ট্রেনিং ম্যানেজার পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পল্লী বিকাশ কেন্দ্র। ০৩ জুন থেকে আবেদনের সময় শুরু হয়েছে যা চলবে আগামী ২০ জুন পর্যন্ত।
নিয়োগের পরে প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী আরো বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা পাবেন।
প্রতিষ্ঠানের নাম: পল্লী বিকাশ কেন্দ্র
পদের নাম: ট্রেনিং ম্যানেজার (ক্ষুদ্রঋণ কর্মসূচী)
পদসংখ্যা: ০১টি
শিক্ষাগত যোগ্যতা: ব্যবসায় প্রশাসন, সমাজবিজ্ঞান বা সংশ্লিষ্ট বিষয়ে মাস্টার্স ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: প্রশিক্ষণ ও উন্নয়ন বিষয়ে প্রফেশনাল সার্টিফিকেশন থাকলে অগ্রাধিকার।
অভিজ্ঞতা: এমআরএ কর্তৃক নিবন্ধিত এবং পিকেএসএফ সহযোগী কোন সুখ্যাত মাইক্রোফিন্যান্স প্রতিষ্ঠানে প্রশিক্ষণ কাজে ম্যানেজার/ ডেপুটি ম্যানেজার হিসেবে ০২ বছরের অভিজ্ঞতাসহ ন্যূনতম ০৭ বছর কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: সর্বোচ্চ ৪৫ বছর
কর্মস্থল: ঢাকা
বেতন: শিক্ষানবিশকালে মাসিক বেতন ৬৮,০০০ টাকা এবং স্থায়ীকরণের পর ৭৫০৪০/-টাকা। এছাড়াও সংস্থার নিয়মানুযায়ী মোবাইল বিল ও অন্যান্য ভাতাদি প্রদান করা হবে।
অন্যান্য সুবিধা: শিক্ষানবিশকাল (০৬ মাস) সন্তোষজনকভাবে সমাপ্তির পর চাকুরি স্থায়ীকরণ করা হবে এবং সংস্থার প্রচলিত বিধিমোতাবেক বেতনস্কেলে প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, বার্ষিক ২টি উৎসব ভাতা, বৈশাখী ভাতা, বার্ষিক বেতন বৃদ্ধি, অর্জিত ছুটি নগদায়ন, কর্মী কল্যাণ তহবিল সুবিধাসহ প্রযোজ্য সকল সুবিধা প্রদান করা হবে।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ২০ জুন ২০২৬
আরটিভি/এমএস/এসআর



