ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

আরটিভিতে বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি

আরটিভি নিউজ

প্রকাশ : ১১ আগস্ট ২০২৬, ১১:০৬ পিএম
ছবি: এআই দিয়ে তৈরি

জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের জনপ্রিয় টেলিভিশন চ্যানেল আরটিভি। একাধিক পদে জনবল নেবে টেলিভিশনটি। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আগামী ২০ আগস্ট ২০২৬-এরমধ্যে আবেদন করতে পারবেন।

পদের নাম: অ্যাসাইনমেন্ট এডিটর

অভিজ্ঞতা: স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলে টিম পরিচালনার সরাসরি অভিজ্ঞতা ও দক্ষতা থাকতে হবে। সমসাময়িক রাজনীতি, অর্থনীতি এবং সামাজিক অপরাধসংক্রান্ত গভীর জ্ঞান ও প্রখর সংবাদের বোধ থাকতে হবে। এআই টুলের ব্যবহার, ডিজিটাল ও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের ট্রেন্ড সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে।

শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস হতে হবে। গণযোগাযোগ ও সাংবাদিকতায় স্নাতক প্রার্থী অগ্রাধিকার পাবেন।

পদের নাম: নিউজ প্রেজেন্টার

অভিজ্ঞতা: প্রমিত বাংলা ও ইংরেজি ভাষা শুদ্ধ উচ্চারণের দক্ষতা ও বাচনভঙ্গিতে বিশেষত্ব থাকতে হবে। দেশ-বিদেশের রাজনীতি, অর্থনীতি, ক্রীড়া, সংস্কৃতি ও সাংস্কৃতিক ঘটনাপ্রবাহ সম্পর্কে বিপুল আগ্রহ এবং জ্ঞান থাকতে হবে। এসব বিষয়ে জ্ঞানের পাশাপাশি প্রার্থীকে স্মার্ট ও গুড লুকিং হতে হবে।

শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস অথবা অধ্যয়নরত।

পদের নাম: নিউজরুম এডিটর (ন্যাশনাল ডেস্ক)

অভিজ্ঞতা: স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলে দুই বছর অথবা প্রিন্ট/অনলাইন মিডিয়ায় তিন বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। দেশের প্রতিটি জেলা ও অঞ্চলের বৈশিষ্ট্য এবং বিশেষত্ব সম্পর্কে জ্ঞান থাকতে হবে। বাংলা শুদ্ধ উচ্চারণের দক্ষতা এবং বাচনভঙ্গিতে বিশেষত্ব থাকতে হবে। কম্পিউটারে বাংলা ও ইংরেজি দ্রুত লেখায় পারদর্শিতা বাধ্যতামূলক। ডিজিটাল কনটেন্ট তৈরিতে অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস হতে হবে। গণযোগাযোগ ও সংবাদিকতায় স্নাতক প্রার্থী অগ্রাধিকার পাবেন।

পদের নাম: প্রযোজনা নির্বাহী (প্রোডাকশন এক্সিকিউটিভ)

অভিজ্ঞতা: ইলেক্ট্রনিক মিডিয়ায় কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবেন। বাংলা ও ইংরেজি ভাষার বানান ও উচ্চারণবিধি সম্পর্কে জ্ঞান থাকতে হবে। টকশো, ডক্যুমেন্টরি, ডিজিটাল কনটেন্টসহ কারেন্ট অ্যাফেয়ার্স সংশ্লিষ্ট অনুষ্ঠান নির্মাণে অভিজ্ঞরা অগ্রাধিকার পাবেন। কম্পিউটারে বাংলা ও ইংরেজি দ্রুত লেখায় পারদর্শিতা বাধ্যতামূলক।

শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস হতে হবে। গণযোগাযোগ ও সংবাদিকতায় স্নাতক প্রার্থী অগ্রাধিকার পাবেন।

পদের নাম: নিউজরুম এডিটর (টিকার)

অভিজ্ঞতা: ইলেক্ট্রনিক মিডিয়ায় দুই বছর অথবা প্রিন্ট/অনলাইন মিডিয়ায় তিন বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। প্রমিত বাংলা বানান রীতি ও শব্দ চয়নে বিস্তৃত জ্ঞান থাকতে হবে। কম্পিউটারে বাংলা ও ইংরেজি দ্রুত লেখায় পারদর্শিতা বাধ্যতামূলক।

শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস হতে হবে। গণযোগাযোগ ও সংবাদিকতায় স্নাতক প্রার্থী অগ্রাধিকার পাবেন।

0025f557-fd00-4289-9cb3-973b16b5ecb1

পদের নাম: নিউজ কো-অর্ডিনেটর

অভিজ্ঞতা: টেলিভিশন, রেডিও বা শীর্ষস্থানীয় ডিজিটাল নিউজ পোর্টালে নিউজরুম অপারেশন্স বা অ্যাডমিনিস্ট্রেটিভ কাজে নূন্যতম ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। নিউজ ডেস্কের বিভিন্ন বিভাগের (রিপোর্টিং, এডিটিং, প্রোডাকশন) কাজের গতিপ্রকৃতি সম্পর্কে স্পষ্ট ধারণা থাকতে হবে। রাজধানীর বিভিন্ন এলাকার সড়ক যোগাযোগ ব্যবস্থা সম্পর্কে পরিষ্কার ধারণা থাকতে হবে। কম্পিউটারে বাংলা ও ইংরেজি দ্রুত লেখায় পারদর্শী হতে হবে।

শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস হতে হবে। গণযোগাযোগ ও সংবাদিকতায় স্নাতক প্রার্থী অগ্রাধিকার পাবেন।

আরও পড়ুন

কর্মস্থল: ঢাকা

বেতন ও সুযোগ-সুবিধা: বেতন আলোচনা সাপেক্ষে। প্রতিষ্ঠানের নীতিমালা অনুসারে অন্যান্য সুবিধা প্রদান করা হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা: আরটিভি, বিএসইসি ভবন, লেভেল-৬, ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার ঢাকা-১২১৫।

ই-মেইল: [email protected]

(বি.দ্র: আবেদনপত্রে এবং খামের ওপর অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে)

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
৫০ অফিসার নিয়োগ দেবে শিশু হাসপাতাল
বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে ৪টি বিভাগে ‌‌‘আবাসিক মেডিকেল অফিসার’ পদে ৫০ জনকে নিয়োগ দেওয়া হবে।
৫০ অফিসার নিয়োগ দেবে শিশু হাসপাতাল
আস-সুন্নাহ ফাউন্ডেশনে চাকরির সুযোগ, থাকা-খাওয়া ফ্রি
সিকিউরিটি গার্ড পদে ২৫ জনকে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। অষ্টম শ্রেণি পাস পুরুষ প্রার্থীদের এই পদে আবেদনের আহ্বান জানানো হয়েছে। আগ্রহীরা ২৫ অক্টোবরের মধ্যে সরাসরি অথবা কুরিয়ারের আবেদন করতে পারবেন।  নির্বাচিতদের মাসে ১০ হাজার টাকা বেতনের পাশাপাশি সম্পূর্ণ ফ্রি থাকা-খাওয়া, প্রভিডেন্ট ফান্ড, ২ ঈদে বোনাসসহ কর্মদক্ষতার ভিত্তিতে প্রতি বছর ইনক্রিমেন্ট দেওয়া হবে। পদের নাম ও বিবরণ প্রতিষ্ঠানের নাম: আস-সুন্নাহ ফাউন্ডেশন পদের নাম: সিকিউরিটি গার্ড পদসংখ্যা: ২৫ দায়িত্বসমূহ প্রার্থীকে অবশ্যই ধূমপানমুক্ত ও সুন্নাহসম্মত জীবনযাপনে আগ্রহী হতে হবে। দায়িত্ব পালনে সতর্ক, সৎ, আমানতদার ও দায়িত্বশীল হতে হবে। প্রতিষ্ঠানের প্রবেশপথ ও নির্ধারিত পোস্টের নিরাপত্তা নিশ্চিত করতে সক্ষম হতে হবে। ব্যক্তি, যানবাহন ও মালামাল প্রবেশ ও বাহির্গমনের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। প্রতিষ্ঠানের সম্পদ, যন্ত্রপাতি ও গুরুত্বপূর্ণ সামগ্রীর নিরাপত্তা ও যথাযথ হেফাজত নিশ্চিত করতে হবে। সন্দেহজনক বিষয় বা নিরাপত্তাজনিত সমস্যা দেখা দিলে দ্রুত ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করতে হবে। ডিউটির সময় কর্মস্থলে উপস্থিত থাকা, সময়ানুবর্তিতা ও শৃঙ্খলা বজায় রাখতে হবে। শিক্ষক-শিক্ষার্থী, প্রাতিষ্ঠানিক কর্মী ও দর্শনার্থীদের সঙ্গে ভদ্র আচরণ করতে হবে। শিক্ষাগত যোগ্যতা: সর্বনিম্ন অষ্টম শ্রেণি পাস অভিজ্ঞতা: ২ বছর প্রার্থীর ধরন: পুরুষ বয়সসীমা: ২৫-৫০ বছর চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম বেতন: ১০,০০০ টাকা।  অন্যান্য সুবিধা: থাকা-খাওয়া সম্পূর্ণ ফ্রি, প্রভিডেন্ট ফান্ড, ২ ঈদে বোনাস ও কর্মদক্ষতার ভিত্তিতে প্রতি বছর ইনক্রিমেন্ট। কর্মস্থল: যেকোনো জেলা আবেদন যেভাবে: সরাসরি/কুরিয়ার আবেদনের ঠিকানা: আস-সুন্নাহ ফাউন্ডেশন, প্লট-৬২, রোড-৩, ব্লক-এ, আফতাবনগর, ঢাকা-১২১২। আবেদনের সময়সীমা: ২৫ অক্টোবর ২০২৬ আরটিভি/এসআর
আস-সুন্নাহ ফাউন্ডেশনে চাকরির সুযোগ, থাকা-খাওয়া ফ্রি
শিল্প মন্ত্রণালয়ের অধীনে বিশাল নিয়োগ
শিল্প মন্ত্রণালয়ের অধীনস্থ বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সারাদেশে প্রতিষ্ঠানটির নিয়ন্ত্রণাধীন বিভিন্ন কারাখানার শূন্য পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। প্রতিষ্ঠানটির ১৯ ক্যাটাগরির শূন্য পদে নিয়োগ পাবেন মোট ২৭৪ জন। গত ১১ অক্টোবর প্রকাশিত হয় এই নিয়োগ বিজ্ঞপ্তি। পদের নাম: সহকারী ব্যবস্থাপক (প্রশাসন)। পদ সংখ্যা: ২২টি। শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতকসহ স্নাতকোত্তর বা স্নাতক (সম্মান) বা সমমানে ডিগ্রি। বেতন: ৪৪,০০০-১০৫,৯০০ টাকা পদের নাম: নিরাপত্তা কর্মকর্তা। পদ সংখ্যা: ৩টি। শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতকসহ স্নাতকোত্তর বা স্নাতক (সম্মান) বা সমমানে ডিগ্রি। বেতন: ৪৪,০০০-১০৫,৯০০ টাকা। পদের নাম: হিসাব কর্মকর্তা/অর্থ কর্মকর্তা। পদ সংখ্যা: ২৫টি। শিক্ষাগত যোগ্যতা: হিসাব বিজ্ঞান বা ফিন্যান্স বা অর্থনীতি বা পরিসংখ্যান বিষয়ে স্নাতকসহ স্নাতকোত্তর বা স্নাতক (সম্মান) বা সমমানে ডিগ্রি। বেতন: ৪৪,০০০-১০৫,৯০০ টাকা। পদের নাম: সহকারী প্রোগ্রামার। পদ সংখ্যা: ৩টি। শিক্ষাগত যোগ্যতা: কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বা ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি বিষয়ে বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং বা বিএসসি (সম্মান) বা সমমানে ডিগ্রি। বেতন: ৪৪,০০০-১০৫,৯০০ টাকা। পদের নাম: সহকারী ব্যবস্থাপক (ক্রয়)/সহকারী ব্যবস্থাপক (বিক্রয়)। পদ সংখ্যা: ১৫টি। শিক্ষাগত যোগ্যতা: ব্যবসায় শিক্ষা বিষয়ে স্নাতকসহ স্নাতকোত্তর বা স্নাতক (সম্মান) বা সমমানে ডিগ্রি। বেতন: ৪৪,০০০-১০৫,৯০০ টাকা। পদের নাম: সহকারী রসায়নবিদ। পদ সংখ্যা: ৩১টি। শিক্ষাগত যোগ্যতা: রসায়ন বা ফলিত রসায়ন বিষয়ে বিএসসিসহ এমএসসি বা বিএসসি (সম্মান) বা সমমানে ডিগ্রি। বেতন: ৪৪,০০০-১০৫,৯০০ টাকা। পদের নাম: সহকারী প্রকৌশলী (রসায়ন)। পদ সংখ্যা: ৩১টি। শিক্ষাগত যোগ্যতা: বিএসসি ইন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি। বেতন: ৪৪,০০০-১০৫,৯০০ টাকা। পদের নাম: সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ)। পদ সংখ্যা: ১০টি। শিক্ষাগত যোগ্যতা: ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স বা ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন বিষয়ে বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি। বেতন: ৪৪,০০০-১০৫,৯০০ টাকা। পদের নাম: কারিগরী কর্মকর্তা। পদ সংখ্যা: ৩টি। শিক্ষাগত যোগ্যতা: পদার্থ বিজ্ঞান বা ফলিত পদার্থ বিজ্ঞান বিষয়ে বিএসসি (স্নাতক) সহ এমএসসি বা বিএসসি (সম্মান) বা সমমানে ডিগ্রি। বেতন: ৪৪,০০০-১০৫,৯০০ টাকা। পদের নাম: সহকারী প্রকৌশলী (যান্ত্রিক)। পদ সংখ্যা: ১৮টি। শিক্ষাগত যোগ্যতা: যন্ত্রকৌশল বিষয়ে বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি। বেতন: ৪৪,০০০-১০৫,৯০০ টাকা। পদের নাম: সহকারী প্রকৌশলী (পুর)। পদ সংখ্যা: ৩টি। শিক্ষাগত যোগ্যতা: সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি। বেতন: ৪৪,০০০-১০৫,৯০০ টাকা। পদের নাম: সহকারী প্রশাসনিক কর্মকর্তা। পদ সংখ্যা: ১২টি। শিক্ষাগত যোগ্যতা: স্নাতকসহ স্নাতকোত্তর বা স্নাতক (সম্মান) বা সমমানে ডিগ্রি। বেতন: ৩২,০০০-৭৭,৩০০ টাকা। পদের নাম: সহকারী নিরাপত্তা কর্মকর্তা। পদ সংখ্যা: ১টি। শিক্ষাগত যোগ্যতা: স্নাতকসহ স্নাতকোত্তর বা স্নাতক (সম্মান) বা সমমানে ডিগ্রি। বেতন: ৩২,০০০-৭৭,৩০০ টাকা। পদের নাম: সহকারী হিসাব কর্মকর্তা/সহকারী অর্থ কর্মকর্তা। পদ সংখ্যা: ৩১টি। শিক্ষাগত যোগ্যতা: ব্যবসায় শিক্ষা বিষয়ে স্নাতকসহ স্নাতকোত্তর বা স্নাতক (সম্মান) বা সমমানে ডিগ্রি। বেতন: ৩২,০০০-৭৭,৩০০ টাকা। পদের নাম: সহকারী অপারেশন অফিসার। পদ সংখ্যা: ৩টি। শিক্ষাগত যোগ্যতা: কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বা ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি বিষয়ে বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং বা বিএসসিসহ এমএসসি বা বিএসসি (সম্মান) বা সমমানে ডিগ্রি। বেতন: ৩২,০০০-৭৭,৩০০ টাকা। পদের নাম: সহকারী বাণিজ্যিক কর্মকর্তা। পদ সংখ্যা: ১৯টি। শিক্ষাগত যোগ্যতা: ব্যবসায় শিক্ষা বিষয়ে স্নাতকসহ স্নাতকোত্তর বা স্নাতক (সম্মান) বা সমমানে ডিগ্রি। বেতন: ৩২,০০০-৭৭,৩০০ টাকা। পদের নাম: উপ-সহকারী রসায়নবিদ। পদ সংখ্যা: ৪০টি। শিক্ষাগত যোগ্যতা: রসায়ন বা ফলিত রসায়ন বিষয়ে বিএসসিসহ এমএসসি বা বিএসসি (সম্মান) বা সমমানে ডিগ্রি। বেতন: ৩২,০০০-৭৭,৩০০ টাকা। পদের নাম: উপ-সহ প্রকৌশলী (রসায়ন)। পদ সংখ্যা: ১টি। শিক্ষাগত যোগ্যতা: কেমিকৌশল বিষয়ে ৪ বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি। বেতন: ৩২,০০০-৭৭,৩০০ টাকা। পদের নাম: উপ-সহকারী প্রকৌশলী (যান্ত্রিক)। পদ সংখ্যা: ৩টি। শিক্ষাগত যোগ্যতা: যন্ত্রকৌশল বিষয়ে ৪ (চার) বৎসর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি। বেতন: ৩২,০০০-৭৭,৩০০ টাকা। আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শুরু সময়: ১৪ অক্টোবর, ২০২৬ সকাল ১০টা থেকে আবেদন করা যাবে। আবেদনের শেষ সময়: ১২ নভেম্বর, ২০২৬ বিকাল ৫টা পর্যন্ত আবেদন করা যাবে।ঘড়ি কিনুন সূত্র : বিজ্ঞপ্তি আরটিভি/এসআর
শিল্প মন্ত্রণালয়ের অধীনে বিশাল নিয়োগ
ব্যাংক এশিয়াতে চাকরির সুযোগ, লাগবে যে যোগ্যতা
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে ব্যাংক এশিয়া পিএলসি। আগ্রহীরা আগামী ২০ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন।
ব্যাংক এশিয়াতে চাকরির সুযোগ, লাগবে যে যোগ্যতা
অভিজ্ঞতা ছাড়াই ৩০ জনকে চাকরি দেবে এসএমসি
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) ব্র্যাক। আগ্রহীরা আগামী ২১ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন।
অভিজ্ঞতা ছাড়াই ৩০ জনকে চাকরি দেবে এসএমসি
আরও পড়ুন
আরটিভিতে আজ (১৩ অক্টোবর) যা দেখবেন
আরটিভিতে আজ (১২ অক্টোবর) যা দেখবেন
আকর্ষণীয় বেতনে চাকরির সুযোগ আরটিভিতে
আরটিভিতে আজ (১১ অক্টোবর) যা দেখবেন