নারী সদস্যরা। এরপর এক মোটরবাইকে প্রায় দুই কিলোমিটার যাওয়ার পর আবারো গতিরোধ করে পুলিশ। পরে পায়ে হেঁটে অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার দারাপুরি’র বাড়ি যান প্রিয়াংকা।
দাঙ্গার অভিযোগে গেলো সপ্তাহে লখনৌ’র বাড়ি থেকে পুলিশ হেফাজতে নেয়া হয় ক্যান্সারের রোগী দারাপুরিকে। মোদি সরকারের সমালোচনা করে প্রিয়াংকা বলেন, রাজ্যের কোথায় তিনি যাবেন সেটি বিজেপি ঠিক করতে পারে না।
এদিকে প্রিয়াংকার অভিযোগের জবাবে উত্তর প্রদেশ পুলিশ জানিয়েছে তারা কেবলমাত্র তাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করেছেন।
এমএ/এসএস




