মন্ত্রিপরিষদ বিভাগ এবং এর আওতাধীন তোশাখানা ইউনিট ও তোশাখানা জাদুঘরে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মোট ৭৫টি শূন্য পদে নিয়োগ দেওয়া হবে। আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইনে সম্পন্ন করতে হবে বলে জানানো হয়েছে। কোনো ধরনের অফলাইন আবেদন গ্রহণ করা হবে না। আবেদন শুরু হবে ২৯ এপ্রিল ২০২৬ সকাল ১০টা থেকে।
পদের বিবরণ:
নিয়োগ বিজ্ঞপ্তিতে ১৩ থেকে ২০তম গ্রেডের বিভিন্ন পদে জনবল নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে রয়েছে—
সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর — ৫টি (১১,০০০-২৬,৫৯০/- গ্রেড-১৩)
কম্পিউটার অপারেটর — ৫টি (১১,০০০-২৬,৫৯০/- গ্রেড-১৩)
ক্যাটালগার — ১টি (১১,০০০-২৬,৫৯০/- গ্রেড-১৩)
ক্যাশিয়ার — ১টি (১০,২০০-২৪,৬৮০/- গ্রেড-১৪)
অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক — ২০টি (৯,৩০০-২২,৪৯০/- গ্রেড-১৬)
বয়সসীমা: আবেদনকারীর বয়স ১ এপ্রিল ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। তবে কিছু নির্দিষ্ট পদে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
আবেদন ফি:
১ থেকে ৬ এবং ৮ থেকে ১৫ নম্বর পদের জন্য: ১১২ টাকা
৭ এবং ১৬ থেকে ১৮ নম্বর পদের জন্য: ৫৬ টাকা
অনগ্রসর প্রার্থীদের জন্যও ফি ৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে
আবেদন ফি জমা দিতে হবে আবেদন করার ৭৩ ঘণ্টার মধ্যে।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীদের ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের শেষ সময়: ২৮ মে ২০২৬ (বিকেল ৫টা)
অনলাইনে আবেদন ছাড়া কোনো আবেদন গ্রহণ করা হবে না বলে বিজ্ঞপ্তিতে বিশেষভাবে জানানো হয়েছে। আগ্রহী প্রার্থীরা বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আরটিভি/জেএমএ
আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে
Google News ফিডটি অনুসরণ করুন
দেশের অন্যতম শিল্পপ্রতিষ্ঠান আরএফএল গ্রুপ জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির মানবসম্পদ (এইচআর) বিভাগে ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার পদে ছয় জেলায় কর্মী নিয়োগ দেওয়া হবে।
নদী গবেষণা ইনস্টিটিউটে ইন্টার্নশিপের সুযোগ, মাসে ভাতা ১০০০০
পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীন নদী গবেষণা ইনস্টিটিউটে (আরআরআই) ইন্টার্নশিপ করার সুযোগ তৈরি হয়েছে। দুই ধাপে মোট ১২ জনকে এ সুযোগ দেওয়া হবে।
দৈনিক এশিয়া পোস্টে ৬২ জনের নিয়োগ বিজ্ঞপ্তি
অনলাইনের পর এবার শীঘ্রই বাজারে আসতে যাচ্ছে এশিয়া পোস্টের ছাপা পত্রিকা ‘দৈনিক এশিয়া পোস্ট’। এ জন্য পরিশ্রমী ও উদ্যমী সংবাদকর্মী খুঁজছে প্রতিষ্ঠানটি।