ঢাকা বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

সরকারিভাবে সৌদি আরব নেবে ১০০ ট্যাক্সি ড্রাইভার, আবেদন যেভাবে 

আরটিভি নিউজ

প্রকাশ : ২০ আগস্ট ২০২৬, ০৩:৪৭ পিএম
ছবি: সৌদি ট্রান্সপোর্ট জেনারেল অথোরিটি

বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)-এর মাধ্যমে সৌদি আরবে ট্যাক্সি ড্রাইভার পদে ১০০ জন কর্মী নিয়োগ দেয়া হবে। সরাসরি সাক্ষাৎকার ও প্র্যাকটিক্যাল টেস্টের মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হবে।

চাকরির বিবরণ

পদের নাম: ট্যাক্সি ড্রাইভার (পুরুষ)
পদসংখ্যা: ১০০

বয়সসীমা
২০ থেকে ৩৯ বছর।

বেতন
মাসিক ১১০০ সৌদি রিয়াল, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৬ হাজার টাকা।

চাকরির ধরণ
চুক্তিভিত্তিক। চুক্তির মেয়াদ ২ বছর।

কর্মস্থল
মক্কা, সৌদি আরব।

সাক্ষাৎকারের তারিখ ও সময়
২১ ও ২২ আগস্ট ২০২৬, সকাল ৯টা।

সাক্ষাৎকারের স্থান
বাংলাদেশ-কোরিয়া কারিগরি প্রশিক্ষণকেন্দ্র (বিকেটিটিসি), দারুস সালাম, মিরপুর-১, ঢাকা।

সাক্ষাৎকারের সময় যা সঙ্গে আনতে হবে
১. ১২ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি (সাদা ব্যাকগ্রাউন্ড)।
২. মূল পাসপোর্ট। একাধিক পাসপোর্ট থাকলে সব পাসপোর্ট সঙ্গে আনতে হবে। মূল পাসপোর্টের ছবিযুক্ত অংশের ৫ সেট রঙিন ফটোকপি দিতে হবে। পাসপোর্টের মেয়াদ কমপক্ষে ১ বছর থাকতে হবে।
৩. ড্রাইভিং লাইসেন্সের মূল কপি।
৪. শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ, যদি থাকে।
৫. ভোটার আইডি কার্ডের মূল কপি ও ১ সেট ফটোকপি।

চাকরিতে যেসব সুবিধা পাওয়া যাবে

  • দুই বছর চাকরি শেষে যাওয়া-আসার বিমান টিকিট কোম্পানি বহন করবে।
  • দুই বছরে ৪২ দিনের বেতনসহ ছুটি দেওয়া হবে।
  • নিয়োগকর্তা থাকা, প্রাথমিক চিকিৎসা ও যাতায়াতের ব্যবস্থা করবে।
  • সৌদি শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য ক্ষেত্রে ওভারটাইম সুবিধা পাওয়া যাবে।

বোয়েসেলের সার্ভিস চার্জ ও অন্যান্য খরচ

  • চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের সব ব্যয় বাবদ ১ লাখ ৬৫ হাজার টাকা এবং জামানত বাবদ ১ লাখ টাকার পে-অর্ডার জমা দিতে হবে।
  • দুই বছরের কর্মকাল সুষ্ঠুভাবে সম্পন্ন করার পর জামানতের ১ লাখ টাকা ফেরত দেয়া হবে।

প্রতারণা থেকে সতর্ক থাকুন
নির্ধারিত ১ লাখ ৬৫ হাজার টাকার পে-অর্ডার ছাড়া কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান অতিরিক্ত অর্থ দাবি করলে তা প্রতারণা হিসেবে বিবেচিত হবে।

আরও পড়ুন

তাই কোনো ধরনের নগদ লেনদেন না করার জন্য প্রার্থীদের সতর্ক করা হয়েছে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য বোয়েসেলের প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানা যাবে।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বাংলাদেশ নৌবাহিনীতে একাধিক পদে চাকরি, অষ্টম শ্রেণি পাশেও আবেদন
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ নৌবাহিনী। নাবিক ও এমওডিসি (নৌ) পদে ৯টি শাখায় জনবল নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেম। আবেদনের পর সরাসরি কেন্দ্রে উপস্থিত হয়ে পরীক্ষায় অংশ নিতে হবে। আবেদনের শেষ তারিখ ১৩ অক্টোবর ২০২৬। এক নজরে নিয়োগ বিজ্ঞপ্তি  শাখাসমূহের নাম ১. ডিই/ইউসি (সিম্যান এবং কমিউনিকেশন ও টেকনিক্যাল) শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এসএসসি (বিজ্ঞান) বা সমমান (মাদ্রাসা (বিজ্ঞান), ভোকেশনালসহ), জিপিএ–৩.৫০ ও তদূর্ধ্ব। ২. রেগুলেটিং শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এসএসসি বা সমমান (মাদ্রাসা ও ভোকেশনালসহ) জিপিএ–৩.০০ ও তদূর্ধ্ব। ৩. রাইটার, স্টোর ও মিউজিশিয়ান শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এসএসসি বা সমমান (মাদ্রাসা ও ভোকেশনালসহ) জিপিএ–৩.০০ ও তদূর্ধ্ব। ৪. মেডিকেল শিক্ষাগত যোগ্যতা: জীববিজ্ঞানসহ ন্যূনতম এসএসসি (বিজ্ঞান) বা সমমান জিপিএ–৩.৫০ ও তদূর্ধ্ব। ৫. কুক ও স্টুয়ার্ড শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এসএসসি বা সমমান (মাদ্রাসা ও ভোকেশনালসহ), জিপিএ–২.৫০ ও তদূর্ধ্ব। ৬. টোপাস শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম ৮ম শ্রেণি পাস। ৭. এমওডিসি (নৌ) শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এসএসসি বা সমমান (মাদ্রাসা ও ভোকেশনালসহ), জিপিএ–৩.০০ ও তদূর্ধ্ব। বয়স ১ জানুয়ারি ২০২৭ তারিখে (১) নাবিক: ১৭ থেকে ২০ বছর, (২) এমওডিসি (নৌ): ১৭ থেকে ২২ বছর। বেতন ও ভাতা সরকার কর্তৃক নির্ধারিত অন্যান্য সুবিধাসহ সশস্ত্র বাহিনীর বেতনক্রম অনুযায়ী বেতন ও ভাতাদি প্রাপ্য হবে। যারা আবেদন করতে পারবেন না   বাংলাদেশ বা অন্য কোনো দেশে প্রচলিত বলবৎযোগ্য কোনো আইন ও বিধির অধীন গ্রেপ্তার, দোষী সাব্যস্ত, বন্দী, আটক অথবা কোনো মামলায় অভিযুক্ত হয়ে কোনো বিচারালয়ে বিচারাধীন থাকলে। সশস্ত্র বাহিনী অথবা সরকারি চাকরি থেকে অপসারিত/বহিষ্কৃত হলে। দ্বৈত নাগরিকত্ব। সশস্ত্র বাহিনীর বুনিয়াদি প্রশিক্ষণ চলাকালে স্বেচ্ছায় চাকরি ত্যাগ করলে। আবেদন যেভাবে  নাবিক পদে আবেদনকারী প্রার্থীদের ওয়েবসাইটে প্রবেশ করে হোমপেজে Sailor Section/Apply Now–এ ক্লিক করে প্রথমেই প্রার্থীকে প্রাক্–যোগ্যতা যাচাই করে নাবিক ও এমওডিসির (নৌ) শাখাভিত্তিক Job Description (দায়িত্ব ও কর্তব্য) জেনে Apply Now বাটনে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে বিস্তারিত দেখুন।   আবেদন ফি দেয়ার জন্য Sign Up/Sign In করে প্রার্থীকে ব্যাংকিং/মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পেমেন্ট সম্পন্ন করতে। এ পর্যায়ে প্রার্থীরা যেকোনো ব্যাংক কর্তৃক প্রদত্ত ক্রেডিট/ডেবিট কার্ড (যেমন ভিসা, মাস্টারকার্ড, আমেরিকান এক্সপ্রেস, নেক্সাস) এবং মোবাইল ব্যাংকিং (যেমন বিকাশ, নগদ, রকেট, ট্যাপ, ওকে ওয়ালেট) ইত্যাদির মাধ্যমে আবেদন ফি প্রদান করতে হবে। ফি দেয়ার পর অনলাইন আবেদন ফরম পূরণ করতে হবে। পূরণ করা ফরম আবার যাচাই করে ‘জমা দিন’ বাটনে ক্লিক করে ‘নাবিক-১’ ফরমটি ডাউনলোড ও প্রিন্ট করে পরে নির্দিষ্ট তারিখ ও সময় অনুযায়ী নির্দিষ্ট কেন্দ্রে নির্দিষ্ট সময়ে অন্য প্রয়োজনীয় কাগজপত্রসহ উপস্থিত থাকতে হবে। আবেদন ফি:  ৩০০ টাকা। ভর্তি পরীক্ষার সময়সূচি ও কেন্দ্র ৩টি কেন্দ্রে ১৮ অক্টোবর ২০২৬ থেকে ২৩ নভেম্বর ২০২৬ তারিখ পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। কেন্দ্র  ১. বানৌজা ঢাকা, খিলক্ষেত, ঢাকা। ২. বানৌজা তিতুমীর, শহর খালিশপুর, খুলনা। ৩. নৌবাহিনী ভর্তি ও তথ্যকেন্দ্র, টাইগার পাস, চট্টগ্রাম। শাখা অনুযায়ী পরীক্ষার সময়সূচি দেখতে এই লিংকে ক্লিক করুন প্রয়োজনীয় সনদসহ নির্ধারিত তারিখে সকাল ৮টার মধ্যে কেন্দ্রে উপস্থিত থাকতে হবে। আবেদনের শেষ তারিখ: ১৩ অক্টোবর ২০২৬ আরটিভি/এসকে
বাংলাদেশ নৌবাহিনীতে একাধিক পদে চাকরি, অষ্টম শ্রেণি পাশেও আবেদন
একাধিক সুবিধাসহ ওয়ালটনে চাকরি, বয়স ২২ হলেই করা যাবে আবেদন
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি। আগ্রহীরা আগামী ১৭ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন। 
একাধিক সুবিধাসহ ওয়ালটনে চাকরি, বয়স ২২ হলেই করা যাবে আবেদন
অভিজ্ঞতা ছাড়াই ১৫০ জনকে চাকরি দেবে প্রাণ গ্রুপ
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে প্রাণ গ্রুপ। আগ্রহীরা আগামী ৩ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। 
অভিজ্ঞতা ছাড়াই ১৫০ জনকে চাকরি দেবে প্রাণ গ্রুপ
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে চাকরির সুযোগ, লাগবে যে যোগ্যতা
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি)। আগ্রহীরা আগামী ১৩ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন। 
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে চাকরির সুযোগ, লাগবে যে যোগ্যতা
আবুল খায়ের গ্রুপে চাকরির সুযোগ, নেই বয়সসীমা
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে আবুল খায়ের গ্রুপ। আগ্রহীরা আগামী ২০ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন। 
আবুল খায়ের গ্রুপে চাকরির সুযোগ, নেই বয়সসীমা
আরও পড়ুন
সৌদির দুই বিমানবন্দরে হামলা
সৌদিতে সেনা পাঠাচ্ছে পাকিস্তান, তুরস্ক
মদিনার বিদ্যুৎ অবকাঠামোতে হামলার নিন্দা বাংলাদেশের
সৌদি আরবের তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের