ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

সোনালী ও জনতা ব্যাংক ১৫৩ ঊর্ধ্বতন কর্মকর্তা নেবে

আরটিভি অনলাইন রিপোর্ট

প্রকাশ : ০৪ অক্টোবর ২০১৭, ০৬:১৯ পিএম

সোনালী ও জনতা ব্যাংক লিমিটেডে ১৫৩ জন ঊর্ধ্বতন কর্মকর্তা নেবে। এরমধ্যে সোনালী ব্যাংকে ৮৫ জন ও জনতা ব্যাংক ৬৮ জনকে নিয়োগ দেবে। ৩ অক্টোবর ব্যাংকার্স সিলেকশন কমিটি এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে।

পদের নাম

ঊর্ধ্বতন কর্মকর্তা (আইটি/আইটিসি)

যোগ্যতা

যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার বিজ্ঞান/কম্পিউটার বিজ্ঞান প্রকৌশল/ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি/ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং/পদার্থ/ফলিত পদার্থ বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদি স্নাতক/স্নাতক (সম্মান) ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন। শিক্ষাজীবনে কোনো তৃতীয় শ্রেণি/বিভাগ গ্রহণযোগ্য হবে না।

বেতন

২২০০০-২৩১০০-২৪২৬০ থেকে ৪৮১২০-৫০৫৩০-৫৩০৬০ টাকা

আবেদন প্রক্রিয়া

শুধু বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট www.erecruitment.bb.org.bd-এর Online Application Form পূরণের মাধ্যমে আবেদন করা যাবে।

পরীক্ষা

প্রার্থীদের ১০০ নম্বরের MCQ, ২০০ নম্বরের লিখিত এবং মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

আবেদনের সময়সীমা

আবেদন করা যাবে আগামী ১৮ অক্টোবর, ২০১৭ পর্যন্ত।

এমসি/জেএইজ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আট ব্যাংকের নিয়োগ পরীক্ষা ১২ জানুয়ারি
একসঙ্গে আটটি সরকারি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে ‘সিনিয়র অফিসারের (সাধারণ)’ ১৬৬৩টি শূন্য পদে নিয়োগ পরীক্ষা আগামী ১২ জানুয়ারি অনুষ্ঠিত হবে। আজ মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে এ–সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ওই বিজ্ঞপ্তিতে আসনবিন্যাসও দেওয়া হয়েছে। পরীক্ষার্থীরা সেখান থেকে তাঁদের আসন কোথায় পড়েছে তা জেনে নিতে পারবেন। প্রার্থীদের এক ঘণ্টাব্যাপী ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষা হবে। বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত ঢাকার দুই সিটি করপোরেশনের কেন্দ্রগুলোতে পরীক্ষা অনুষ্ঠিত হবে। বাংলাদেশ ব্যাংক এ বছরে ১৬৬৩টি শূন্য পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে। প্রার্থীরা বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। সোনালী ব্যাংক লিমিটেডে ৫২৭টি, জনতা ব্যাংক লিমিটেডে ১৬১টি, রূপালী ব্যাংক লিমিটেডে ২৮৩টি, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডে ৩৯টি, বাংলাদেশ কৃষি ব্যাংকে ৩৫১টি, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে ২৩১টি, বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনে ১টি ও ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশে (আইসিবি) ৭০টি পদ আছে বলে বিজ্ঞপ্তিতে প্রকাশ করা হয়। পি
আট ব্যাংকের নিয়োগ পরীক্ষা ১২ জানুয়ারি
মহিলা বিষয়ক অধিদপ্তরে ৮২ জনের নিয়োগ
মহিলা বিষয়ক অধিদপ্তর শূন্য পদে ৮২ জন লোক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আবেদন জমা দেয়ার শেষ তারিখ ১৫-০১-২০১৮। পদের বিবরণ:   • অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের সংখ্যা: ৮২টি যোগ্যতা: ন্যূনতম এইচএসসি পাশ হতে হবে। এছাড়া মিনিটে ২০টি বাংলা এবং ২০টি ইংরেজি শব্দ টাইপিং গতিসম্পন্ন হতে হবে। বয়সসীমা: ১৮ থেকে ৩০ বছর। বিশেষক্ষেত্রে ৩২ বছর। বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা আবেদন জমা দেয়ার ঠিকানা: মহিলা বিষয়ক অধিদপ্তর, ৩৭/৩ ইস্কাটন গার্ডেন রোড, ঢাকা-১০০০। বিস্তারিত জানতে ভিজিট করুন, www.dwa.gov.bd এন/পি
মহিলা বিষয়ক অধিদপ্তরে ৮২ জনের নিয়োগ
৭টি পদে লোক নেবে মেরিন একাডেমি
৭টি পদে ৮ জনকে নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ মেরিন একাডেমি। প্রার্থীরা আগামী ১০ জানুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন। পদের বিবরণ : •      ইন্সট্রোমেন্ট অপারেটর পদে ১ জন নিয়োগ দেয়া হবে। আবেদনকারীকে পদার্থবিদ্যাসহ বি.এসসি পাশ হতে হবে। এই পদে বেতন ১২,৫০০-৩০,২৩০ টাকা।  •      রিফ্রিজারেটর মেকানিক পদে ১ জন নিয়োগ দেয়া হবে।আবেদনকারীকে এসএসসি/সমমান পাশ হতে হবে।এই পদে বেতন ৯,৭০০-২৩,৪৯০ টাকা। •      গুদাম রক্ষক পদে ১ জন নিয়োগ দেয়া হবে।আবেদনকারীকে এসএসসি/সমমান পাশ হতে হবে। এই পদে বেতন ৯,৩০০-২২,৪৯০ টাকা। •      লস্কর পদে নিয়োগ হবে ১ জন।আবেদনকারীকে সংশ্লিষ্ট বিষয়ে প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে।এই পদে বেতন ৮,৫০০-২০,৫৭০ টাকা। •      স্কালিয়ান পদে নিয়োগ করা হবে ২ জন।আবেদনকারীকে অষ্টম শ্রেণি পাশ হতে হবে এবং সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞতা থাকতে হবে। এই পদে বেতন ৮,২৫০-২০,০১০ টাকা। •      গ্রাউন্ডসম্যান পদে নিয়োগ করা হবে ১ জন। আবেদনকারীকে অষ্টম শ্রেণি পাশ হতে হবে এবং সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞতা থাকতে হবে।এই পদে বেতন ৮,২৫০-২০,০১০ টাকা।  •      সুইমিংপুল অ্যাটেনডেন্ট পদে ০১ জন নিয়োগ দেয়া হবে। আবেদনকারীকে অষ্টম শ্রেণি পাশ এবং আত্মরক্ষা ও সাঁতারে অভিজ্ঞতা থাকতে হবে। এ পদে বেতন ৮,২৫০-২০,০১০ টাকা। উক্ত পদে আবেদনকারীদের ১০ জানুয়ারি ২০১৮ তারিখে ১৮-৩০ বছরের হতে হবে। আবেদনপত্র জমা দেয়ার ঠিকানা: কমান্ড্যান্ট, বাংলাদেশ মেরিন একাডেমি, চট্টগ্রাম-৪২০৬, বাংলাদেশ। এন/এমকে     
৭টি পদে লোক নেবে মেরিন একাডেমি
রেলওয়ের নিরাপত্তা বাহিনী নিয়োগ দিচ্ছে ১৮৫ জন
বাংলাদেশ রেলওয়ে নিরাপত্তা বাহিনী সিপাহী পদে ১৮৫ জন লোক নিয়োগ নিচ্ছে। গত ১৪ ডিসেম্বরের বিজ্ঞপ্তি থেকে এ তথ্য পাওয়া যায়। আবেদন জমা দেয়ার শেষ সময় ২০ জানুয়ারি ২০১৮ পর্যন্ত।  আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা:  এসএসসি বা সমমান পাশ হতে হবে। বেতন: ৮,৫০০- ২০,৫৭০ টাকা / ৮,৮০০-২১,৩১০ টাকা   বয়সসীমা: ২০-১-২০১৮ তারিখ পর্যন্ত ১৮-২২ বছরের হতে হবে। শারীরিক যোগ্যতা: উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি, বুকের মাপ স্বাভাবিক ৩১ ইঞ্চি ও সম্প্রসারিত ৩৩ ইঞ্চি, ওজন: ন্যূনতম ৫০ কেজি, উপজাতিদের ক্ষেত্রে: উচ্চতা ৫ ফুট ৩ ইঞ্চি, বুক ৩০-৩২ ইঞ্চি এবং ওজন ৪৫ কেজি আবেদন ফরম বাংলাদেশ রেলওয়ের http://www.railway.gov.bd ওয়েবসাইটে পাওয়া যাবে। আবেদনপত্র জমা দেয়ার ঠিকানা: চীফ কমান্ড্যান্ট (পূর্ব), রেলওয়ে নিরাপত্তা বাহিনী, সিআরবি, চট্টগ্রাম।   এন/পি
রেলওয়ের নিরাপত্তা বাহিনী নিয়োগ দিচ্ছে ১৮৫ জন
তিতাস নিয়োগ দেবে ৭৯ কর্মকর্তা
পৃথক পৃথক ৬টি পদে ৭৯ জন লোক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। ১৯ ডিসেম্বরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।    সহকারী ব্যবস্থাপক (সাধারণ) পদে ৩ জন, সহকারী ব্যবস্থাপক (হিসাব) পদে ১৭ জন, সহকারী প্রকৌশলী পদে ১৯ জন, সহকারী কর্মকর্তা (সাধারণ) পদে ১৩ জন, সহকারী কর্মকর্তা (হিসাব) পদে ১১জন এবং উপ-সহকারী প্রকৌশলী পদে ১৬জন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তারা। সকল পদে আবেদনের জন্য প্রার্থীদের বয়সসীমা ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। আবেদনকারীরা অনলাইনে টেলিটকের tgtdcl.teketalk.com.bd  ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবে। প্রার্থীরা ১ জানুয়ারি, ২০১৮ সকাল ১০টা থেকে ২১ জানুয়ারি, ২০১৮ বিকাল ৫টা পর্যন্ত আবেদন করতে পারবেন।   এন/পি
তিতাস নিয়োগ দেবে ৭৯ কর্মকর্তা