ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

‘পিংক বাসে’ চাকরির সুযোগ, আবেদন যেভাবে

আরটিভি নিউজ

প্রকাশ : ২৭ আগস্ট ২০২৬, ০৬:৪২ পিএম
ছবি: সংগৃহীত

ঢাকায় নারীযাত্রীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে বিশেষ মহিলা বাস সার্ভিস বা ‘পিংক বাস’এর জন্য নারী চালক নিয়োগ দিচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। অস্থায়ী ভিত্তিতে এ নিয়োগের জন্য আগ্রহী প্রার্থীদের প্রাথমিক নির্বাচনী পরীক্ষায় অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

প্রাথমিক নির্বাচনী পরীক্ষায় অংশ নিতে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে। আবেদনকারীর বয়স ২১ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে এবং উচ্চতা কমপক্ষে ৫ ফুট থাকতে হবে।

এ ছাড়া প্রার্থীর ভারী যানবাহন চালানোর লাইসেন্স থাকতে হবে। যাদের লাইসেন্স ভারী লাইসেন্সে রূপান্তরের জন্য প্রয়োজনীয় সব শর্ত পূরণের যোগ্যতা রয়েছে, তারাও আবেদন করতে পারবেন। সঙ্গে জাতীয় পরিচয়পত্র, নাগরিকত্ব সনদ অথবা জন্মনিবন্ধন সনদ থাকতে হবে।

আগ্রহী প্রার্থীদের আগামী ৩০ আগস্ট (রোববার), ৩১ আগস্ট (সোমবার) ও ১ সেপ্টেম্বর (মঙ্গলবার) সকাল ৯টা থেকে দুপুর ২টার মধ্যে বিআরটিসি কেন্দ্রীয় প্রশিক্ষণ ইনস্টিটিউট, গাজীপুরে সশরীরে উপস্থিত হতে হবে। এ সময় জাতীয় পরিচয়পত্র, জন্মনিবন্ধন সনদ, শিক্ষাগত যোগ্যতার সব সনদ এবং ড্রাইভিং লাইসেন্সের মূল কপি সঙ্গে রাখতে হবে।

সেখানে প্রার্থীদের প্রাথমিক নির্বাচনী পরীক্ষা হিসেবে গাড়ি চালনার দক্ষতা যাচাই করা হবে।

প্রাথমিকভাবে নির্বাচিত নারী চালকদের সাত দিন থেকে দুই মাসব্যাপী বিনা মূল্যে ভারী যানবাহন চালনার প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণকালীন তাদের থাকা ও খাওয়ার খরচ বহন করবে বিআরটিসি।

প্রশিক্ষণ শেষে রোড পারফরম্যান্স টেস্টে উত্তীর্ণ প্রার্থীদের প্রশাসনিক ও আর্থিক বিধিমালা অনুযায়ী দৈনিক মজুরিভিত্তিক চালক পদে নিয়োগ দেওয়া হবে। তবে চূড়ান্ত নিয়োগের আগে তারা কোনো আর্থিক সুবিধা পাবেন না।

পরবর্তীতে নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে বিআরটিসির স্থায়ী চালক পদে নিয়োগের ক্ষেত্রে নির্বাচিত নারী চালকরা অগ্রাধিকার পাবেন।

বিস্তারিত জানতে ম্যানেজার ট্রেনিং, বিআরটিসি কেন্দ্রীয় প্রশিক্ষণ ইনস্টিটিউট, গাজীপুরের মোবাইল ও হোয়াটসঅ্যাপ নম্বর ০১৬১৯-৪৫৭২৪৫-এ যোগাযোগ করা যাবে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ব্যাংক এশিয়াতে চাকরির সুযোগ, লাগবে যে যোগ্যতা
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে ব্যাংক এশিয়া পিএলসি। আগ্রহীরা আগামী ২০ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন।
ব্যাংক এশিয়াতে চাকরির সুযোগ, লাগবে যে যোগ্যতা
অভিজ্ঞতা ছাড়াই ৩০ জনকে চাকরি দেবে এসএমসি
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) ব্র্যাক। আগ্রহীরা আগামী ২১ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন।
অভিজ্ঞতা ছাড়াই ৩০ জনকে চাকরি দেবে এসএমসি
একাধিক সুবিধাসহ চাকরি দিচ্ছে ব্র্যাক, অষ্টম শ্রেণি পাসেই আবেদন
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) ব্র্যাক। আগ্রহীরা আগামী ১৯ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন।
একাধিক সুবিধাসহ চাকরি দিচ্ছে ব্র্যাক, অষ্টম শ্রেণি পাসেই আবেদন
নিয়োগ দেবে এসিআই, মোবাইল বিল-দুপুরের খাবারসহ রয়েছে নানান সুবিধা
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ পিএলসি (এসিআই)। আগ্রহীরা আগামী ৩১ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন।
নিয়োগ দেবে এসিআই, মোবাইল বিল-দুপুরের খাবারসহ রয়েছে নানান সুবিধা
আকর্ষণীয় বেতনে ঢাকার পাঁচতারকা হোটেলে চাকরি, বয়স ৪০ হলেও করা যাবে আবেদন
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে রাজধানীর পাঁচতারকা হোটেল প্যানপ্যাসিফিক সোনারগাঁও। আগ্রহীরা আগামী ২৪ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন।
আকর্ষণীয় বেতনে ঢাকার পাঁচতারকা হোটেলে চাকরি, বয়স ৪০ হলেও করা যাবে আবেদন
আরও পড়ুন
ব্যাংক এশিয়াতে চাকরির সুযোগ, লাগবে যে যোগ্যতা
অভিজ্ঞতা ছাড়াই ৩০ জনকে চাকরি দেবে এসএমসি
একাধিক সুবিধাসহ চাকরি দিচ্ছে ব্র্যাক, অষ্টম শ্রেণি পাসেই আবেদন
নিয়োগ দেবে এসিআই, মোবাইল বিল-দুপুরের খাবারসহ রয়েছে নানান সুবিধা