ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

সহকারী জজ নিয়োগের প্রিলিমিনারি কাল, মানতে হবে যেসব নির্দেশনা

আরটিভি নিউজ

প্রকাশ : ০৩ মে ২০২৪, ০৯:০৪ পিএম
ফাইল ছবি

সহকারী জজ নিয়োগের প্রিলিমিনারি পরীক্ষা আগামীকাল শনিবার (৪ মে) বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। সকাল ১০টা ৫৫ মিনিটের মধ্যে পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশ করতে হবে। এই সময়ের পর পরীক্ষাকেন্দ্রে প্রবেশের সব গেট-ফটক বন্ধ থাকবে।

১০০ নম্বরের এই পরীক্ষা রাজধানীর তিনটি কেন্দ্রে অনুষ্ঠিত হবে। এই পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের জন্য অবশ্য পালনীয় নির্দেশনা দিয়েছে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন (বিজেএসসি)।

বিজেএসসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রিলিমিনারি পরীক্ষায় বই, ইলেকট্রনিক হাতঘড়ি, মোবাইল ফোন, ক্যালকুলেটর, মানিব্যাগ-ওয়ালেট, তথ্য আদান-প্রদানে ব্যবহারযোগ্য সব ধরনের ডিভাইস, ব্যাগসহ পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করা নিষেধ। নিষিদ্ধ সামগ্রীসহ কোনো পরীক্ষার্থী পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে পারবেন না। পরীক্ষাকেন্দ্রের গেটে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-পুলিশের উপস্থিতিতে প্রবেশপত্র এবং মেটাল ডিটেক্টরের সাহায্যে পূর্বে উল্লিখিত নিষিদ্ধ সামগ্রী তল্লাশির মধ্য দিয়ে পরীক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে হবে।

পরীক্ষা চলাকালে কোনো পরীক্ষার্থীর কাছে উল্লিখিত নিষিদ্ধ সামগ্রী পাওয়া গেলে তা বাজেয়াপ্তসহ সংশ্লিষ্ট পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করা হবে।

এদিকে পরীক্ষার সময় প্রয়োজনে যেকোনো পরীক্ষার্থীর ধর্মীয় ও সাংস্কৃতিক অনুভূতিকে সমুন্নত রেখে তার মুখমণ্ডল ও কান প্রদর্শনের জন্য বলা হতে পারে।

সপ্তদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসে (১৭শ বিজেএস) এবার নিয়োগ পাবেন ১০০ জন। পদসংখ্যা বৃদ্ধি বা হ্রাস পেতে পারে। গত ফেব্রুয়ারিতে সহকারী জজ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে বিজেএস। গত ৩ মার্চ থেকে আবেদন শুরু হয়ে শেষ হয় ৩১ মার্চ।

সব প্রার্থীকে ১০০ নম্বরের এমসিকিউ পদ্ধতিতে প্রিলিমিনারি পরীক্ষায় অবতীর্ণ হতে হবে। এই পরীক্ষায় মোট ১০০টি এমসিকিউ থাকবে। প্রতিটির মান হবে ১ নম্বর। তবে প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা করা হবে। সব প্রার্থীকেই লিখিত পরীক্ষায় অংশগ্রহণের প্রাক্‌-যোগ্যতা হিসেবে প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এই পরীক্ষায় ন্যূনতম পাস নম্বর ৫০। প্রিলিমিনারি পরীক্ষায় প্রাপ্ত নম্বর কোনো প্রার্থীর লিখিত বা মৌখিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের সঙ্গে যোগ করা হবে না।

এ পরীক্ষা-সম্পর্কিত বিস্তারিত তথ্য কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত ‘তথ্য, নির্দেশনা ও বিস্তারিত সিলেবাস’ নামের পুস্তিকার প্রথম অধ্যায়ের ১৩ নম্বর অনুচ্ছেদে বর্ণিত আছে।

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
জেলা, উপজেলা ও প্রবাসে ‘ডিজিটাল করেসপনডেন্ট’ নেবে আরটিভি
জনপ্রিয় টেলিভিশন চ্যানেল আরটিভি জেলা, উপজেলা ও প্রবাসে নিয়োগের জন্য দক্ষ ডিজিটাল করেসপনডেন্ট খুঁজছে। যোগ্যতাসম্পন্ন আগ্রহী প্রার্থীরা ৩১ জানুয়ারি ২০২৫-এর মধ্যে অনলাইনে আবেদন করুন। পদের নাম: ডিজিটাল করেসপনডেন্ট (জেলা, উপজেলা) আবেদনের যোগ্যতা: শুদ্ধ বাংলা উচ্চারণ ও স্মার্ট বাচনভঙ্গি। স্টোরিটেলিং ও রিপোর্টিং পারদর্শিতা। মোবাইল জার্নালিজমে (মোজো) দক্ষতা। বেসিক ভিডিও এডিটিং দক্ষতা। বয়স ২২ থেকে ৪০ বছর। আবেদনের প্রক্রিয়া: অনলাইনে আবেদন করতে এখানে ক্লিক করুন।   পদের নাম : ডিজিটাল করেসপনডেন্ট (প্রবাস) আবেদনের যোগ্যতা: বাংলাদেশের বাহিরে অবস্থানরত। শুদ্ধ বাংলা উচ্চারণ ও স্মার্ট বাচনভঙ্গি। স্টোরিটেলিং ও রিপোর্টিং পারদর্শিতা। মোবাইল জার্নালিজমে (মোজো) দক্ষতা। বেসিক ভিডিও এডিটিং দক্ষতা। বয়স ২২ থেকে ৪৫ বছর। আবেদনের প্রক্রিয়া: অনলাইনে আবেদন করতে এখানে ক্লিক করুন। অফিস: বেঙ্গল স্কয়ার, ৪৩৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা -১২১৫। আরটিভি/একে/এআর
জেলা, উপজেলা ও প্রবাসে ‘ডিজিটাল করেসপনডেন্ট’ নেবে আরটিভি
চাকরির সুযোগ দিচ্ছে আরএফএল, প্রয়োজন নেই অভিজ্ঞতার
আরএফএল গ্রুপে চাকরির সুযোগ। ‘এমটিও’ পদে জনবল নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি। আগ্রহীরা আবেদন করতে পারবেন অনলাইনে। যা যা প্রয়োজন— প্রতিষ্ঠানের নাম: আরএফএল গ্রুপ বিভাগের নাম: ব্র্যান্ড  পদের নাম: এমটিও পদসংখ্যা: ১০ জন শিক্ষাগত যোগ্যতা: এমবিএ (মার্কেটিং) অভিজ্ঞতা: প্রযোজ্য নয় বেতন: আলোচনা সাপেক্ষে চাকরির ধরন: ফুল টাইম প্রার্থীর ধরন: নারী-পুরুষ বয়স: ২২-৩০ বছর কর্মস্থল: ঢাকা (বাড্ডা) আবেদনের নিয়ম: আগ্রহীরা RFL Group এর মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময়: ২৯ জানুয়ারি ২০২৫ পর্যন্ত। আরটিভি/এফআই
চাকরির সুযোগ দিচ্ছে আরএফএল, প্রয়োজন নেই অভিজ্ঞতার
এসএসসি পাসে নিয়োগ দেবে বিসিবি
জনবল নিয়োগ দেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রতিষ্ঠানটি ‘টেকনিশিয়ান ফর গ্রিন হাউজ প্রজেক্ট অপারেশন’ পদে জনবল নিয়োগ দেবে। আগ্রহীরা আবেদন করতে পারবেন অনলাইনে। যা যা প্রয়োজন— প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) চাকরির ধরন: ফুল টাইম প্রার্থীর ধরন: নারী-পুরুষ বয়স: নির্ধারিত নয় কর্মস্থল: ঢাকা (মিরপুর) আবেদনের নিয়ম: আগ্রহীরা [email protected] এর মাধ্যমে সিভি পাঠিয়ে আবেদন করতে পারবেন। এসএসসি পাসেই আবেদন করার সুযোগ পাবেন।  আবেদনের শেষ সময়: ৯ জানুয়ারি ২০২৫ পর্যন্ত। পদের বিবরণ: আরটিভি/এফআই
এসএসসি পাসে নিয়োগ দেবে বিসিবি
নিয়োগ দেবে প্রমি এগ্রো ফুডস, নেবে ২০০ জন
সম্প্রতি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রমি এগ্রো ফুডস লিমিটেড। প্রতিষ্ঠানটি ‘সেলস অফিসার (এসও)’ পদে ২০০ জনকে নিয়োগ দেবে। আগ্রহীরা আবেদন করতে পারবেন অনলাইনে। যা যা প্রয়োজন— প্রতিষ্ঠানের নাম: প্রমি এগ্রো ফুডস লিমিটেড পদের নাম: সেলস অফিসার (এসও) পদসংখ্যা: ২০০ জন শিক্ষাগত যোগ্যতা: এসএসসি/এইচএসসি/বিবিএস/এমবিএ অভিজ্ঞতা: ১ বছর। তবে অভিজ্ঞতা ছাড়াও আবেদন করতে পারবেন। বেতন: আলোচনা সাপেক্ষে চাকরির ধরন: ফুল টাইম প্রার্থীর ধরন: পুরুষ বয়স: ১৮-৩৫ বছর কর্মস্থল: যে কোনো স্থান আবেদনের নিয়ম: আগ্রহীরা Prome Agro Foods Ltd এর মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময়: ১৫ জানুয়ারি ২০২৫ পর্যন্ত। আরটিভি/এফআই
নিয়োগ দেবে প্রমি এগ্রো ফুডস, নেবে ২০০ জন
অভিজ্ঞতা ছাড়াই চাকরি দেবে স্ট্যান্ডার্ড ব্যাংক
জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি। ‘ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার’ পদে জনবল নেবে ব্যাংকটি। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। যা যা প্রয়োজন— প্রতিষ্ঠানের নাম: স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি বিভাগের নাম: জেনারেল পদের নাম: ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার পদের সংখ্যা: নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর/স্নাতক। এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় জিপিএ ৪ পয়েন্ট (৫ এর মধ্যে) থাকতে হবে। স্নাতকোত্তর/স্নাতক পরীক্ষায় সিজিপিএ ৩ পয়েন্ট (৪ এর মধ্যে) থাকতে হবে। অভিজ্ঞতা: প্রযোজ্য নয় বেতন: ৩৩,০০০-৪৭,৮০০ টাকা। এক বছর প্রবেশন পিরিয়ড থাকতে হবে। চাকরির ধরন: ফুল টাইম প্রার্থীর ধরন: নারী-পুরুষ বয়স: ১ ডিসেম্বর ২০২৪ তারিখ সর্বোচ্চ ৩০ বছর কর্মস্থল: যেকোনো স্থান আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা বিডি জবসের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের সময়সীমা: ৩১ ডিসেম্বর ২০২৪ তারিখ পর্যন্ত। আরটিভি/এফআই
অভিজ্ঞতা ছাড়াই চাকরি দেবে স্ট্যান্ডার্ড ব্যাংক
আরও পড়ুন
সহকারী জজ নিয়োগের প্রিলিমিনারির ফল প্রকাশ, উত্তীর্ণ ৬০৩ 
‘আমাকে মেরে ফেলেন ভাই’
৪৬তম বিসিএসের প্রিলিমিনারি কবে, বিজ্ঞপ্তি দিয়ে জানাল পিএসসি
৪৬তম বিসিএস প্রিলির প্রবেশপত্র ডাউনলোড শুরু