ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

নিয়োগ দেবে জনতা ব্যাংক, নেবে ১১৪ জন

আরটিভি নিউজ

প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৩, ০৮:৩৩ এএম
ছবি : সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত জনতা ব্যাংক পিএলসি। এই ব্যাংকে দশম গ্রেডে ‘অফিসার–রুরাল ক্রেডিট (ও–আরসি)’ পদে ১১৪ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে ২০২২ সালভিত্তিক অফিসার-রুরাল ক্রেডিট (ও-আরসি) পদের শূন্য পদগুলো পূরণ করা হবে। বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে জনবল নিয়োগের এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

যা যা প্রয়োজন-

জব আইডি: ১০২০৪

প্রতিষ্ঠানের নাম: জনতা ব্যাংক পিএলসি

পদের নাম: অফিসার–রুরাল ক্রেডিট (ও–আরসি)

গ্রেড: ১০ম

পদ সংখ্যা: ১১৪

চাকরির ধরন: স্থায়ী

প্রার্থীর ধরন: নারী-পুরুষ

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদি স্নাতক/স্নাতক (সম্মান) ডিগ্রি

বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা।

আবেদনের বয়স: সর্বোচ্চ বয়স ৩০ বছর। তবে বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী আবেদনকারীর ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৩২ বছর।

আবেদন ফি: ২০০ টাকা ডাচ্‌-বাংলা ব্যাংকের মোবাইল ব্যাংকিং রকেটের মাধ্যমে জমা দিতে হবে।

আবেদনের শেষ সময়: ২৬ জানুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

আবেদন যেভাবে: বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটের (https://erecruitment.bb.org.bd/onlineapp/apply_job_with_fee.php) মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে।

বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন...

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
৪৬তম বিসিএসে আবেদন ৩ লাখ ছুঁই ছুঁই
৪৬তম বিসিএসের আবেদন শেষ হয়েছে। রোববার (৩১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত আবেদন করতে পেরেছেন চাকরিপ্রার্থীরা। এতে আবেদন জমা পড়েছে দুই লাখ ৯৯ হাজার ৩৯২টি। রোববার (৩১ ডিসেম্বর) সরকারি কর্ম কমিশনের (পিএসসি) পরীক্ষা শাখার (ক্যাডার) এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সন্ধ্যা ৬টা পর্যন্ত ২ লাখ ৯৯ হাজার ৩৯২ জন প্রার্থী আবেদন ফি জমা দিয়েছেন। তবে এ সংখ্যা তিন লাখের বেশি হবে। কারণ যারা আবেদন করে এখনও ফি জমা দেননি, তাদের সংখ্যা এখনো হিসাব করা হয়নি। ফি জমা দেওয়ার জন্য আবেদনকারীরা আরও ৭২ ঘণ্টা সময় পাচ্ছেন। এরপর হয়তো আবেদন সংখ্যা আরও বাড়বে। পিএসসি সূত্র জানায়, গত ১০ ডিসেম্বর সকাল ১০টা থেকে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়। এবার আবেদনের সময়সীমা বাড়ানোর সম্ভাবনা খুবই কম বলে জানিয়েছেন সরকারি কর্ম কমিশনের (পিএসসি) কর্মকর্তারা।  তারা জানান, এবার কোনো প্রতিষ্ঠানের পক্ষ থেকে সময় বাড়ানোর জন্য আবেদন করা হয়নি। ফলে ৪৬তম বিসিএসের আবেদনের সময় বাড়ানোর সম্ভাবনা কম। গত ৩০ নভেম্বর ৪৬তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে ৩ হাজার ১৪০টি শূন্য পদে নিয়োগ দেওয়া হবে। বিজ্ঞপ্তিতে শূন্য পদের হিসাবে গত ১০টি বিসিএসের মধ্যে এটি রেকর্ড। এর মধ্যে সবচেয়ে বেশি নেওয়া হবে স্বাস্থ্য ক্যাডারে। এতে বিসিএস সহকারী সার্জন ১ হাজার ৬৮২ জন, সহকারী ডেন্টাল সার্জন ১৬ জন। এর পরপরই সবচেয়ে বেশি নেওয়া হবে শিক্ষা ক্যাডারে। বিভিন্ন বিষয়ে এ ক্যাডার থেকে বিসিএস শিক্ষায় ৫২০ জন নেওয়া হবে। বিসিএস প্রশাসনে ২৭৪, পররাষ্ট্রে ১০, পুলিশে ৮০, আনসারে ১৪, মৎস্যে ২৬ ও গণপূর্তে ৬৫ জন নেওয়া হবে। আবেদন শেষে ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা আগামী মার্চ মাসে অনুষ্ঠিত হতে পারে।
৪৬তম বিসিএসে আবেদন ৩ লাখ ছুঁই ছুঁই
নিয়োগ দিচ্ছে আগোরা, আবেদন করুন দ্রুত
দেশের শীর্ষস্থানীয় আগোরা লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির পেরিশাবলে/ফুড বিভাগ সুপারভাইজার পদে একাধিক লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।  যা যা প্রয়োজন- প্রতিষ্ঠানের নাম: আগোরা লিমিটেড পদের নাম: সুপারভাইজার আরও পড়ুন : একাধিক লোকবল নেবে বিএএফ শাহীন কলেজ বিভাগ: পেরিশাবলে/ফুড পদসংখ্যা: নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ অন্যান্য যোগ্যতা: গ্রাহক সেবা, নেতৃত্ব ও ভালো যোগাযোগ এবং খুচরা দোকান/সুপার শপে কাজের দক্ষতা।  অভিজ্ঞতা: কমপক্ষে ২ থেকে ৩ বছর   চাকরির ধরন: ফুলটাইম  কর্মক্ষেত্র: সুপার শপে  প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)  বয়সসীমা: ২০ থেকে ৩৫ বছর  কর্মস্থল: ঢাকা, সিলেট (সিলেট সদর) বেতন: আলোচনা সাপেক্ষে  অন্যান্য সুবিধা: প্রতি বছর বেতন পর্যালোচনা, বছরে ২টি উৎসব বোনাস।  আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। আবেদনের শেষ সময়: ১৫ জানুয়ারি ২০২৪ পর্যন্ত।
নিয়োগ দিচ্ছে আগোরা, আবেদন করুন দ্রুত
একাধিক লোকবল নেবে বিএএফ শাহীন কলেজ
বিএএফ শাহীন কলেজ কুর্মিটোলায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। শিক্ষা প্রতিষ্ঠানটি ৫টি পদে ২২ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। যা যা প্রয়োজন- প্রতিষ্ঠানের নাম: বিএএফ শাহীন কলেজ কুর্মিটোলা চাকরির ধরন: স্থায়ী আরও পড়ুন: নিয়োগ দেবে জনতা ব্যাংক, নেবে ১১৪ জন প্রার্থীর ধরন: নারী-পুরুষ বয়স: ৩৫ বছর। তবে অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য। কর্মস্থল: ঢাকা আবেদনের নিয়ম: আগ্রহীরা www.bafsk.edu.bd এর মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন ফি: প্রদর্শক ও সহকারী শিক্ষক পদের জন্য ৬৬০ টাকা, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, প্লাম্বার ও মালী পদের জন্য ৩৬০ টাকা অনলাইনে পেমেন্ট করতে হবে। আবেদন শুরু: ১ জানুয়ারি ২০২৪ তারিখ থেকে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময়: ১৫ জানুয়ারি ২০২৪ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।
একাধিক লোকবল নেবে বিএএফ শাহীন কলেজ
চাকরি দিচ্ছে সূর্যের হাসি নেটওয়ার্ক
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সূর্যের হাসি নেটওয়ার্ক। প্রতিষ্ঠানটি রাজধানীসহ দেশের দুই জেলায় রিসেপশনিস্ট পদে জনবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।  যা যা প্রয়োজন- প্রতিষ্ঠানের নাম: সূর্যের হাসি নেটওয়ার্ক পদের নাম: রিসেপশনিস্ট  আরও পড়ুন : আন্তর্জাতিক বিমান সংস্থায় নিয়োগ, সপ্তাহে ২ দিন ছুটি পদসংখ্যা: নির্ধারিত নয়  শিক্ষাগত যোগ্যতা: প্রাসঙ্গিক বিষয়ে স্নাতক ডিগ্রি অন্যান্য যোগ্যতা: এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট, ইন্টারনেট, এমএস টিমস ইত্যাদি বিষয়ে জ্ঞান থাকতে হবে।  অভিজ্ঞতা: কমপক্ষে ২ বছর  চাকরির ধরন: চুক্তিভিত্তিক কর্মক্ষেত্র: অফিসে  প্রার্থীর ধরন: নারী পুরুষ (উভয়) বয়সসীমা: কমপক্ষে ২৫ বছর  কর্মস্থল: খুলনা, চট্টগ্রাম (হালিশহর), ঢাকা (আফতাবনগর), রাজশাহী (বাগমারা) বেতন: আলোচনা সাপেক্ষে  অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আবেদন যেভাবে: আগ্রহীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। আবেদনের শেষ সময়: ২৭ জানুয়ারি ২০২৪ পর্যন্ত।
চাকরি দিচ্ছে সূর্যের হাসি নেটওয়ার্ক
আন্তর্জাতিক বিমান সংস্থায় নিয়োগ, সপ্তাহে ২ দিন ছুটি
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আন্তর্জাতিক বিমান সংস্থা। প্রতিষ্ঠানটি সেলস এক্সিকিউটিভ পদে একাধিক লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।  যা যা প্রয়োজন- প্রতিষ্ঠানের নাম: আন্তর্জাতিক বিমান সংস্থা পদের নাম: সেলস এক্সিকিউটিভ  আরও পড়ুন : সিপিডিতে নিয়োগ বিজ্ঞপ্তি, বেতন ৫৫,০০০ টাকা পদসংখ্যা: নির্ধারিত নয়  শিক্ষাগত যোগ্যতা: এমবিএ ডিগ্রি অন্যান্য যোগ্যতা: সংশ্লিষ্ট কাজে দক্ষতা  অভিজ্ঞতা: কমপক্ষে ২ বছর  চাকরির ধরন: ফুলটাইম  কর্মক্ষেত্র: অফিসে  বয়সসীমা: ২৫ থেকে ৩৫ বছর  কর্মস্থল: ঢাকা  বেতন: আলোচনা সাপেক্ষে  অন্যান্য সুবিধা: মোবাইল বিল, ট্যুর ভাতা, সাপ্তাহিক ২ দিন ছুটি।  আবেদন যেভাবে: আগ্রহীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। আবেদনের শেষ সময়: ২৭ জানুয়ারি ২০২৪ পর্যন্ত।
আন্তর্জাতিক বিমান সংস্থায় নিয়োগ, সপ্তাহে ২ দিন ছুটি
আরও পড়ুন
শেখ হাসিনার প্রতি আস্থা রেখেই আজকের উন্নত বাংলাদেশ
২০২৪ সালে রেকর্ডসংখ্যক টেস্ট খেলবে বাংলাদেশ
নতুন বছরে ব্যাংক ঋণের সুদহার নির্ধারণ করল বাংলাদেশ ব্যাংক
থার্টিফার্স্ট নাইটে নিরাপত্তায় বিজিবির ডগ স্কোয়াড