ঢাকা শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩

সেনাবাহিনীর সৈনিক পদে চাকরির সুযোগ

আরটিভি নিউজ

প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৪, ০২:৩৪ পিএম
ছবি: সংগৃহীত

বাংলাদেশ সেনাবাহিনীর মিনিস্ট্রি অব ডিফেন্স কন্সটেবলারিতে (এমওডিসি) ‘সৈনিক’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। ২০২৫ সালে এমওডিসি সেন্টার অ্যান্ড রেকর্ডস, রাজেন্দ্রপুর সেনানিবাসে সৈনিক পদে শুধু পুরুষ প্রার্থী নেওয়া হবে। ইতোমধ্যে আবেদন শুরু হয়েছে।

যা যা প্রয়োজন

একজন প্রার্থী প্রয়োজনীয় যোগ্যতা সাপেক্ষে সাধারণ (জিডি), করণিক এবং আর্মোরার ট্রেডে আবেদন করতে পারবেন। এ ছাড়া এমওডিসি সদস্যদের সন্তানেরাও (এমএস) প্রার্থী হিসেবে আবেদন করতে পারবেন। এসএমএস ও অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদনের বয়স: ১৬ মার্চ ২০২৫ তারিখে ১৭ বছরের কম এবং ২৫ বছরের বেশি হবে না (অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়)।

শিক্ষাগত যোগ্যতা

সাধারণ ট্রেড: এসএসসি/সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ–২.০০ পেয়ে উত্তীর্ণ

করণিক ট্রেড: এসএসসি/সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ-৩.০০ পেয়ে উত্তীর্ণ।

আর্মোরার ট্রেড: এসএসসি/সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ-৩.০০ পেয়ে উত্তীর্ণ (বিজ্ঞান বিভাগ)।

অন্যান্য যোগ্যতা: উচ্চতা: ১ দশমিক ৬৮ মিটার (৫ ফুট ৬ ইঞ্চি)। বিভিন্ন ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সম্প্রদায়ের জন্য ১ দশমিক ৬৩ মিটার (৫ ফুট ৪ ইঞ্চি)।

ওজন: ৪৯.৯০ কেজি (১১০ পাউন্ড)।

বুকের মাপ: স্বাভাবিক অবস্থায় ৩০ ইঞ্চি, স্ফীত ৩২ ইঞ্চি

চোখ: ৬/৬ এবং স্বাভাবিক দৃষ্টিসম্পন্ন (বর্ণান্ধ গ্রহণযোগ্য নয়)।

সাঁতার: সাঁতার জানা আবশ্যক (ন্যূনতম ৫০ মিটার)।

বৈবাহিক অবস্থা: অবিবাহিত (বিপত্নীক/বিবাহবিচ্ছেদকারী/তালাকপ্রাপ্ত নয়)।

আবেদনের অযোগ্যতা: সরকারি চাকরি থেকে বরখাস্তকৃত, ফৌজদারি মামলায় দণ্ডপ্রাপ্ত, সামরিক প্রশিক্ষণ প্রতিষ্ঠান থেকে প্রত্যাহারকৃত/বরখাস্তকৃত।

যেভাবে আবেদন: আগ্রহী প্রার্থীরা মুঠোফোনের খুদে বার্তা ও অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। প্রথমে টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে খুদে বার্তা পাঠাতে হবে। মেসেজ অপশনে গিয়ে সৈনিক পদে আবেদনের জন্য ইংরেজিতে সৈনিক লিখে এসএসসি পাসের বোর্ডের প্রথম তিন অক্ষর, রোল নম্বর, পাসের সাল, জেলা কোড ও ট্রেড কোড লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। প্রথম খুদে বার্তার পর প্রার্থীর তথ্য যাচাই-বাছাই করে একটি পিন নম্বর পাঠানো হবে। পিন নম্বর পেলে আবার খুদে বার্তা পাঠাতে হবে। এ ক্ষেত্রে আবেদন ফি বাবদ ৩০০ টাকা দিতে হবে। দ্বিতীয় খুদে বার্তার পর প্রার্থীকে একটি ইউজার আইডি ও পাসওয়ার্ড দেয়া হবে। সেটি দিয়ে অনলাইনে এই ওয়েবসাইটে গিয়ে আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদন ফরম পূরণের সময় প্রার্থীর রঙিন ছবি আপলোড করতে হবে। অনলাইন আবেদন ফরম পূরণের পর প্রার্থীকে প্রবেশপত্র প্রিন্ট করতে হবে। আবেদনের ৭ দিনের মধ্যে প্রবেশপত্র প্রিন্ট করতে ব্যর্থ হলে পরবর্তী সময়ে প্রিন্ট করা যাবে না।

আবেদন ফি: প্রতি আবেদনের জন্য ফি মোট ৩০০ টাকা (ভর্তি পরীক্ষার ফি বাবদ ২০০ টাকা এবং অনলাইন রেজিস্ট্রেশন ফি বাবদ ১০০ টাকা)।

সুযোগ-সুবিধা: প্রশিক্ষণকালীন মাসিক বেতন ৮ হাজার ৮০০ টাকা এবং প্রশিক্ষণ শেষে যৌথ বাহিনী নির্দেশাবলি জেএসআই অনুযায়ী বেতন ও ভাতা প্রাপ্য দেয়া হবে। সৈনিক থেকে মাস্টার ওয়ারেন্ট অফিসার পর্যন্ত যোগ্যতা অনুযায়ী পদোন্নতির সুযোগ রয়েছে। নিরাপদ ও মনোরম পরিবেশে মানসম্মত সুসজ্জিত বাসস্থানের সুযোগ। ভর্তুকি মূল্যে রেশনপ্রাপ্তির সুযোগ এবং সামরিক হাসপাতালে নিজ স্ত্রী ও সন্তানদের উন্নত চিকিৎসা-সুবিধা রয়েছে।

আবেদনের শেষ সময়: ২০ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত।

আরটিভি/এফআই

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
জেলা, উপজেলা ও প্রবাসে ‘ডিজিটাল করেসপনডেন্ট’ নেবে আরটিভি
জনপ্রিয় টেলিভিশন চ্যানেল আরটিভি জেলা, উপজেলা ও প্রবাসে নিয়োগের জন্য দক্ষ ডিজিটাল করেসপনডেন্ট খুঁজছে। যোগ্যতাসম্পন্ন আগ্রহী প্রার্থীরা ৩১ জানুয়ারি ২০২৫-এর মধ্যে অনলাইনে আবেদন করুন। পদের নাম: ডিজিটাল করেসপনডেন্ট (জেলা, উপজেলা) আবেদনের যোগ্যতা: শুদ্ধ বাংলা উচ্চারণ ও স্মার্ট বাচনভঙ্গি। স্টোরিটেলিং ও রিপোর্টিং পারদর্শিতা। মোবাইল জার্নালিজমে (মোজো) দক্ষতা। বেসিক ভিডিও এডিটিং দক্ষতা। বয়স ২২ থেকে ৪০ বছর। আবেদনের প্রক্রিয়া: অনলাইনে আবেদন করতে এখানে ক্লিক করুন।   পদের নাম : ডিজিটাল করেসপনডেন্ট (প্রবাস) আবেদনের যোগ্যতা: বাংলাদেশের বাহিরে অবস্থানরত। শুদ্ধ বাংলা উচ্চারণ ও স্মার্ট বাচনভঙ্গি। স্টোরিটেলিং ও রিপোর্টিং পারদর্শিতা। মোবাইল জার্নালিজমে (মোজো) দক্ষতা। বেসিক ভিডিও এডিটিং দক্ষতা। বয়স ২২ থেকে ৪৫ বছর। আবেদনের প্রক্রিয়া: অনলাইনে আবেদন করতে এখানে ক্লিক করুন। অফিস: বেঙ্গল স্কয়ার, ৪৩৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা -১২১৫। আরটিভি/একে/এআর
জেলা, উপজেলা ও প্রবাসে ‘ডিজিটাল করেসপনডেন্ট’ নেবে আরটিভি
চাকরির সুযোগ দিচ্ছে আরএফএল, প্রয়োজন নেই অভিজ্ঞতার
আরএফএল গ্রুপে চাকরির সুযোগ। ‘এমটিও’ পদে জনবল নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি। আগ্রহীরা আবেদন করতে পারবেন অনলাইনে। যা যা প্রয়োজন— প্রতিষ্ঠানের নাম: আরএফএল গ্রুপ বিভাগের নাম: ব্র্যান্ড  পদের নাম: এমটিও পদসংখ্যা: ১০ জন শিক্ষাগত যোগ্যতা: এমবিএ (মার্কেটিং) অভিজ্ঞতা: প্রযোজ্য নয় বেতন: আলোচনা সাপেক্ষে চাকরির ধরন: ফুল টাইম প্রার্থীর ধরন: নারী-পুরুষ বয়স: ২২-৩০ বছর কর্মস্থল: ঢাকা (বাড্ডা) আবেদনের নিয়ম: আগ্রহীরা RFL Group এর মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময়: ২৯ জানুয়ারি ২০২৫ পর্যন্ত। আরটিভি/এফআই
চাকরির সুযোগ দিচ্ছে আরএফএল, প্রয়োজন নেই অভিজ্ঞতার
এসএসসি পাসে নিয়োগ দেবে বিসিবি
জনবল নিয়োগ দেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রতিষ্ঠানটি ‘টেকনিশিয়ান ফর গ্রিন হাউজ প্রজেক্ট অপারেশন’ পদে জনবল নিয়োগ দেবে। আগ্রহীরা আবেদন করতে পারবেন অনলাইনে। যা যা প্রয়োজন— প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) চাকরির ধরন: ফুল টাইম প্রার্থীর ধরন: নারী-পুরুষ বয়স: নির্ধারিত নয় কর্মস্থল: ঢাকা (মিরপুর) আবেদনের নিয়ম: আগ্রহীরা [email protected] এর মাধ্যমে সিভি পাঠিয়ে আবেদন করতে পারবেন। এসএসসি পাসেই আবেদন করার সুযোগ পাবেন।  আবেদনের শেষ সময়: ৯ জানুয়ারি ২০২৫ পর্যন্ত। পদের বিবরণ: আরটিভি/এফআই
এসএসসি পাসে নিয়োগ দেবে বিসিবি
নিয়োগ দেবে প্রমি এগ্রো ফুডস, নেবে ২০০ জন
সম্প্রতি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রমি এগ্রো ফুডস লিমিটেড। প্রতিষ্ঠানটি ‘সেলস অফিসার (এসও)’ পদে ২০০ জনকে নিয়োগ দেবে। আগ্রহীরা আবেদন করতে পারবেন অনলাইনে। যা যা প্রয়োজন— প্রতিষ্ঠানের নাম: প্রমি এগ্রো ফুডস লিমিটেড পদের নাম: সেলস অফিসার (এসও) পদসংখ্যা: ২০০ জন শিক্ষাগত যোগ্যতা: এসএসসি/এইচএসসি/বিবিএস/এমবিএ অভিজ্ঞতা: ১ বছর। তবে অভিজ্ঞতা ছাড়াও আবেদন করতে পারবেন। বেতন: আলোচনা সাপেক্ষে চাকরির ধরন: ফুল টাইম প্রার্থীর ধরন: পুরুষ বয়স: ১৮-৩৫ বছর কর্মস্থল: যে কোনো স্থান আবেদনের নিয়ম: আগ্রহীরা Prome Agro Foods Ltd এর মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময়: ১৫ জানুয়ারি ২০২৫ পর্যন্ত। আরটিভি/এফআই
নিয়োগ দেবে প্রমি এগ্রো ফুডস, নেবে ২০০ জন
অভিজ্ঞতা ছাড়াই চাকরি দেবে স্ট্যান্ডার্ড ব্যাংক
জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি। ‘ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার’ পদে জনবল নেবে ব্যাংকটি। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। যা যা প্রয়োজন— প্রতিষ্ঠানের নাম: স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি বিভাগের নাম: জেনারেল পদের নাম: ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার পদের সংখ্যা: নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর/স্নাতক। এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় জিপিএ ৪ পয়েন্ট (৫ এর মধ্যে) থাকতে হবে। স্নাতকোত্তর/স্নাতক পরীক্ষায় সিজিপিএ ৩ পয়েন্ট (৪ এর মধ্যে) থাকতে হবে। অভিজ্ঞতা: প্রযোজ্য নয় বেতন: ৩৩,০০০-৪৭,৮০০ টাকা। এক বছর প্রবেশন পিরিয়ড থাকতে হবে। চাকরির ধরন: ফুল টাইম প্রার্থীর ধরন: নারী-পুরুষ বয়স: ১ ডিসেম্বর ২০২৪ তারিখ সর্বোচ্চ ৩০ বছর কর্মস্থল: যেকোনো স্থান আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা বিডি জবসের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের সময়সীমা: ৩১ ডিসেম্বর ২০২৪ তারিখ পর্যন্ত। আরটিভি/এফআই
অভিজ্ঞতা ছাড়াই চাকরি দেবে স্ট্যান্ডার্ড ব্যাংক
আরও পড়ুন
ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ১১৪
অ্যাম্বুলেন্সের ধাক্কায় সিএনজির যাত্রী নিহত
ডেঙ্গুতে আরও দুজনের মৃত্যু, হাসপাতালে ১৪৮
স্বাস্থ্যসেবায় ফিরছেন প্রশিক্ষণার্থী চিকিৎসকরা