ঢাকা শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩

বিমানবাহিনীতে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে

আরটিভি নিউজ

প্রকাশ : ১২ অক্টোবর ২০২৪, ১২:৫৩ পিএম
ছবি: সংগৃহীত

বাংলাদেশ বিমানবাহিনীর অফিসার ক্যাডেট হিসেবে ৯২ বাফা কোর্সের ৪টি শাখায় জনবল নেওয়া হবে। শাখাগুলো হলো জিডি (পি), লজিস্টিক/ এটিসি/ এডিডব্লিউসি/ মিটিওরলজি, অ্যাডমিন ও ফিন্যান্স। আগামী ১ নভেম্বর থেকে আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

যা যা প্রয়োজন—

আবেদনের জন্য প্রার্থীকে অবিবাহিত হতে হবে। ২০২৫ সালের ২৩ জুন তারিখে বয়স ১৬ বছর ৬ মাস থেকে ২২ বছরের মধ্যে হতে হবে।

পুরুষ প্রার্থীদের উচ্চতা কমপক্ষে ৬৪ ইঞ্চি, বুকের মাপ কমপক্ষে ৩২ ইঞ্চি, প্রসারণ ২ ইঞ্চি, নারী প্রার্থীদের উচ্চতা জিডি (পি) শাখার জন্য ৬৪ ইঞ্চি, অন্যান্য শাখার জন্য ৬২ ইঞ্চি, বুকের মাপ কমপক্ষে ২৮ ইঞ্চি, প্রসারণ ২ ইঞ্চি। উভয় প্রার্থীদের ওজন বয়স ও উচ্চতা অনুযায়ী হতে হবে।

জিডি (পি) শাখার প্রার্থীদের জন্য দৃষ্টিশক্তি ৬/৬ এবং এটিসি/ এডিডব্লিউসি শাখার প্রার্থীদের জন্য ৬/১২ এবং লজিস্টিকস, অ্যাডমিন, ফিন্যান্স ও মিটিওরলজি শাখার জন্য ৬/৬০ পর্যন্ত।

যোগ্যতা:

জিডি (পি) শাখার জন্য এসএসসি ও এইচএসসি (বিজ্ঞান) উভয় পরীক্ষায় জিপিএ-৪.৫০ এবং পদার্থ ও গণিতে ন্যূনতম লেটার গ্রেড এ। ও লেভেলে পদার্থ, গণিতসহ কমপক্ষে পাঁচটি বিষয়ে লেটার গ্রেড বি এবং এ লেভেলে পদার্থ ও গণিতে কমপক্ষে লেটার গ্রেড বি।

লজিস্টিক/ এটিসি/ এডিডব্লিউসি/ মিটিওরলজি শাখার জন্য এসএসসি ও এইচএসসি (বিজ্ঞান) উভয় পরীক্ষায় জিপিএ-৪.৫০ এবং পদার্থ ও গণিতে ন্যূনতম লেটার গ্রেড এ। ও লেভেলে পদার্থ, গণিতসহ কমপক্ষে পাঁচটি বিষয়ে লেটার গ্রেড বি এবং এ লেভেলে পদার্থ ও গণিতে কমপক্ষে লেটার গ্রেড বি।

অ্যাডমিন শাখার জন্য এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় যেকোনো শাখায় ন্যূনতম জিপিএ-৪.৫০। ও লেভেলে কমপক্ষে পাঁচটি বিষয়ে লেটার গ্রেড বি এবং এ লেভেলে দুটি বিষয়ে লেটার গ্রেড বি।

ফিন্যান্স শাখার জন্য এসএসসি ও এইচএসসি (ব্যবসায় শিক্ষা শাখা) উভয় পরীক্ষায় যেকোনো শাখায় ন্যূনতম জিপিএ-৪.৫০। উভয় পরীক্ষায় হিসাববিজ্ঞানে ন্যূনতম লেটার গ্রেড এ থাকতে হবে। ও লেভেলে হিসাববিজ্ঞানসহ কমপক্ষে পাঁচটি বিষয়ে লেটার গ্রেড বি এবং এ লেভেলে হিসাববিজ্ঞানসহ দুটি বিষয়ে লেটার গ্রেড বি।

যেভাবে আবেদন: অনলাইনে আবেদনের জন্য বিমানবাহিনীর ওয়েবসাইটে প্রবেশ করে ‘অ্যাপ্লাই নাউ’ অপশনে ক্লিক করতে হবে। সেখানকার নির্দেশনা অনুযায়ী নিবন্ধন করতে হবে। নিবন্ধন ফি বাবদ ১০০০ টাকা পাঠাতে হবে। এরপর ইউজার আইডি ও পাসওয়ার্ড পেলে লগইন করে অনলাইনে আবেদনপত্র পূরণ করে প্রিন্ট করতে হবে। প্রাথমিক লিখিত পরীক্ষার নির্ধারিত তারিখে সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদ, অন্য সনদের সত্যায়িত ফটোকপিসহ বিমানবাহিনী তথ্য ও নির্বাচনী কেন্দ্রে জমা দিতে হবে।

প্রয়োজনীয় কাগজপত্র: প্রার্থীদের আবেদনপত্র সঠিকভাবে পূরণ করতে পরীক্ষার সময় বিজ্ঞপ্তিতে উল্লিখিত সনদসহ পরীক্ষাকেন্দ্রে উপস্থিত হতে হবে। শিক্ষাগত যোগ্যতার সব সাময়িক সনদ, প্রশংসাপত্র ও নম্বরপত্রের সত্যায়িত ফটোকপি পরীক্ষাকেন্দ্রে সঙ্গে আনতে হবে। নাগরিকত্ব, চারিত্রিক সনদ, বৈবাহিক অবস্থা ও স্থায়ী ঠিকানার সনদ জমা দিতে হবে। এ ছাড়া বর্তমান বা সর্বশেষ শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান কর্তৃক চারিত্রিক সনদ, জন্মনিবন্ধন বা জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি সঙ্গে আনতে হবে।

বাছাইপদ্ধতি: প্রার্থীদের কয়েকটি ধাপে পরীক্ষায় অংশ নিতে হবে। প্রথমে নেওয়া হবে প্রাথমিক লিখিত পরীক্ষা, যার মধ্যে থাকবে আইকিউ, ইংরেজি, গণিত ও পদার্থ। শুধু অ্যাডমিন শাখার প্রার্থীদের জন্য আইকিউ, ইংরেজি ও সাধারণ জ্ঞান এবং ফিন্যান্স শাখার জন্য আইকিউ, ইংরেজি ও ব্যবসায় শিক্ষা। এরপর প্রাথমিক ডাক্তারি পরীক্ষা, প্রাথমিক মৌখিক পরীক্ষা এবং আন্তঃবাহিনী নির্বাচন পর্ষদ (আইএসএসবি), কেন্দ্রীয় চিকিৎসা পরিষদ (সিএমবি) কর্তৃক চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা ও চূড়ান্ত নির্বাচন পর্ষদ (সিএফএসবি) কর্তৃক চূড়ান্তভাবে নির্বাচিত করার পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। পরীক্ষাকেন্দ্রে ইলেকট্রনিক ডিভাইস ও ব্যাগ বহন করা সম্পূর্ণ নিষেধ।

প্রশিক্ষণ ও কমিশন: বাংলাদেশ মিলিটারি একাডেমিতে ১০ সপ্তাহসহ বাংলাদেশ বিমানবাহিনী একাডেমিতে তিন বছরমেয়াদি প্রশিক্ষণ শেষে ফ্লাইং অফিসার পদবিতে নিয়মিত কমিশন প্রদান করা হবে। কমিশনপ্রাপ্তির পরবর্তী এক বছরসহ মোট চার বছরমেয়াদি স্নাতক ডিগ্রি প্রদান করা হবে।

সুযোগ-সুবিধা: প্রশিক্ষণকালীন অফিসার ক্যাডেটদের মাসিক বেতন ১০ হাজার ৫০০ টাকা এবং প্রশিক্ষণ শেষে পদবি অনুসারে আকর্ষণীয় বেতন ও ভাতা দেওয়া হবে। বিমানবাহিনীতে রয়েছে বৈমানিক হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ। প্রশিক্ষণের বিভিন্ন পর্যায়ে এবং কমিশনপ্রাপ্তির পর মেধাবী অফিসার ক্যাডেটরা বিদেশে যাওয়ার সুযোগ পাবেন এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যাওয়ার সুযোগ রয়েছে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস ইউনিভার্সিটি, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) এবং দেশ-বিদেশে মাস্টার্স, পিএইচডিসহ উচ্চতর শিক্ষা অর্জন করতে পারবেন। সন্তানদের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস ইউনিভার্সিটি, বিইউপি, আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ, এমআইএসটি, ক্যাডেট কলেজ ও বিমানবাহিনী পরিচালিত স্কুল-কলেজে অধ্যয়নের সুযোগ রয়েছে। বিমানবাহিনীর এক ঘাঁটি থেকে অন্য ঘাঁটিতে সপরিবার বিমান বা হেলিকপ্টারযোগে যাতায়াতের সুযোগ, বাসস্থান ও রেশনপ্রাপ্তির সুযোগ, সামরিক হাসপাতালে নিজের ও পরিবারের চিকিৎসার সুযোগ রয়েছে।

বিস্তারিত জানতে: বিস্তারিত তথ্য ও যোগাযোগের জন্য বাংলাদেশ বিমানবাহিনী তথ্য ও নির্বাচনী কেন্দ্র, পুরোনো বিমানবন্দর, তেজগাঁও, ঢাকা-১২১৫ এই ঠিকানায় যোগাযোগ করতে হবে। এ ছাড়া এ লিংকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জানা যাবে।

আবেদনের সময়সীমা: ১ নভেম্বর ২০২৪ থেকে ৫ এপ্রিল ২০২৫ পর্যন্ত।

আরটিভি/এফআই

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
জেলা, উপজেলা ও প্রবাসে ‘ডিজিটাল করেসপনডেন্ট’ নেবে আরটিভি
জনপ্রিয় টেলিভিশন চ্যানেল আরটিভি জেলা, উপজেলা ও প্রবাসে নিয়োগের জন্য দক্ষ ডিজিটাল করেসপনডেন্ট খুঁজছে। যোগ্যতাসম্পন্ন আগ্রহী প্রার্থীরা ৩১ জানুয়ারি ২০২৫-এর মধ্যে অনলাইনে আবেদন করুন। পদের নাম: ডিজিটাল করেসপনডেন্ট (জেলা, উপজেলা) আবেদনের যোগ্যতা: শুদ্ধ বাংলা উচ্চারণ ও স্মার্ট বাচনভঙ্গি। স্টোরিটেলিং ও রিপোর্টিং পারদর্শিতা। মোবাইল জার্নালিজমে (মোজো) দক্ষতা। বেসিক ভিডিও এডিটিং দক্ষতা। বয়স ২২ থেকে ৪০ বছর। আবেদনের প্রক্রিয়া: অনলাইনে আবেদন করতে এখানে ক্লিক করুন।   পদের নাম : ডিজিটাল করেসপনডেন্ট (প্রবাস) আবেদনের যোগ্যতা: বাংলাদেশের বাহিরে অবস্থানরত। শুদ্ধ বাংলা উচ্চারণ ও স্মার্ট বাচনভঙ্গি। স্টোরিটেলিং ও রিপোর্টিং পারদর্শিতা। মোবাইল জার্নালিজমে (মোজো) দক্ষতা। বেসিক ভিডিও এডিটিং দক্ষতা। বয়স ২২ থেকে ৪৫ বছর। আবেদনের প্রক্রিয়া: অনলাইনে আবেদন করতে এখানে ক্লিক করুন। অফিস: বেঙ্গল স্কয়ার, ৪৩৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা -১২১৫। আরটিভি/একে/এআর
জেলা, উপজেলা ও প্রবাসে ‘ডিজিটাল করেসপনডেন্ট’ নেবে আরটিভি
চাকরির সুযোগ দিচ্ছে আরএফএল, প্রয়োজন নেই অভিজ্ঞতার
আরএফএল গ্রুপে চাকরির সুযোগ। ‘এমটিও’ পদে জনবল নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি। আগ্রহীরা আবেদন করতে পারবেন অনলাইনে। যা যা প্রয়োজন— প্রতিষ্ঠানের নাম: আরএফএল গ্রুপ বিভাগের নাম: ব্র্যান্ড  পদের নাম: এমটিও পদসংখ্যা: ১০ জন শিক্ষাগত যোগ্যতা: এমবিএ (মার্কেটিং) অভিজ্ঞতা: প্রযোজ্য নয় বেতন: আলোচনা সাপেক্ষে চাকরির ধরন: ফুল টাইম প্রার্থীর ধরন: নারী-পুরুষ বয়স: ২২-৩০ বছর কর্মস্থল: ঢাকা (বাড্ডা) আবেদনের নিয়ম: আগ্রহীরা RFL Group এর মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময়: ২৯ জানুয়ারি ২০২৫ পর্যন্ত। আরটিভি/এফআই
চাকরির সুযোগ দিচ্ছে আরএফএল, প্রয়োজন নেই অভিজ্ঞতার
এসএসসি পাসে নিয়োগ দেবে বিসিবি
জনবল নিয়োগ দেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রতিষ্ঠানটি ‘টেকনিশিয়ান ফর গ্রিন হাউজ প্রজেক্ট অপারেশন’ পদে জনবল নিয়োগ দেবে। আগ্রহীরা আবেদন করতে পারবেন অনলাইনে। যা যা প্রয়োজন— প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) চাকরির ধরন: ফুল টাইম প্রার্থীর ধরন: নারী-পুরুষ বয়স: নির্ধারিত নয় কর্মস্থল: ঢাকা (মিরপুর) আবেদনের নিয়ম: আগ্রহীরা [email protected] এর মাধ্যমে সিভি পাঠিয়ে আবেদন করতে পারবেন। এসএসসি পাসেই আবেদন করার সুযোগ পাবেন।  আবেদনের শেষ সময়: ৯ জানুয়ারি ২০২৫ পর্যন্ত। পদের বিবরণ: আরটিভি/এফআই
এসএসসি পাসে নিয়োগ দেবে বিসিবি
নিয়োগ দেবে প্রমি এগ্রো ফুডস, নেবে ২০০ জন
সম্প্রতি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রমি এগ্রো ফুডস লিমিটেড। প্রতিষ্ঠানটি ‘সেলস অফিসার (এসও)’ পদে ২০০ জনকে নিয়োগ দেবে। আগ্রহীরা আবেদন করতে পারবেন অনলাইনে। যা যা প্রয়োজন— প্রতিষ্ঠানের নাম: প্রমি এগ্রো ফুডস লিমিটেড পদের নাম: সেলস অফিসার (এসও) পদসংখ্যা: ২০০ জন শিক্ষাগত যোগ্যতা: এসএসসি/এইচএসসি/বিবিএস/এমবিএ অভিজ্ঞতা: ১ বছর। তবে অভিজ্ঞতা ছাড়াও আবেদন করতে পারবেন। বেতন: আলোচনা সাপেক্ষে চাকরির ধরন: ফুল টাইম প্রার্থীর ধরন: পুরুষ বয়স: ১৮-৩৫ বছর কর্মস্থল: যে কোনো স্থান আবেদনের নিয়ম: আগ্রহীরা Prome Agro Foods Ltd এর মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময়: ১৫ জানুয়ারি ২০২৫ পর্যন্ত। আরটিভি/এফআই
নিয়োগ দেবে প্রমি এগ্রো ফুডস, নেবে ২০০ জন
অভিজ্ঞতা ছাড়াই চাকরি দেবে স্ট্যান্ডার্ড ব্যাংক
জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি। ‘ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার’ পদে জনবল নেবে ব্যাংকটি। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। যা যা প্রয়োজন— প্রতিষ্ঠানের নাম: স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি বিভাগের নাম: জেনারেল পদের নাম: ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার পদের সংখ্যা: নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর/স্নাতক। এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় জিপিএ ৪ পয়েন্ট (৫ এর মধ্যে) থাকতে হবে। স্নাতকোত্তর/স্নাতক পরীক্ষায় সিজিপিএ ৩ পয়েন্ট (৪ এর মধ্যে) থাকতে হবে। অভিজ্ঞতা: প্রযোজ্য নয় বেতন: ৩৩,০০০-৪৭,৮০০ টাকা। এক বছর প্রবেশন পিরিয়ড থাকতে হবে। চাকরির ধরন: ফুল টাইম প্রার্থীর ধরন: নারী-পুরুষ বয়স: ১ ডিসেম্বর ২০২৪ তারিখ সর্বোচ্চ ৩০ বছর কর্মস্থল: যেকোনো স্থান আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা বিডি জবসের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের সময়সীমা: ৩১ ডিসেম্বর ২০২৪ তারিখ পর্যন্ত। আরটিভি/এফআই
অভিজ্ঞতা ছাড়াই চাকরি দেবে স্ট্যান্ডার্ড ব্যাংক
আরও পড়ুন
চাকরির সুযোগ দিচ্ছে আরএফএল, প্রয়োজন নেই অভিজ্ঞতার
নিয়োগ দেবে প্রমি এগ্রো ফুডস, নেবে ২০০ জন
সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিটরস অ্যালায়েন্সের
এসএসসি পাসেই সিটি গ্রুপে নিয়োগ