ঢাকা বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩

আমাজনের গভীর বন থেকে বেরিয়ে খাবার চাইল বিচ্ছিন্ন আদিবাসী জনগোষ্ঠী

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৬, ০৯:১৫ পিএম
ছবি: সংগৃহীত

ব্রাজিলের আমাজন বনাঞ্চলে দীর্ঘদিন ধরে বহির্বিশ্বের সঙ্গে যোগাযোগহীন অবস্থায় বসবাস করা বিচ্ছিন্ন আদিবাসী জনগোষ্ঠী আওয়ার প্রায় ২০ সদস্য প্রথমবারের মতো বন থেকে বেরিয়ে এসে সরকারি একটি দলের সঙ্গে যোগাযোগ করেছেন। এ সময় তারা খাবার হিসেবে কাসাভা ও মিষ্টি আলু চান।

সোমবার (১৬ নভেম্বর) ব্রাজিলের আমাজন অঞ্চলে এ বিরল ঘটনার ছবি ও ভিডিও ধারণ করা হয়। সম্প্রতি আন্তর্জাতিক আদিবাসী অধিকারবিষয়ক সংস্থা সারভাইভাল ইন্টারন্যাশনাল ঘটনাটির দৃশ্য প্রকাশ করে।

সংস্থাটির তথ্যমতে, বন থেকে বেরিয়ে আসা আওয়া জনগোষ্ঠীর সদস্যরা সরকারি দলের কাছে কাসাভা ও মিষ্টি আলু চান। খাবার সংগ্রহের পর তারা আবার বনের গভীরে ফিরে যান। প্রতিবেশী আদিবাসী গুয়ারাজারা জনগোষ্ঠীর সদস্যরা এ ঘটনার ভিডিও ধারণ করেন।

ব্রাজিলের আমাজন অঞ্চলে আওয়া জনগোষ্ঠীর মোট সদস্যসংখ্যা প্রায় ৩৫০। তাদের মধ্যে আনুমানিক ১০০ জন এখনো বহির্বিশ্বের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ ছাড়াই বসবাস করছেন। তারা মূলত তুপি-গুয়ারানি ভাষাপরিবারের গুয়াজা ভাষায় কথা বলেন। শিকার ও বনজ সম্পদ সংগ্রহ করেই তাদের জীবনযাপন।

সারভাইভাল ইন্টারন্যাশনাল জানিয়েছে, আওয়া জনগোষ্ঠীর এ আকস্মিক যোগাযোগ তাদের অস্তিত্বের ওপর ক্রমবর্ধমান হুমকির বিষয়টি সামনে এনেছে। দীর্ঘদিন ধরে অবৈধ কাঠুরে, শিকারি ও গবাদিপশুর খামারিরা তাদের আবাসভূমি আরারিবোইয়া অঞ্চলে অনুপ্রবেশ করছে। এতে তাদের খাদ্যসংস্থান ও নিরাপত্তা মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে।

আওয়াদের আবাসভূমি রক্ষায় দীর্ঘদিন ধরে কাজ করছে প্রতিবেশী গুয়ারাজারা জনগোষ্ঠীর ‘ফরেস্ট গার্ডিয়ানস’ বা বনপ্রহরী দল। অবৈধ কাঠুরে ও খামারিদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে গিয়ে সাম্প্রতিক বছরগুলোতে এ দলের বেশ কয়েকজন সদস্য প্রাণ হারিয়েছেন।

এক বিবৃতিতে বনপ্রহরীরা জানান, জলবায়ু পরিবর্তন, দাবানল, বন উজাড় ও ভূমি দখল আওয়াদের জীবনযাত্রায় সরাসরি প্রভাব ফেলছে। আদিবাসীদের জীবন, স্বাস্থ্য, নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় তারা ব্রাজিল সরকারের জরুরি পদক্ষেপ দাবি করেছেন।

সারভাইভাল ইন্টারন্যাশনালের পরিচালক ক্যারোলিন পিয়ার্স বলেন, বিচ্ছিন্ন জনগোষ্ঠীর বসবাসের বনাঞ্চলে অব্যাহত অনুপ্রবেশ তাদের অস্তিত্বের জন্য গুরুতর হুমকি তৈরি করছে। চারদিক থেকে বন ধ্বংসের কারণে আওয়ারা ক্রমেই ছোট একটি এলাকায় সীমাবদ্ধ হয়ে পড়ছে। তাদের আবাসভূমি আরারিবোইয়া রক্ষায় ব্রাজিল সরকারকে প্রয়োজনীয় সম্পদ বরাদ্দ ও কার্যকর উদ্যোগ নিতে হবে।

উল্লেখ্য, ১৯৮০-এর দশকের মাঝামাঝি সময়ে আওয়া জনগোষ্ঠীর একটি অংশ সরকারি উদ্যোগে প্রতিষ্ঠিত বসতিতে স্থানান্তরিত হয়। তবে এরপরও তারা নিজেদের ঐতিহ্যবাহী জীবনধারা অনেকাংশে ধরে রেখেছে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মক্কায় বিরল সম্মান পেলেন নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা তিনুবু
সৌদি আরবের পবিত্র মক্কায় ওমরাহ পালন করতে গিয়ে বিরল সম্মান পেয়েছেন নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা আহমেদ তিনুবু। সৌদি রাজপরিবারের বিশেষ অনুমতিতে পবিত্র কাবার ভেতরে প্রবেশ করে নামাজ আদায়ের সুযোগ পান তিনি।
মক্কায় বিরল সম্মান পেলেন নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা তিনুবু
অভ্যর্থনা জানাতে রানওয়েতে হাজির স্বয়ং শি জিনপিং! কূটনৈতিক প্রথা ভেঙে জড়িয়ে ধরলেন ট্রাম্পকে
এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সম্মেলনে যোগ দিতে চীনের শেনজেনে পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এসময় কূটনৈতিক প্রথা ভেঙে চীনের শেনজেন বাওআন আন্তর্জাতিক বিমানবন্দরে ট্রাম্পকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এয়ার ফোর্স ওয়ান থেকে নামার পরপরই রানওয়েতে শি জিনপিং নিজে উপস্থিত হয়ে ট্রাম্পের সঙ্গে করমর্দন করেন এবং তাকে জড়িয়ে ধরেন। বিবিসির খবরে বলা হয়, বুধবার (১৮ নভেম্বর) শেনজেনে অবতরণের মধ্য দিয়ে নতুন এক ইতিহাসের অংশ হয়েছেন ট্রাম্প। শেনজেনে শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার বৈঠক হওয়ার কথা রয়েছে। বিশ্বের তিন প্রভাবশালী নেতার এই নজিরবিহীন যৌথ বৈঠক ঘিরে শহরজুড়ে বাড়ানো হয়েছে নিরাপত্তা ও নজরদারি। দায়িত্বে থাকা কোনো মার্কিন প্রেসিডেন্ট হিসেবে এই প্রথম শেনজেনে পা রাখলেন ডোনাল্ড ট্রাম্প। চীনের প্রযুক্তি খাতের প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত শেনজেনকে দেশটির ‘সিলিকন ভ্যালি’ বলা হয়। বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর অনেকগুলোরই আবাস এই শহর। শেনজেনে পৌঁছানোর পর বিমান থেকে নামার সময় ট্রাম্পকে আলিঙ্গন করে স্বাগত জানান চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এ সময় ট্রাম্পের জন্য লালগালিচা বিছানো হয়। ট্রাম্পের আগমন উপলক্ষে শহরের বিভিন্ন স্থানে জড়ো হন স্থানীয় বাসিন্দারাও। তার গাড়িবহরের পথের পাশে ছোট ছোট দলে দাঁড়িয়ে মার্কিন প্রেসিডেন্টকে স্বাগত জানান তারা। ট্রাম্পের অবস্থানের কথা জানা গেছে- এমন একটি হোটেলের বাইরেও জড়ো হন স্থানীয়রা। সেখানে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। হোটেলের প্রবেশপথ ব্যারিকেড দিয়ে আটকে রাখা হয়েছে। এক তরুণ মার্কিন প্রেসিডেন্টের হোটেলের কাছের একটি সড়কে অপেক্ষা করার সময় বলেন, ‘আমি আশা করি, ট্রাম্পের এই সফর যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে সেতুবন্ধ তৈরি করতে পারবে।’ ঐতিহাসিক এই আয়োজন ঘিরে ১৮ মিলিয়ন মানুষের শহর শেনজেনের পার্ক ও সড়কগুলোতেও উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। আরটিভি/টিআর
অভ্যর্থনা জানাতে রানওয়েতে হাজির স্বয়ং শি জিনপিং! কূটনৈতিক প্রথা ভেঙে জড়িয়ে ধরলেন ট্রাম্পকে
বিশ্ববাজারে তেলের দামে বড় পতন
কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে তেল সরবরাহ স্বাভাবিক হতে শুরু করায় বিশ্ববাজারে তেলের দাম কমেছে ৩ শতাংশের বেশি। ব্রেন্ট ক্রুডের দাম ৩ দশমিক ৬ শতাংশ কমে প্রতি ব্যারেল ৯২ দশমিক ৪৪ ডলারে নেমে এসেছে।  সোমবার (১৬ নভেম্বর) আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে এ বড় পতন দেখা গেছে।  অন্যদিকে, যুক্তরাষ্ট্রের বাজারে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম কমেছে ৩ দশমিক ২ শতাংশ। প্রতি ব্যারেলের দাম দাঁড়িয়েছে ৮৫ দশমিক ৭২ ডলারে। এদিকে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ) জানিয়েছে, চলতি বছরের চতুর্থ প্রান্তিকে বিশ্ববাজারে তেলের সরবরাহ চাহিদার তুলনায় বেশি হতে পারে। অর্থাৎ বছরের শেষ তিন মাসে বিশ্ববাজারে তেলের উদ্বৃত্ত পরিস্থিতি ফিরে আসার পূর্বাভাস দিয়েছে সংস্থাটি। হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহণ বাড়তে থাকা এবং বিশ্ববাজারে সরবরাহ বৃদ্ধির সম্ভাবনাই তেলের দাম কমার পেছনে বড় ভূমিকা রাখছে বলে মনে করা হচ্ছে। আরটিভি/এসআর
বিশ্ববাজারে তেলের দামে বড় পতন
মৃত্যুদণ্ড স্থগিতের প্রস্তাবে জাতিসংঘে ভোট, যে অবস্থান নিল বাংলাদেশ
মৃত্যুদণ্ড কার্যকরের ওপর স্থগিতাদেশ জারির আহ্বান জানিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদে উত্থাপিত একটি প্রস্তাবে ভোটদানে বিরত থেকেছে বাংলাদেশ। শুক্রবার (১৩ নভেম্বর) অনুষ্ঠিত ভোটাভুটিতে প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে ১৩৩টি দেশ। বিপক্ষে ভোট দিয়েছে ৩৩টি দেশ। আর বাংলাদেশসহ ১৬টি দেশ ভোট দেওয়া থেকে বিরত ছিল। মেক্সিকোর উত্থাপিত ‘মৃত্যুদণ্ড ব্যবহারে স্থগিতাদেশ’ শীর্ষক প্রস্তাবটি জাতিসংঘের ১৯৩ সদস্যবিশিষ্ট সাধারণ পরিষদে সংখ্যাগরিষ্ঠ ভোটে গৃহীত হয়। প্রস্তাবের বিপক্ষে ভোট দেওয়া দেশগুলোর মধ্যে রয়েছে ভারত, যুক্তরাষ্ট্র, চীন, পাকিস্তান, জাপান, ইরান, ইরাক, সৌদি আরব, মিশর, বাহরাইন, কুয়েত, কাতার, ওমান ও মালদ্বীপসহ আরও কয়েকটি দেশ। প্রস্তাবে বিশ্বজুড়ে মৃত্যুদণ্ডের অব্যাহত ব্যবহার নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে আন্তর্জাতিক আইন মেনে প্রতিটি দেশের নিজস্ব আইনব্যবস্থা ও শাস্তি নির্ধারণের অধিকারের বিষয়টিও স্বীকার করা হয়েছে। এতে সব দেশকে মৃত্যুদণ্ড কার্যকরের ওপর স্থগিতাদেশ আরোপের আহ্বান জানানো হয়েছে। দীর্ঘমেয়াদি লক্ষ্য হিসেবে মৃত্যুদণ্ডের বিধান সম্পূর্ণ বিলুপ্ত করার কথা বলা হয়েছে। যেসব দেশ ইতোমধ্যে মৃত্যুদণ্ড বাতিল করেছে, তাদের পুনরায় এ শাস্তি চালু না করার আহ্বানও জানানো হয়েছে। ২০২৫ সালে বেড়েছে মৃত্যুদণ্ড কার্যকরের সংখ্যা প্রস্তাবে উল্লেখ করা হয়েছে, বিশ্বজুড়ে মৃত্যুদণ্ডের ব্যবহার সীমিত করার প্রবণতা থাকলেও ২০২৫ সালে মৃত্যুদণ্ড কার্যকরের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘের সাধারণ পরিষদ। এ ছাড়া ১৮ বছরের কম বয়সে অপরাধ সংঘটনকারী ব্যক্তিদের মৃত্যুদণ্ড না দেওয়ার আহ্বান জানানো হয়েছে। অপরাধ সংঘটনের সময় অভিযুক্ত ব্যক্তির বয়স ১৮ বছরের বেশি ছিল কি না, তা নিশ্চিতভাবে নির্ধারণ করা সম্ভব না হলেও মৃত্যুদণ্ড কার্যকর না করার কথা বলা হয়েছে। প্রস্তাবে গর্ভবতী নারী, মানসিক বা বুদ্ধিবৃত্তিক প্রতিবন্ধী ব্যক্তি এবং বয়স্কদের ক্ষেত্রে মৃত্যুদণ্ডের ব্যবহার সীমিত করার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি যেসব অপরাধের জন্য মৃত্যুদণ্ড দেওয়া যেতে পারে, সেসব অপরাধের পরিধি কমানো এবং কোনো অপরাধের ক্ষেত্রে বাধ্যতামূলক মৃত্যুদণ্ডের বিধান বাতিলের আহ্বানও জানানো হয়েছে। উল্লেখ্য, জাতিসংঘের সাধারণ পরিষদে গৃহীত এ ধরনের প্রস্তাব সদস্য দেশগুলোর প্রতি আন্তর্জাতিক আহ্বান হিসেবে বিবেচিত হয়। এটি নিজে থেকে কোনো দেশের প্রচলিত মৃত্যুদণ্ডের আইন বাতিল করে না। সূত্র: পিটিআই, দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস আরটিভি/এসকে
মৃত্যুদণ্ড স্থগিতের প্রস্তাবে জাতিসংঘে ভোট, যে অবস্থান নিল বাংলাদেশ
কে হবেন জাতিসংঘের পরবর্তী মহাসচিব, কীভাবে হবে নির্বাচন? 
জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে হবেন, তা নিয়ে শুরু হয়েছে কূটনৈতিক তৎপরতা।
কে হবেন জাতিসংঘের পরবর্তী মহাসচিব, কীভাবে হবে নির্বাচন? 
আরও পড়ুন
বাবা হলেন এনদ্রিক, ছেলের নাম রাখলেন কেনদ্রিক
সিঙ্গাপুরকে উড়িয়ে ব্রাজিলের গোল উৎসব, ভিনিসিয়ুসের হ্যাটট্রিক
ব্রাজিলের প্রথম বিশ্বকাপজয়ী দলের সদস্য ডিনো সানি আর নেই
বিকেলে ব্রাজিল-সিঙ্গাপুর ম্যাচ, মোবাইলে দেখবেন যেভাবে