ঢাকা সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৬, ০৮:৩৫ এএম
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা প্রশমনে কূটনৈতিক তৎপরতা জোরদার হওয়ায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কিছুটা কমেছে। ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতের অবসানের সম্ভাবনা তৈরি হওয়ায় তেল সরবরাহে বিঘ্ন ঘটার আশঙ্কা কমেছে বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা।

গ্রিনিচ মান সময় (জিএমটি) রাত ১২টা পর্যন্ত আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের ফিউচার মূল্য ব্যারেলপ্রতি ৬৬ সেন্ট বা শূন্য দশমিক ৫৭ শতাংশ কমে ১১৫ ডলার ১৫ সেন্টে দাঁড়িয়েছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ৪৪ সেন্ট বা শূন্য দশমিক ৪৩ শতাংশ কমে ব্যারেলপ্রতি ১০১ ডলার ৩২ সেন্টে নেমে এসেছে।

তবে দাম কমলেও সৌদি আরবে হামলার ঘটনার পর ব্রেন্ট ক্রুডের মূল্য গত ছয় মাসের সর্বোচ্চ পর্যায়ের কাছাকাছি রয়েছে।

মধ্যপ্রাচ্যের উত্তেজনা কমাতে সোমবার তেহরানে ইরানি কর্মকর্তাদের সঙ্গে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের প্রতিনিধিদের একটি কূটনৈতিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আঞ্চলিক সংঘাত এড়ানো এবং চলমান উত্তেজনা প্রশমনের বিভিন্ন উপায় নিয়ে আলোচনা হয়।

সৌদি আরব জানিয়েছে, সামরিক উত্তেজনা আরও বৃদ্ধি পাওয়া ঠেকাতে সংশ্লিষ্ট দেশগুলোর মধ্যে সরাসরি সংলাপ প্রতিষ্ঠা করা এ উদ্যোগের অন্যতম লক্ষ্য। অন্যদিকে, ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, বৈঠকে অংশ নেওয়া চারটি দেশই আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাওয়ার বিষয়ে সম্মত হয়েছে।

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে কূটনৈতিক তৎপরতা অব্যাহত থাকলে তেল সরবরাহ নিয়ে বাজারের উদ্বেগ আরও কমতে পারে। তবে সংঘাতের গতিপ্রকৃতি, গুরুত্বপূর্ণ তেল উৎপাদনকারী দেশগুলোর নিরাপত্তা পরিস্থিতি এবং সরবরাহব্যবস্থার ওপর নির্ভর করবে আগামী দিনে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামের ওঠানামা।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মৃত্যুদণ্ড স্থগিতের প্রস্তাবে জাতিসংঘে ভোট, যে অবস্থান নিল বাংলাদেশ
মৃত্যুদণ্ড কার্যকরের ওপর স্থগিতাদেশ জারির আহ্বান জানিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদে উত্থাপিত একটি প্রস্তাবে ভোটদানে বিরত থেকেছে বাংলাদেশ। শুক্রবার (১৩ নভেম্বর) অনুষ্ঠিত ভোটাভুটিতে প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে ১৩৩টি দেশ। বিপক্ষে ভোট দিয়েছে ৩৩টি দেশ। আর বাংলাদেশসহ ১৬টি দেশ ভোট দেওয়া থেকে বিরত ছিল। মেক্সিকোর উত্থাপিত ‘মৃত্যুদণ্ড ব্যবহারে স্থগিতাদেশ’ শীর্ষক প্রস্তাবটি জাতিসংঘের ১৯৩ সদস্যবিশিষ্ট সাধারণ পরিষদে সংখ্যাগরিষ্ঠ ভোটে গৃহীত হয়। প্রস্তাবের বিপক্ষে ভোট দেওয়া দেশগুলোর মধ্যে রয়েছে ভারত, যুক্তরাষ্ট্র, চীন, পাকিস্তান, জাপান, ইরান, ইরাক, সৌদি আরব, মিশর, বাহরাইন, কুয়েত, কাতার, ওমান ও মালদ্বীপসহ আরও কয়েকটি দেশ। প্রস্তাবে বিশ্বজুড়ে মৃত্যুদণ্ডের অব্যাহত ব্যবহার নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে আন্তর্জাতিক আইন মেনে প্রতিটি দেশের নিজস্ব আইনব্যবস্থা ও শাস্তি নির্ধারণের অধিকারের বিষয়টিও স্বীকার করা হয়েছে। এতে সব দেশকে মৃত্যুদণ্ড কার্যকরের ওপর স্থগিতাদেশ আরোপের আহ্বান জানানো হয়েছে। দীর্ঘমেয়াদি লক্ষ্য হিসেবে মৃত্যুদণ্ডের বিধান সম্পূর্ণ বিলুপ্ত করার কথা বলা হয়েছে। যেসব দেশ ইতোমধ্যে মৃত্যুদণ্ড বাতিল করেছে, তাদের পুনরায় এ শাস্তি চালু না করার আহ্বানও জানানো হয়েছে। ২০২৫ সালে বেড়েছে মৃত্যুদণ্ড কার্যকরের সংখ্যা প্রস্তাবে উল্লেখ করা হয়েছে, বিশ্বজুড়ে মৃত্যুদণ্ডের ব্যবহার সীমিত করার প্রবণতা থাকলেও ২০২৫ সালে মৃত্যুদণ্ড কার্যকরের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘের সাধারণ পরিষদ। এ ছাড়া ১৮ বছরের কম বয়সে অপরাধ সংঘটনকারী ব্যক্তিদের মৃত্যুদণ্ড না দেওয়ার আহ্বান জানানো হয়েছে। অপরাধ সংঘটনের সময় অভিযুক্ত ব্যক্তির বয়স ১৮ বছরের বেশি ছিল কি না, তা নিশ্চিতভাবে নির্ধারণ করা সম্ভব না হলেও মৃত্যুদণ্ড কার্যকর না করার কথা বলা হয়েছে। প্রস্তাবে গর্ভবতী নারী, মানসিক বা বুদ্ধিবৃত্তিক প্রতিবন্ধী ব্যক্তি এবং বয়স্কদের ক্ষেত্রে মৃত্যুদণ্ডের ব্যবহার সীমিত করার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি যেসব অপরাধের জন্য মৃত্যুদণ্ড দেওয়া যেতে পারে, সেসব অপরাধের পরিধি কমানো এবং কোনো অপরাধের ক্ষেত্রে বাধ্যতামূলক মৃত্যুদণ্ডের বিধান বাতিলের আহ্বানও জানানো হয়েছে। উল্লেখ্য, জাতিসংঘের সাধারণ পরিষদে গৃহীত এ ধরনের প্রস্তাব সদস্য দেশগুলোর প্রতি আন্তর্জাতিক আহ্বান হিসেবে বিবেচিত হয়। এটি নিজে থেকে কোনো দেশের প্রচলিত মৃত্যুদণ্ডের আইন বাতিল করে না। সূত্র: পিটিআই, দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস আরটিভি/এসকে
মৃত্যুদণ্ড স্থগিতের প্রস্তাবে জাতিসংঘে ভোট, যে অবস্থান নিল বাংলাদেশ
কে হবেন জাতিসংঘের পরবর্তী মহাসচিব, কীভাবে হবে নির্বাচন? 
জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে হবেন, তা নিয়ে শুরু হয়েছে কূটনৈতিক তৎপরতা।
কে হবেন জাতিসংঘের পরবর্তী মহাসচিব, কীভাবে হবে নির্বাচন? 
বিশ্ববাজারে আবারও কমল জ্বালানি তেলের দাম
বিশ্ববাজারে আবারও কমেছে জ্বালানি তেলের দাম। ইরানের ওপর যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক ও বাণিজ্যিক অবরোধ অব্যাহত রাখার ঘোষণা এবং মধ্যপ্রাচ্যে নতুন করে বড় ধরনের সংঘাতের আশঙ্কা কমে আসায় আন্তর্জাতিক বাজারে তেলের দামে নিম্নমুখী প্রবণতা দেখা দিয়েছে।
বিশ্ববাজারে আবারও কমল জ্বালানি তেলের দাম
নেতানিয়াহুর চেহারার সঙ্গে মিল, সেই ইরানি দোকানিকে বয়কটের ডাক!
ইরানের রাজধানী তেহরানে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর চেহারার সঙ্গে মিল থাকা এক দোকানিকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে আলোচনা। তার ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে বিভিন্ন প্ল্যাটফর্মে। চেহারার এই অদ্ভুত মিল নিয়ে অনেকে হাস্যরস করলেও তৈরি হয়েছে বিতর্ক। এমনকি কয়েকজন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী ওই দোকানিকে বয়কটের আহ্বানও জানিয়েছেন।
নেতানিয়াহুর চেহারার সঙ্গে মিল, সেই ইরানি দোকানিকে বয়কটের ডাক!
ইসরায়েলি কারাগারে কোরআনের হাফেজা হলেন ফিলিস্তিনি তরুণী
ইসরায়েলের কারাগারে বন্দি থাকা অবস্থায় পবিত্র কোরআন মুখস্থ করে হাফেজা হয়েছেন ১৯ বছর বয়সী ফিলিস্তিনি তরুণী জানা ইহসান আবু ওয়ারদা। গ্রেপ্তারের আগে কোরআনের ২০ পারা মুখস্থ থাকলেও কারাগারের প্রতিকূল পরিবেশে বাকি অংশ মুখস্থ করে হেফজ সম্পন্ন করেন তিনি। সম্প্রতি আদালতের শুনানির সময় এক বৈঠকে সম্পূর্ণ কোরআন মুখস্থ তেলাওয়াত করে উপস্থিত ব্যক্তিদের বিস্মিত করেন এই তরুণী।
ইসরায়েলি কারাগারে কোরআনের হাফেজা হলেন ফিলিস্তিনি তরুণী
আরও পড়ুন
যুক্তরাষ্ট্রে বৈধ পথে গ্রিন কার্ড পাওয়ার ১০ উপায়
আইনি বৈধতা চাইতে গিয়ে আটক, নির্বাসনের মুখে মার্কিন সেনার স্ত্রী
মাঝ আকাশে বোমার হুমকি, ককপিটে ঢোকার চেষ্টায় যাত্রী গ্রেপ্তার
গ্রিনকার্ডের প্রলোভনে যৌন প্রস্তাব, আইস কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ