ঢাকা মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

ফায়ার সার্ভিসে ১৯৭ পদে বিশাল নিয়োগ

আরটিভি নিউজ

প্রকাশ : ০৮ মে ২০২৬, ১১:৩৬ এএম
ছবি: সংগৃহীত

জনবল নিয়োগে বড় বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর। মোট ৯টি ক্যাটাগরিতে ১৯৭ জনকে নিয়োগ দেওয়া হবে। অনলাইনে আবেদন শুরু হয়েছে ১০ এপ্রিল, ২০২৬ থেকে।

যেসব পদে নিয়োগ দেওয়া হবে

১. সাঁট-লিপিকার কাম কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ১
বেতন: ১১,০০০–২৬,৫৯০ টাকা

২. ধর্মীয় শিক্ষক (ইসলাম)
পদসংখ্যা: ১
বেতন: ৯,৭০০–২৩,৪৯০ টাকা

৩. ইঞ্জিন ড্রাইভার (মেরিন)
পদসংখ্যা: ১
বেতন: ৯,৭০০–২৩,৪৯০ টাকা

৪. ড্রাইভার
পদসংখ্যা: ১৩
বেতন: ৯,৭০০–২৩,৪৯০ টাকা

৫. অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদসংখ্যা: ৯
বেতন: ৯,৩০০–২২,৪৯০ টাকা

৬. ফায়ারফাইটার (পুরুষ ও মহিলা)
পদসংখ্যা: ১৬৫
বেতন: ৯,০০০–২১,৮০০ টাকা

৭. নার্সিং অ্যাটেনডেন্ট
পদসংখ্যা: ২
বেতন: ৯,০০০–২১,৮০০ টাকা

৮. অফিস সহায়ক
পদসংখ্যা: ৪
বেতন: ৮,২৫০–২০,০১০ টাকা

৯. সহকারী হোজ রিপেয়ারার
পদসংখ্যা: ১
বেতন: ৮,২৫০–২০,০১০ টাকা

ফায়ারফাইটার পদের শারীরিক যোগ্যতা

  • পুরুষ: উচ্চতা ন্যূনতম ৫ ফুট ৬ ইঞ্চি, বুক ৩২ ইঞ্চি
  • মহিলা: উচ্চতা ন্যূনতম ৫ ফুট ৩ ইঞ্চি, বুক ৩০ ইঞ্চি
  • প্রার্থীকে অবিবাহিত হতে হবে

বয়সসীমা

১, ২, ৩, ৪, ৫, ৮ ও ৯ নম্বর পদ: বয়স ১৮ থেকে ৩২ বছর

ফায়ারফাইটার ও নার্সিং অ্যাটেনডেন্ট (৬ ও ৭ নম্বর): বয়স ১৮ থেকে ২০ বছর

(১ এপ্রিল ২০২৬ তারিখ অনুযায়ী বয়স নির্ধারিত)

আরও পড়ুন

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীদের অনলাইনে নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন ফর্ম পূরণ করে ছবি ও স্বাক্ষর আপলোড করতে হবে। আবেদন শেষে ইউজার আইডি পাওয়া যাবে।

আবেদন ফি

ইউজার আইডি ব্যবহার করে টেলিটক বাংলাদেশ লিমিটেড প্রিপেইড সিমের মাধ্যমে এসএমএস করে আবেদন ফি জমা দিতে হবে।

আবেদন শেষ

৯ মে ২০২৬, বিকেল ৫টা

আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করার আহ্বান জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
প্রভিডেন্ট ফান্ড-মোবাইল বিল সুবিধাসহ ওয়ালটনে চাকরি, লাগবে যে যোগ্যতা
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি। আগ্রহীরা আগামী ১০ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।
প্রভিডেন্ট ফান্ড-মোবাইল বিল সুবিধাসহ ওয়ালটনে চাকরি, লাগবে যে যোগ্যতা
অভিজ্ঞতা ছাড়াই ২৫ জনকে চাকরি দেবে আরএফএল গ্রুপ, রয়েছে নানান সুবিধা
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে আরএফএল গ্রুপ। আগ্রহীরা আগামী ৩০ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।
অভিজ্ঞতা ছাড়াই ২৫ জনকে চাকরি দেবে আরএফএল গ্রুপ, রয়েছে নানান সুবিধা
এইচএসসি পাসেই নিয়োগ দেবে মিনিস্টার, বেতন বাড়বে প্রতিবছর 
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে মিনিস্টার হাই-টেক পার্ক লিমিটেড। আগ্রহীরা আগামী ২৫ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।
এইচএসসি পাসেই নিয়োগ দেবে মিনিস্টার, বেতন বাড়বে প্রতিবছর 
২ কারখানায় নিয়োগ দেবে স্কয়ার গ্রুপ, আবেদন শেষ যেদিন
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে স্কয়ার গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান স্কয়ার টেক্সটাইলস পিএলসি। আগ্রহীরা আগামী ২৮ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। 
২ কারখানায় নিয়োগ দেবে স্কয়ার গ্রুপ, আবেদন শেষ যেদিন
নতুনদের ক্যারিয়ার গড়ার সুযোগ দিচ্ছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি। আগ্রহীরা আগামী ১৮ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। 
নতুনদের ক্যারিয়ার গড়ার সুযোগ দিচ্ছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক