ঢাকা বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

আকর্ষণীয় বেতনে চাকরির সুযোগ আরটিভি অনলাইনে

আরটিভি নিউজ

প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:১৮ পিএম
ছবি: সংগৃহীত

আকর্ষণীয় বেতনে সংবাদকর্মী নিয়োগ দিচ্ছে স্বনামধন্য মিডিয়া হাউজ আরটিভি। জনপ্রিয় টিভি চ্যানেলটির অনলাইন বিভাগে দুটি পদে লোকবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

পদসংখ্যা: ০২

পদের নাম
সোশ্যাল মিডিয়া এক্সিকিউটিভ — ০১ জন

এসইও এক্সিকিউটিভ — ০১ জন

পেশাগত যোগ্যতা :

ক) খবরের অগ্রাধিকার নির্ধারণে বিচক্ষণতা, লাইভ পরিচালনা (ওবিএস, ভিম্যাক্স), বানান নির্ভুল ও আকর্ষণীয় শিরোনাম প্রদানে দক্ষতা, সোশ্যাল মিডিয়া কমিউনিটি গাইডলাইন এবং গুগল অ্যানালিটিক্স সম্পর্কে ভালো ধারণা।

খ) বিভিন্ন প্ল্যাটফর্মে (ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, লিংকডইন) কোম্পানির ব্র্যান্ড সচেতনতা বৃদ্ধি, কন্টেন্ট তৈরি ও প্রচারের দক্ষতা।

খ) কিওয়ার্ড রিসার্চ, অপ্টিমাইজেশন, টেকনিক্যাল এসইও, কন্টেন্ট পরিকল্পনা ও উন্নয়ন, অডিট ও রিপোর্টিং, প্রতিযোগী বিশ্লেষণ।

627727799_2021423391755477_1397673308325951145_n.jpg?stp=dst-jpg_s640x640_tt6&_nc_cat=101&ccb=1-7&_nc_sid=127cfc&_nc_eui2=AeEeOZ4p7aV1bBpbxCapA_1Y3p0CPZHlOkPenQI9keU6Q99qS4dYm0369c--m2xd2GBrGY4vOARnkw9k4SA5E3CE&_nc_ohc=4cLW6sqdL84Q7kNvwGwTY1I&_nc_oc=Adl64Up0uvpKFi8H2ZFpMAfGm7vZeFEXnbRcsBKXxKR7okTjZMyzyy_5FyxC_Q8ZZP8&_nc_zt=23&_nc_ht=scontent.fdac157-1.fna&_nc_gid=E7ERM-3kS21uTYi-RZioeQ&oh=00_Afvt-e_x

শিক্ষাগত যোগ্যতা:

যেকোনও বিষয়ে ন্যূনতম স্নাতক। তবে, জার্নালিজমে অগ্রাধিকার

অভিজ্ঞতা:

সংশ্লিষ্ট ডেস্ক ভেদে ১ থেকে ৬ বছরের অভিজ্ঞতা

বেতন: আলোচনা সাপেক্ষে

কর্মস্থল: তেজগাঁও, ঢাকা

আবেদনপত্র পাঠানোর ঠিকানা: [email protected]

আবেদনের শেষ তারিখ: ১৩ ফেব্রুয়ারি, ২০২৬

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
৫১তম বিশেষ বিসিএস পরীক্ষার তারিখ নিয়ে পিএসসির বার্তা
৫১তম বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষা (এমসিকিউ) আগামী নভেম্বর মাসে অনুষ্ঠিত হতে পারে। বিশেষ এই বিসিএসে ২০০ নম্বরের লিখিত এবং ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা নেওয়া হবে। বুধবার (৩০ সেপ্টেম্বর) বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ৫১তম বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষা ২০২৬ সালের নভেম্বর মাসে অনুষ্ঠিত হতে পারে। পরীক্ষার সুনির্দিষ্ট তারিখ ও সময় যথাসময়ে পিএসসির ওয়েবসাইট এবং সংবাদমাধ্যমে জানানো হবে। লিখিত পরীক্ষায় বাংলায় ২০, ইংরেজিতে ২০, বাংলাদেশ বিষয়াবলিতে ২০, আন্তর্জাতিক বিষয়াবলিতে ২০, মানসিক দক্ষতায় ১০ ও গাণিতিক যুক্তিতে ১০ নম্বর থাকবে। সংশ্লিষ্ট ক্যাডার ও প্রযোজ্য ক্ষেত্রে পদের সঙ্গে সম্পর্কিত বিষয়ে থাকবে ১০০ নম্বরের প্রশ্ন। এর আগে ২৪ সেপ্টেম্বর ৫১তম বিসিএস (বিশেষ) পরীক্ষা-২০২৬-এর বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এ পরীক্ষার মাধ্যমে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে ৪ হাজার ৭০০ জন সহকারী সার্জন বা মেডিকেল কর্মকর্তা ও ৩০০ জন সহকারী ডেন্টাল সার্জন পদে নিয়োগ পাবেন। পিএসসি সূত্র জানা গেছে, চিকিৎসকদের এ বিশেষ বিসিএসে প্রার্থী বাছাইয়ের প্রক্রিয়া দ্রুত শেষ করার পরিকল্পনা রয়েছে। প্রিলিমিনারি পরীক্ষা না থাকায় ২০০ নম্বরের এমসিকিউ ধরনের লিখিত ও ১০০ নম্বরের মৌখিক পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। দ্রুত ফল প্রকাশ করে পাঁচ হাজার চিকিৎসককে দেশের উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের সরকারি হাসপাতালে পদায়নের লক্ষ্য রয়েছে। আরটিভি/টিআর
৫১তম বিশেষ বিসিএস পরীক্ষার তারিখ নিয়ে পিএসসির বার্তা
৪৯তম বিসিএসে শিক্ষা ক্যাডারে নিয়োগ পেলেন ৬১১ জন
বুধবার (৩০ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
৪৯তম বিসিএসে শিক্ষা ক্যাডারে নিয়োগ পেলেন ৬১১ জন
স্কয়ার গ্রুপে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন করতে পারবেন যারা
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে স্কয়ার গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান এজিস সার্ভিসেস লিমিটেড। আগ্রহীরা আগামী ১০ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন। 
স্কয়ার গ্রুপে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন করতে পারবেন যারা
মেট্রোরেলে ইন্টার্নশিপের সুযোগ; মিলবে মাসিক ভাতা ও সনদ, যেভাবে আবেদন
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) ২০২৬-২০২৭ অর্থবছরে ছয় মাস মেয়াদি ইন্টার্নশিপের জন্য আবেদন আহ্বান করেছে।
মেট্রোরেলে ইন্টার্নশিপের সুযোগ; মিলবে মাসিক ভাতা ও সনদ, যেভাবে আবেদন
সরকারিভাবে জর্ডানে নারীদের চাকরির সুযোগ
সরকারিভাবে বিদেশে কর্মসংস্থানের সুযোগ দিচ্ছে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)।
সরকারিভাবে জর্ডানে নারীদের চাকরির সুযোগ
আরও পড়ুন
আকর্ষণীয় বেতনে চাকরির সুযোগ আরটিভি অনলাইনে