ঢাকা মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

বাংলাদেশ রেলওয়ের ৩ অঞ্চলে নিয়োগ

আরটিভি নিউজ

প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩২ পিএম
ছবি: সংগৃহীত

বাংলাদেশ রেলওয়েতে প্যানেল আইনজীবী পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ৩টি রেলওয়ে অঞ্চলে মোট ২২ জনকে নিয়োগ দেওয়া হবে। আবেদনের শেষ তারিখ ৪ অক্টোবর ২০২৬।

চাকরির বিবরণ

পদের নাম: আইনজীবী

১. আদালত: আপিল বিভাগ

রেলওয়ে অঞ্চল: পূর্বাঞ্চল

পদসংখ্যা: ২

২. আদালত: হাইকোর্ট বিভাগ

রেলওয়ে অঞ্চল: পশ্চিমাঞ্চল

পদসংখ্যা: ৮

৩. আদালত: হাইকোর্ট বিভাগ

রেলওয়ে অঞ্চল: পূর্বাঞ্চল

পদসংখ্যা: ১২

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

প্রার্থীকে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে ন্যূনতম স্নাতক ডিগ্রিধারী হতে হবে। সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের ক্ষেত্রে হাইকোর্ট বিভাগে মামলা পরিচালনায় পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। আপিল বিভাগের প্যানেল আইনজীবীদের ক্ষেত্রে হাইকোর্ট বিভাগে মামলা পরিচালনায় ১০ বছরের অভিজ্ঞতা এবং আপিল বিভাগে তালিকাভুক্তিসহ মামলা পরিচালনার অভিজ্ঞতা থাকতে হবে।

নিয়োগের ধরন

চুক্তিভিত্তিক (প্রাথমিকভাবে ৩ বছর)।

আবেদনের নিয়ম

প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদনপত্র ডাকযোগে/সরাসরি প্রেরণ করতে হবে। নমুনা আবেদন (জীবনবৃত্তান্ত) ফরম এবং প্যানেল আইনজীবীদের কর্মপরিধি (Terms of Reference) ওয়েবসাইটে (www.railway.gov.bd) পাওয়া যাবে। ফরমটি ডাউনলোড/অনুরূপ ছক যথাযথ পূরণপূর্বক আবেদন করা যাবে।

আবেদনের ঠিকানা
অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো), বাংলাদেশ রেলওয়ে এবং আহ্বায়ক, প্যানেল আইনজীবী নিয়োগ কমিটি, রেলভবন (কক্ষ নং-৪০১), ঢাকা।

আবেদনের শেষ তারিখ

৪ অক্টোবর ২০২৬

নির্দেশনা ও শর্তগুলো

১. ৫ মার্চ ২০২৫ তারিখের বিজ্ঞপ্তির বিপরীতে যেসব প্রার্থী আবেদনপত্র জমা দিয়েছেন, তাঁদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই। তবে যদি কেউ তার অভিজ্ঞতা হালনাগাদ করতে চান, তিনি আবার আবেদন করতে পারেন।

২. একজন আবেদনকারী একাধিক প্যাকেজে প্যানেলভুক্তির জন্য আলাদাভাবে আবেদন করতে পারবেন।

বিস্তারিত দেখুন এই খানে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
প্রভিডেন্ট ফান্ড-মোবাইল বিল সুবিধাসহ ওয়ালটনে চাকরি, লাগবে যে যোগ্যতা
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি। আগ্রহীরা আগামী ১০ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।
প্রভিডেন্ট ফান্ড-মোবাইল বিল সুবিধাসহ ওয়ালটনে চাকরি, লাগবে যে যোগ্যতা
অভিজ্ঞতা ছাড়াই ২৫ জনকে চাকরি দেবে আরএফএল গ্রুপ, রয়েছে নানান সুবিধা
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে আরএফএল গ্রুপ। আগ্রহীরা আগামী ৩০ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।
অভিজ্ঞতা ছাড়াই ২৫ জনকে চাকরি দেবে আরএফএল গ্রুপ, রয়েছে নানান সুবিধা
এইচএসসি পাসেই নিয়োগ দেবে মিনিস্টার, বেতন বাড়বে প্রতিবছর 
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে মিনিস্টার হাই-টেক পার্ক লিমিটেড। আগ্রহীরা আগামী ২৫ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।
এইচএসসি পাসেই নিয়োগ দেবে মিনিস্টার, বেতন বাড়বে প্রতিবছর 
২ কারখানায় নিয়োগ দেবে স্কয়ার গ্রুপ, আবেদন শেষ যেদিন
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে স্কয়ার গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান স্কয়ার টেক্সটাইলস পিএলসি। আগ্রহীরা আগামী ২৮ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। 
২ কারখানায় নিয়োগ দেবে স্কয়ার গ্রুপ, আবেদন শেষ যেদিন
নতুনদের ক্যারিয়ার গড়ার সুযোগ দিচ্ছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি। আগ্রহীরা আগামী ১৮ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। 
নতুনদের ক্যারিয়ার গড়ার সুযোগ দিচ্ছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক
আরও পড়ুন
রেললাইনে চুরি ঠেকাতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ
প্রবীণ ও প্রতিবন্ধীদের ট্রেন ভাড়ায় ২৫% ছাড়ের ঘোষণা
আজ বিক্রি হচ্ছে ১ জুনের ট্রেনের ফিরতি টিকিট
ঈদযাত্রায় ২৫ মে’র টিকিট বিক্রি আজ