ঢাকা শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩

আসছে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি, নিয়োগ পাবেন এক লাখ শিক্ষক  

আরটিভি নিউজ

প্রকাশ : ০২ নভেম্বর ২০২৪, ০৮:৩৩ এএম
আপডেট : ০২ নভেম্বর ২০২৪, ১১:০৪ এএম
ফাইল ছবি

সারাদেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বিদ্যমান শূন্য পদগুলোতে লক্ষাধিক শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী ৩ মাসের মধ্যে শিক্ষক নিয়োগের ষষ্ঠ গণবিজ্ঞপ্তি জারি করতে যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। এজন্য শিক্ষাপ্রতিষ্ঠানের শূন্য পদের চাহিদা চেয়ে তথ্য চেয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।

তথ্য পাওয়ার পর আগামী মাসেই এ শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু হবে বলে জানা গেছে। এনটিআরসিএ সূত্র বলছে, ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে শূন্য পদের সংখ্যা প্রায় ১ লাখ হতে পারে। কারণ, পঞ্চম গণবিজ্ঞপ্তির প্রায় ৯৭ হাজার পদের মধ্যে মাত্র সাড়ে ১৯ হাজার পদ পূরণ হয়েছে। আরও ৭৭ হাজার ৫০০ পদ ফাঁকা পড়ে রয়েছে। এ ছাড়া চলতি বছর অবসরের কারণে শূন্য হয়েছে আরও ২০ থেকে ২৫ হাজার পদ। আগামী তিন মাসের মধ্যে এ বিজ্ঞপ্তি প্রকাশ হতে পারে।

ষষ্ঠ গণবিজ্ঞপ্তির জন্য সব কাজ ইতোমধ্যে প্রায় গুছিয়ে ফেলা হয়েছে বলে জানিয়েছেন এনটিআরসিএর একজন কর্মকর্তা। এবারের গণবিজ্ঞপ্তিতে শূন্য পদের সংখ্যা লাখেরও বেশি হবে বলে তার ধারণা।

গত ৩০ অক্টোবর অনলাইনে শিক্ষকদের শূন্য পদের চাহিদা আহ্বান করে এনটিআরসিএ, যা ই-রিকুইজিশন নামে পরিচিত। এ কার্যক্রমে তথ্য দেওয়া যাবে আগামী ১০ নভেম্বর পর্যন্ত। অনলাইনে চাহিদা ফি জমা দেওয়া যাবে ১৩ নভেম্বর পর্যন্ত। এবারই প্রথমবারের মতো আগামী তিন বছরের (৩১ ডিসেম্বর ২০২৭ পর্যন্ত) সম্ভাব্য শূন্য পদের চাহিদা পাঠাতে বলা হয়েছে। এর আগে শিক্ষাপ্রতিষ্ঠানের তথ্য হালনাগাদ কার্যক্রম (ই-রেজিস্ট্রেশন) শেষ করে এনটিআরসিএ।

এর আগে, গত ৩১ মার্চ পঞ্চম গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছিল এনটিআরসিএ। বিজ্ঞপ্তিতে শূন্য পদের সংখ্যা ছিল ৯৬ হাজার ৭৩৬টি। এর মধ্যে স্কুল-কলেজের শূন্য পদ ছিল ৪৩ হাজার ২৮৬টি এবং মাদরাসা, ব্যবসায় ব্যবস্থাপনা ও কারিগরি প্রতিষ্ঠানে ৫৩ হাজার ৪৫০টি। পরে গত ২১ আগস্ট প্রাথমিকভাবে নির্বাচিত ১৯ হাজার ৫৮৬ জন প্রার্থীকে নিয়োগে সম্মতি দেয় শিক্ষা মন্ত্রণালয়।

জানা গেছে, ইতোমধ্যে শিক্ষাপ্রতিষ্ঠানের ই-রেজিস্ট্রেশন শেষে শিক্ষকদের শূন্য পদের চাহিদা আহ্বান করেছে এনটিআরসিএ। শূন্য পদের চাহিদা পাওয়ার পর তা যাচাই-বাছাই শেষে গণবিজ্ঞপ্তি প্রকাশের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন চাওয়া হবে। অনুমোদন পেলে গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

বিষয়টি নিশ্চিত করে এনটিআরসিএর সচিব এ এম এম রিজওয়ানুল হক বলেন, ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশের অংশ হিসেবে শিক্ষাপ্রতিষ্ঠানের ই-রেজিস্ট্রেশন কার্যক্রম শেষে শূন্য পদের চাহিদা আহ্বান করা হয়েছে। শূন্য পদের চাহিদা পেলে তা যাচাই-বাছাই শেষে মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে বিজ্ঞপ্তি জারি করা হবে। আগামী তিন মাসের মধ্যে বিজ্ঞপ্তি জারি করা সম্ভব হবে।

উল্লেখ্য, ২০০৫ সাল থেকে শিক্ষক নিবন্ধন সনদ দিচ্ছে এনটিআরসিএ। তবে, প্রথম ১০ বছর শিক্ষক নিয়োগের ক্ষমতা ছিল সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটির হাতে। ২০১৫ সালের ৩০ ডিসেম্বর সরকার এনটিআরসিএকে সনদ দেওয়ার পাশাপাশি শিক্ষক নিয়োগের সুপারিশের ক্ষমতাও দেয়। এরপর থেকে পাঁচটি গণবিজ্ঞপ্তির মাধ্যমে চলতি বছরের ৩১ আগস্ট পর্যন্ত ১ লাখ ৩২ হাজার ৮৯৮ জন শিক্ষক নিয়োগের চূড়ান্ত সুপারিশ করেছে এনটিআরসিএ।

আরটিভি/এসএইচএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
জেলা, উপজেলা ও প্রবাসে ‘ডিজিটাল করেসপনডেন্ট’ নেবে আরটিভি
জনপ্রিয় টেলিভিশন চ্যানেল আরটিভি জেলা, উপজেলা ও প্রবাসে নিয়োগের জন্য দক্ষ ডিজিটাল করেসপনডেন্ট খুঁজছে। যোগ্যতাসম্পন্ন আগ্রহী প্রার্থীরা ৩১ জানুয়ারি ২০২৫-এর মধ্যে অনলাইনে আবেদন করুন। পদের নাম: ডিজিটাল করেসপনডেন্ট (জেলা, উপজেলা) আবেদনের যোগ্যতা: শুদ্ধ বাংলা উচ্চারণ ও স্মার্ট বাচনভঙ্গি। স্টোরিটেলিং ও রিপোর্টিং পারদর্শিতা। মোবাইল জার্নালিজমে (মোজো) দক্ষতা। বেসিক ভিডিও এডিটিং দক্ষতা। বয়স ২২ থেকে ৪০ বছর। আবেদনের প্রক্রিয়া: অনলাইনে আবেদন করতে এখানে ক্লিক করুন।   পদের নাম : ডিজিটাল করেসপনডেন্ট (প্রবাস) আবেদনের যোগ্যতা: বাংলাদেশের বাহিরে অবস্থানরত। শুদ্ধ বাংলা উচ্চারণ ও স্মার্ট বাচনভঙ্গি। স্টোরিটেলিং ও রিপোর্টিং পারদর্শিতা। মোবাইল জার্নালিজমে (মোজো) দক্ষতা। বেসিক ভিডিও এডিটিং দক্ষতা। বয়স ২২ থেকে ৪৫ বছর। আবেদনের প্রক্রিয়া: অনলাইনে আবেদন করতে এখানে ক্লিক করুন। অফিস: বেঙ্গল স্কয়ার, ৪৩৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা -১২১৫। আরটিভি/একে/এআর
জেলা, উপজেলা ও প্রবাসে ‘ডিজিটাল করেসপনডেন্ট’ নেবে আরটিভি
চাকরির সুযোগ দিচ্ছে আরএফএল, প্রয়োজন নেই অভিজ্ঞতার
আরএফএল গ্রুপে চাকরির সুযোগ। ‘এমটিও’ পদে জনবল নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি। আগ্রহীরা আবেদন করতে পারবেন অনলাইনে। যা যা প্রয়োজন— প্রতিষ্ঠানের নাম: আরএফএল গ্রুপ বিভাগের নাম: ব্র্যান্ড  পদের নাম: এমটিও পদসংখ্যা: ১০ জন শিক্ষাগত যোগ্যতা: এমবিএ (মার্কেটিং) অভিজ্ঞতা: প্রযোজ্য নয় বেতন: আলোচনা সাপেক্ষে চাকরির ধরন: ফুল টাইম প্রার্থীর ধরন: নারী-পুরুষ বয়স: ২২-৩০ বছর কর্মস্থল: ঢাকা (বাড্ডা) আবেদনের নিয়ম: আগ্রহীরা RFL Group এর মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময়: ২৯ জানুয়ারি ২০২৫ পর্যন্ত। আরটিভি/এফআই
চাকরির সুযোগ দিচ্ছে আরএফএল, প্রয়োজন নেই অভিজ্ঞতার
এসএসসি পাসে নিয়োগ দেবে বিসিবি
জনবল নিয়োগ দেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রতিষ্ঠানটি ‘টেকনিশিয়ান ফর গ্রিন হাউজ প্রজেক্ট অপারেশন’ পদে জনবল নিয়োগ দেবে। আগ্রহীরা আবেদন করতে পারবেন অনলাইনে। যা যা প্রয়োজন— প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) চাকরির ধরন: ফুল টাইম প্রার্থীর ধরন: নারী-পুরুষ বয়স: নির্ধারিত নয় কর্মস্থল: ঢাকা (মিরপুর) আবেদনের নিয়ম: আগ্রহীরা [email protected] এর মাধ্যমে সিভি পাঠিয়ে আবেদন করতে পারবেন। এসএসসি পাসেই আবেদন করার সুযোগ পাবেন।  আবেদনের শেষ সময়: ৯ জানুয়ারি ২০২৫ পর্যন্ত। পদের বিবরণ: আরটিভি/এফআই
এসএসসি পাসে নিয়োগ দেবে বিসিবি
নিয়োগ দেবে প্রমি এগ্রো ফুডস, নেবে ২০০ জন
সম্প্রতি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রমি এগ্রো ফুডস লিমিটেড। প্রতিষ্ঠানটি ‘সেলস অফিসার (এসও)’ পদে ২০০ জনকে নিয়োগ দেবে। আগ্রহীরা আবেদন করতে পারবেন অনলাইনে। যা যা প্রয়োজন— প্রতিষ্ঠানের নাম: প্রমি এগ্রো ফুডস লিমিটেড পদের নাম: সেলস অফিসার (এসও) পদসংখ্যা: ২০০ জন শিক্ষাগত যোগ্যতা: এসএসসি/এইচএসসি/বিবিএস/এমবিএ অভিজ্ঞতা: ১ বছর। তবে অভিজ্ঞতা ছাড়াও আবেদন করতে পারবেন। বেতন: আলোচনা সাপেক্ষে চাকরির ধরন: ফুল টাইম প্রার্থীর ধরন: পুরুষ বয়স: ১৮-৩৫ বছর কর্মস্থল: যে কোনো স্থান আবেদনের নিয়ম: আগ্রহীরা Prome Agro Foods Ltd এর মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময়: ১৫ জানুয়ারি ২০২৫ পর্যন্ত। আরটিভি/এফআই
নিয়োগ দেবে প্রমি এগ্রো ফুডস, নেবে ২০০ জন
অভিজ্ঞতা ছাড়াই চাকরি দেবে স্ট্যান্ডার্ড ব্যাংক
জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি। ‘ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার’ পদে জনবল নেবে ব্যাংকটি। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। যা যা প্রয়োজন— প্রতিষ্ঠানের নাম: স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি বিভাগের নাম: জেনারেল পদের নাম: ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার পদের সংখ্যা: নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর/স্নাতক। এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় জিপিএ ৪ পয়েন্ট (৫ এর মধ্যে) থাকতে হবে। স্নাতকোত্তর/স্নাতক পরীক্ষায় সিজিপিএ ৩ পয়েন্ট (৪ এর মধ্যে) থাকতে হবে। অভিজ্ঞতা: প্রযোজ্য নয় বেতন: ৩৩,০০০-৪৭,৮০০ টাকা। এক বছর প্রবেশন পিরিয়ড থাকতে হবে। চাকরির ধরন: ফুল টাইম প্রার্থীর ধরন: নারী-পুরুষ বয়স: ১ ডিসেম্বর ২০২৪ তারিখ সর্বোচ্চ ৩০ বছর কর্মস্থল: যেকোনো স্থান আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা বিডি জবসের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের সময়সীমা: ৩১ ডিসেম্বর ২০২৪ তারিখ পর্যন্ত। আরটিভি/এফআই
অভিজ্ঞতা ছাড়াই চাকরি দেবে স্ট্যান্ডার্ড ব্যাংক
আরও পড়ুন
আদালতে দাঁড়িয়ে মিথ্যা সাক্ষ্য দিয়ে কারাগারে শিক্ষক
স্বতন্ত্র বিচার বিভাগ ও বিচারক নিয়োগে কাউন্সিল গঠন দ্বারপ্রান্তে
বইয়ের মান তদারকিতে ১৫০ জন শিক্ষক নিয়োগ
এমপিওভুক্ত মাদরাসা শিক্ষকদের বদলি নীতিমালা জারি