ঢাকা বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

বাংলাদেশ চা বোর্ডে বড় নিয়োগ, একাধিক পদে আবেদন চলছে

আরটিভি নিউজ

প্রকাশ : ০৬ আগস্ট ২০২৬, ০৯:৪০ এএম
চা বোর্ডে ৩৭ পদে নিয়োগ, আবেদন করবেন যেভাবে । ছবি: সংগৃহীত

বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ চা বোর্ড এবং এর নিয়ন্ত্রণাধীন বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট (বিটিআরআই) ও প্রকল্প উন্নয়ন ইউনিটের (পিডিইউ) বিভিন্ন পদে (মোট ৩৭ পদ) অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যোগ্যতা অনুযায়ী দেশের সব জেলার আগ্রহী প্রার্থীরা এসব পদে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

পদের বিস্তারিত-

১. প্রধান শিক্ষক (প্রাইমারি): পদ ১টি (গ্রেড-১৪)। বিএডসহ ২য় শ্রেণীর স্নাতক।

২. খামার ও গুদাম সহকারী: পদ ১টি (গ্রেড-১৪)। কৃষি বিষয়ে ডিপ্লোমা।

৩. পেশ ইমাম: পদ ১টি (গ্রেড-১৪)। আলিম বা সমমান পাস এবং কোরআনে হাফেজ।

৪. অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর: পদ ১৫টি (গ্রেড-১৬)। এইচএসসি পাস এবং টাইপিংয়ে প্রয়োজনীয় গতি।

৫. সহকারী শিক্ষক (শরীর চর্চা): পদ ১টি (গ্রেড-১৬)। শরীর চর্চায় ডিপ্লো মাসহ ২য় বিভাগে এসএসসি পাস।

৬. জেনারেটর অপারেটর: পদ ২টি (গ্রেড-১৬)। ৮ম শ্রেণী পাস ও অভিজ্ঞতা।

৭. গাড়িচালক: পদ ২টি (গ্রেড-১৬)। ভারী ড্রাইভিং লাইসেন্সসহ অভিজ্ঞতা।

৮. কুক: পদ ১টি (গ্রেড-১৯)। এসএসসি পাস ও কারিগরি প্রশিক্ষণ।

আরও পড়ুন

৯. দপ্তরী: পদ ১টি (গ্রেড-১৯)। এসএসসি পাস।

১০. গবেষণাগার সহকারী: পদ ১টি (গ্রেড-১৯)। ৮ম শ্রেণী পর্যন্ত শিক্ষা।

১১. অফিস সহায়ক: পদ ৬টি (গ্রেড-২০)। ৮ম শ্রেণী পাস।

১২. চেইনম্যান: পদ ২টি (গ্রেড-২০)। ৮ম শ্রেণী পর্যন্ত শিক্ষা।

১৩. কুক কাম বিয়ারার: পদ ২টি (গ্রেড-২০)। ৮ম শ্রেণী পাস।

বয়সসীমা

২৬ জুলাই ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীদের bteab.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে।

আবেদন শুরু

২৮ জুলাই ২০২৬, সকাল ১০:০০ টা।

আবেদন শেষ

২৫ আগস্ট ২০২৬, বিকাল ০৫:০০ টা।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
৫১তম বিশেষ বিসিএস পরীক্ষার তারিখ নিয়ে পিএসসির বার্তা
৫১তম বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষা (এমসিকিউ) আগামী নভেম্বর মাসে অনুষ্ঠিত হতে পারে। বিশেষ এই বিসিএসে ২০০ নম্বরের লিখিত এবং ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা নেওয়া হবে। বুধবার (৩০ সেপ্টেম্বর) বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ৫১তম বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষা ২০২৬ সালের নভেম্বর মাসে অনুষ্ঠিত হতে পারে। পরীক্ষার সুনির্দিষ্ট তারিখ ও সময় যথাসময়ে পিএসসির ওয়েবসাইট এবং সংবাদমাধ্যমে জানানো হবে। লিখিত পরীক্ষায় বাংলায় ২০, ইংরেজিতে ২০, বাংলাদেশ বিষয়াবলিতে ২০, আন্তর্জাতিক বিষয়াবলিতে ২০, মানসিক দক্ষতায় ১০ ও গাণিতিক যুক্তিতে ১০ নম্বর থাকবে। সংশ্লিষ্ট ক্যাডার ও প্রযোজ্য ক্ষেত্রে পদের সঙ্গে সম্পর্কিত বিষয়ে থাকবে ১০০ নম্বরের প্রশ্ন। এর আগে ২৪ সেপ্টেম্বর ৫১তম বিসিএস (বিশেষ) পরীক্ষা-২০২৬-এর বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এ পরীক্ষার মাধ্যমে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে ৪ হাজার ৭০০ জন সহকারী সার্জন বা মেডিকেল কর্মকর্তা ও ৩০০ জন সহকারী ডেন্টাল সার্জন পদে নিয়োগ পাবেন। পিএসসি সূত্র জানা গেছে, চিকিৎসকদের এ বিশেষ বিসিএসে প্রার্থী বাছাইয়ের প্রক্রিয়া দ্রুত শেষ করার পরিকল্পনা রয়েছে। প্রিলিমিনারি পরীক্ষা না থাকায় ২০০ নম্বরের এমসিকিউ ধরনের লিখিত ও ১০০ নম্বরের মৌখিক পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। দ্রুত ফল প্রকাশ করে পাঁচ হাজার চিকিৎসককে দেশের উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের সরকারি হাসপাতালে পদায়নের লক্ষ্য রয়েছে। আরটিভি/টিআর
৫১তম বিশেষ বিসিএস পরীক্ষার তারিখ নিয়ে পিএসসির বার্তা
৪৯তম বিসিএসে শিক্ষা ক্যাডারে নিয়োগ পেলেন ৬১১ জন
বুধবার (৩০ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
৪৯তম বিসিএসে শিক্ষা ক্যাডারে নিয়োগ পেলেন ৬১১ জন
স্কয়ার গ্রুপে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন করতে পারবেন যারা
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে স্কয়ার গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান এজিস সার্ভিসেস লিমিটেড। আগ্রহীরা আগামী ১০ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন। 
স্কয়ার গ্রুপে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন করতে পারবেন যারা
মেট্রোরেলে ইন্টার্নশিপের সুযোগ; মিলবে মাসিক ভাতা ও সনদ, যেভাবে আবেদন
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) ২০২৬-২০২৭ অর্থবছরে ছয় মাস মেয়াদি ইন্টার্নশিপের জন্য আবেদন আহ্বান করেছে।
মেট্রোরেলে ইন্টার্নশিপের সুযোগ; মিলবে মাসিক ভাতা ও সনদ, যেভাবে আবেদন
সরকারিভাবে জর্ডানে নারীদের চাকরির সুযোগ
সরকারিভাবে বিদেশে কর্মসংস্থানের সুযোগ দিচ্ছে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)।
সরকারিভাবে জর্ডানে নারীদের চাকরির সুযোগ
আরও পড়ুন
স্কয়ার গ্রুপে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন করতে পারবেন যারা
সরকারিভাবে জর্ডানে নারীদের চাকরির সুযোগ
চাকরিপ্রার্থী ও নিয়োগদাতার দূরত্ব কমাতে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ’ চালু করছে সরকার 
এসএসসি পাসেই চাকরি দিচ্ছে ওয়ালটন, আবেদন শেষ যেদিন