ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

বিসিএস পরীক্ষা নিয়ে সুখবর

আরটিভি নিউজ

প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৬, ০৫:১৩ পিএম
সরকারি কর্ম কমিশন।

এখন থেকে বিসিএস পরীক্ষায় থাকবে না জট। এক বছরের মধ্যে একটি বিসিএসের পুরো নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ডে’তে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম এ তথ্য জানান।

পিএসসি চেয়ারম্যান বলেন, বিসিএস পরীক্ষায় জট কমানোর নানা উদ্যোগ নেওয়া হয়েছে। এখন থেকে ‘ওয়ান বিসিএস, ওয়ান ইয়ার’ অথবা ‘এক বিসিএস, এক বছর’ নীতিতে চলবে পিএসসি। দেশের সরকারি চাকরির সবচেয়ে বড় পরীক্ষাটির বিজ্ঞপ্তি প্রকাশ থেকে শুরু করে চূড়ান্ত ফলাফল প্রকাশ পর্যন্ত পুরো প্রক্রিয়াটি ১২ মাসের মধ্যে সম্পন্ন করার জন্য পিএসসি কাজ করছে বলে জানান তিনি।

আরও পড়ুন

মোবাশ্বের মোনেম আরও বলেন, অতীতে প্রশ্নফাঁসের যে অভিযোগ ছিল, তা বন্ধে নেয়া হয়েছে পদক্ষেপ। বর্তমানে এ ধরনের কোনো সুযোগ নেই।

শিক্ষার্থীদের ক্যারিয়ার সচেতন করতে প্রতি বছর অনুষ্ঠিত হয় পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ডে। এটির আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগ।

উল্লেখ্য, ৫০তম বিসিএসে অংশ নিতে এবার ২ লাখ ৯০ হাজার ৯৫১ জন প্রার্থী আবেদন করেছেন বলে নিশ্চিত করেছে পিএসসি।

আরটিভি/এস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আড়ংয়ে চাকরির সুযোগ, এইচএসসি পাসেই আবেদন
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে পোশাক প্রস্তুতকারক ও বিপণন প্রতিষ্ঠান আড়ং। আগ্রহীরা আগামী ১৭ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন।
আড়ংয়ে চাকরির সুযোগ, এইচএসসি পাসেই আবেদন
২২৮ জনকে নিয়োগ দেবে আনসার-ভিডিপি, এসএসসি পাসেও আবেদন
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রাজস্ব খাতভুক্ত ১৩ থেকে ২০ গ্রেডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মোট পদসংখ্যা ২২৮। আবেদনের শেষ তারিখ ২৯ অক্টোবর ২০২৬।
২২৮ জনকে নিয়োগ দেবে আনসার-ভিডিপি, এসএসসি পাসেও আবেদন
এইচএসসি পাসেই স্কয়ার ফুডে চাকরি, অভিজ্ঞতা না থাকলেও করা যাবে আবেদন
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড। আগ্রহীরা আগামী ২৫ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন।
এইচএসসি পাসেই স্কয়ার ফুডে চাকরি, অভিজ্ঞতা না থাকলেও করা যাবে আবেদন
সাড়ে তিন লাখ টাকা বেতনে স্কয়ার গ্রুপে চাকরি, আবেদন শেষ যেদিন
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে স্কয়ার গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান স্কয়ার টেক্সটাইলস পিএলসি। আগ্রহীরা আগামী ২৭ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন।
সাড়ে তিন লাখ টাকা বেতনে স্কয়ার গ্রুপে চাকরি, আবেদন শেষ যেদিন
৪৫তম বিসিএস / বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১৭০২ জন
৪৫তম বিসিএসে এক হাজার ৭০২ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগ দিয়ে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সুপারিশের ১০ মাস পর এ নিয়োগ দেওয়া হলো।
বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১৭০২ জন
আরও পড়ুন
২৮তম হয়েও বিসিএস গেজেটে নেই নাম, ‘ক্রসফায়ারে দিয়ে দেন’ বাকৃবি শিক্ষার্থীর পোস্ট
২০২৭ শিক্ষাবর্ষে স্কুলে ভর্তি নীতিমালায় যা আছে
নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা বাতিলের প্রতিবাদে জবিতে জকসুর বিক্ষোভ