ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

সংস্কৃতি মন্ত্রণালয়ে এসএসসি পাসেও মিলছে চাকরি, পদসংখ্যা ২৭ 

আরর্টিভি নিউজ

প্রকাশ : ২২ মে ২০২৬, ০২:০৭ পিএম

সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ১৩ থেকে ২০ গ্রেডের ৪ ক্যাটাগরির পদে মোট ২৭ জনকে নিয়োগ দেওয়া হবে। আবেদন শুরু হয়েছে ২১ মে ২০২৬, সকাল ১০টা থেকে। আগ্রহী প্রার্থীরা আগামী ২০ জুন ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

চাকরির বিবরণ

এই নিয়োগে সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, কম্পিউটার অপারেটর, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এবং অফিস সহায়ক পদে জনবল নেওয়া হবে।

এর মধ্যে অফিস সহায়ক পদে সবচেয়ে বেশি ১৫ জনকে নিয়োগ দেওয়া হবে। এসএসসি, এইচএসসি ও স্নাতক পাস প্রার্থীরা পদভেদে আবেদন করতে পারবেন।

বেতন ও সুযোগ–সুবিধা

পদভেদে মাসিক বেতন ৮,২৫০ টাকা থেকে ২৬,৫৯০ টাকা পর্যন্ত। সরকারি বিধি অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধাও পাওয়া যাবে।

বয়সসীমা

১ মে ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।

আরও পড়ুন

আবেদনের নিয়ম

আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদনপত্র পূরণ করতে হবে। আবেদন করা যাবে সংস্কৃতি মন্ত্রণালয়ের আবেদন ওয়েবসাইট এ।

আবেদন ফি

১ থেকে ৩ নম্বর পদের জন্য আবেদন ফি ১১২ টাকা এবং ৪ নম্বর পদের জন্য ৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে। অনগ্রসর শ্রেণির প্রার্থীদের জন্য আবেদন ফি ৫৬ টাকা।

আবেদনের শেষ সময়

২০ জুন ২০২৬, বিকেল ৪টা।

নিয়োগের বিস্তারিত দেখুন এখানে।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আড়ংয়ে চাকরির সুযোগ, এইচএসসি পাসেই আবেদন
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে পোশাক প্রস্তুতকারক ও বিপণন প্রতিষ্ঠান আড়ং। আগ্রহীরা আগামী ১৭ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন।
আড়ংয়ে চাকরির সুযোগ, এইচএসসি পাসেই আবেদন
২২৮ জনকে নিয়োগ দেবে আনসার-ভিডিপি, এসএসসি পাসেও আবেদন
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রাজস্ব খাতভুক্ত ১৩ থেকে ২০ গ্রেডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মোট পদসংখ্যা ২২৮। আবেদনের শেষ তারিখ ২৯ অক্টোবর ২০২৬।
২২৮ জনকে নিয়োগ দেবে আনসার-ভিডিপি, এসএসসি পাসেও আবেদন
এইচএসসি পাসেই স্কয়ার ফুডে চাকরি, অভিজ্ঞতা না থাকলেও করা যাবে আবেদন
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড। আগ্রহীরা আগামী ২৫ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন।
এইচএসসি পাসেই স্কয়ার ফুডে চাকরি, অভিজ্ঞতা না থাকলেও করা যাবে আবেদন
সাড়ে তিন লাখ টাকা বেতনে স্কয়ার গ্রুপে চাকরি, আবেদন শেষ যেদিন
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে স্কয়ার গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান স্কয়ার টেক্সটাইলস পিএলসি। আগ্রহীরা আগামী ২৭ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন।
সাড়ে তিন লাখ টাকা বেতনে স্কয়ার গ্রুপে চাকরি, আবেদন শেষ যেদিন
৪৫তম বিসিএস / বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১৭০২ জন
৪৫তম বিসিএসে এক হাজার ৭০২ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগ দিয়ে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সুপারিশের ১০ মাস পর এ নিয়োগ দেওয়া হলো।
বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১৭০২ জন
আরও পড়ুন
নতুন প্রজন্মের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তোলার ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
দেশব্যাপী রবীন্দ্র জয়ন্তী ও নজরুল জয়ন্তী উদযাপন করা হবে: সংস্কৃতি মন্ত্রী 
শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবসে সংস্কৃতি মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মসূচি