ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই ৮৫৪২ জন নিয়োগ

আরটিভি নিউজ

প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৮ পিএম
ছবি: সংগৃহীত

এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে থাকার সময়ে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিতে ১০ হাজার ৮৩২ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যে আট হাজার ৫৪২ জনকে কোনো নিয়োগ বিজ্ঞপ্তি ও প্রতিযোগিতামূলক পরীক্ষা ছাড়াই শুধু জীবনবৃত্তান্তের ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়। এসব নিয়োগপ্রাপ্তের বড় অংশের বাড়ি চট্টগ্রামে। শুধু পটিয়া উপজেলারই রয়েছেন পাঁচ হাজার ১৪৮ জন।

বাংলাদেশ ব্যাংকের বিশেষ পরিদর্শন প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

২০১৭ থেকে ২০২৪ সালের আগস্ট পর্যন্ত ব্যাংকটির নিয়োগ এবং ৫ আগস্টের পর ছাঁটাই প্রক্রিয়ায় নিয়ম মানা হয়েছিল কি না, তা যাচাই করতে চলতি বছরের এপ্রিলে সাত সদস্যের একটি কমিটি গঠন করে কেন্দ্রীয় ব্যাংক। নির্বাহী পরিচালক আরিফুজ্জামানের নেতৃত্বে গঠিত কমিটি সম্প্রতি প্রতিবেদনটি গভর্নর মো. মোস্তাকুর রহমানের কাছে জমা দিয়েছে।

প্রতিবেদনে কোনো সুপারিশ করা হয়নি, নিয়োগ ও পরবর্তী ছাঁটাইয়ের ঘটনাগুলো তুলে ধরা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ৩১ আগস্ট ইসলামী ব্যাংকের মোট কর্মী ছিলেন ২১ হাজার ৫৫১ জন। এর মধ্যে ২০১৭ থেকে ২০২৪ সালের আগস্ট পর্যন্ত নিয়োগ দেওয়া হয় ১০ হাজার ৮৩২ জনকে। তাদের মধ্যে আট হাজার ৫৪২ জনের নিয়োগে কোনো বিজ্ঞপ্তি বা প্রতিযোগিতামূলক পরীক্ষা হয়নি।

এসব নিয়োগের মধ্যে চট্টগ্রামের বাসিন্দা আট হাজার ৯৯ জন। কক্সবাজারের ৩৯৮, কুমিল্লার ১১৪, ময়মনসিংহের ৯৯, বগুড়ার ৯৭ এবং ঢাকার ৯৬ জন রয়েছেন। রাজশাহী থেকে ৮৩, যশোর থেকে ৭৮, গাইবান্ধা থেকে ৭৫ ও রংপুর থেকে ৬৬ জন নিয়োগ পান।

জীবনবৃত্তান্ত জমার বাক্স

প্রতিবেদনে বলা হয়েছে, এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলমের পটিয়ার বাড়ি এবং চট্টগ্রামের আসাদগঞ্জ কার্যালয়ে জীবনবৃত্তান্ত জমা দেওয়ার জন্য বাক্স রাখা হতো। এসব বাক্সে পদের পাশাপাশি এলাকা ও নারী-পুরুষের আলাদা পরিচিতিও উল্লেখ থাকত।

কেন্দ্রীয় ব্যাংকের পরিদর্শক দল দৈবচয়নের ভিত্তিতে ওই সময়ে নিয়োগ পাওয়া ঢাকায় কর্মরত ১০ কর্মকর্তার লিখিত বক্তব্য নেয়। তারা জানিয়েছেন, সাইফুল আলমের বাড়ি ও আসাদগঞ্জ অফিসের বাক্সে জীবনবৃত্তান্ত জমা দেওয়ার পর সেখানেই তাদের মৌখিক পরীক্ষা ও নিয়োগ দেওয়া হয়। এমনকি ১০ জনের মধ্যে দুজনের কোনো মৌখিক পরীক্ষাই হয়নি।

২৭ পদে নিয়োগ

পরিদর্শন প্রতিবেদনে বলা হয়েছে, বিজ্ঞপ্তি ও পরীক্ষা ছাড়াই মোট ২৭টি পদে নিয়োগ দেওয়া হয়। এর মধ্যে ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার (ক্যাশ) পদে দুই হাজার ৭৮৯ জন এবং ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার পদে দুই হাজার ১৬০ জন নিয়োগ পান। মেসেঞ্জার কাম গার্ড এক হাজার ৫৪৪ জন, আরডিএস প্রকল্পে ৯১৫ জন এবং ট্রেইনি জুনিয়র অফিসার পদে ৫০১ জন নিয়োগ দেওয়া হয়।

উচ্চপর্যায়ের পদেও একই ধরনের অনিয়মের তথ্য পেয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বিজ্ঞপ্তি ছাড়াই দুজন এমডি, আটজন ডিএমডি, দুজন এসইভিপি এবং একজন ট্রেনিং ইনস্টিটিউটের প্রিন্সিপাল নিয়োগ দেওয়া হয়। পাঁচ ইভিপির মধ্যে চারজনকেও বিজ্ঞপ্তি ছাড়াই নিয়োগ দেওয়া হয়েছিল।

কেন্দ্রীয় ব্যাংকের বিধান অনুযায়ী ডিএমডি হতে অন্তত ২০ বছরের অভিজ্ঞতা এবং আগের পদে দুই বছরের অভিজ্ঞতা থাকা প্রয়োজন। প্রতিবেদনে বলা হয়েছে, এ শর্ত পূরণ না করেই এস আলমের পিএস আকিজ উদ্দিনকে আট বছরের এবং মিফতাহ উদ্দীনকে ১৭ বছরের ব্যাংকিং অভিজ্ঞতায় ডিএমডি করা হয়।

প্রবেশনারি অফিসার নিয়োগেও প্রশ্ন

এস আলমের সময়ে ইসলামী ব্যাংকে প্রবেশনারি অফিসারের চারটি ব্যাচ নিয়োগ দেওয়া হয়। এর মধ্যে ২০১৯ সালের ২৪তম ব্যাচে ১৯০ জনকে বিজ্ঞপ্তি ছাড়াই নিয়োগ দেওয়া হয়। এদের মধ্যে ১২ জন কোনো লিখিত পরীক্ষাতেই অংশ নেননি।

প্রতিবেদন অনুযায়ী, ৮৪০ জনের জীবনবৃত্তান্ত প্রধান কার্যালয়ে পাঠানো হয়। লিখিত পরীক্ষায় অংশ নেন ৭৬৩ জন। এর মধ্যে মাত্র ৩৬ জন ৫০ শতাংশের বেশি নম্বর পান। পরে নম্বরের শর্ত শিথিল করে ২০ শতাংশ নম্বর পাওয়া প্রার্থীদেরও মৌখিক পরীক্ষায় ডাকা হয়। শেষ পর্যন্ত ১৯০ জনকে ইসলামী ব্যাংকে নিয়োগ দেওয়া হয়। তাদের সবাই চট্টগ্রামের বাসিন্দা ছিলেন।

এই ব্যাচের ১৮৪ জন যোগদান করেন। বর্তমানে চাকরিতে আছেন মাত্র ৩১ জন। ২১ জন পদত্যাগ করেছেন, ১৩১ জন চাকরি হারিয়েছেন এবং একজন মারা গেছেন।

তবে ২০১৭ সালের ১৪৪ জন এবং ২০২৪ সালের ২০০ প্রবেশনারি অফিসারের নিয়োগ যথাযথ প্রক্রিয়ায় হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ২০২৪ সালের ২০০ জনের মধ্যে চট্টগ্রামের ছিলেন মাত্র ৩৬ জন।

মূল্যায়ন পরীক্ষায় ৪৬৮৫ জন ছাঁটাই

২০১৭ থেকে ২০২৪ সালের আগস্ট পর্যন্ত নিয়োগে অনিয়মের তথ্য পাওয়ার পর এসব কর্মীর যোগ্যতা যাচাইয়ে মূল্যায়ন পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেয় ইসলামী ব্যাংকের পর্ষদ।

২০২৫ সালের ২৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত ওই পরীক্ষায় প্রাথমিকভাবে পাঁচ হাজার ৩৭৩ জনকে অন্তর্ভুক্ত করা হয়। এর মধ্যে ৪০২ জন পরীক্ষায় অংশ নেন এবং সবাই চাকরিতে বহাল আছেন। অন্যদিকে চার হাজার ৯৭১ জন পরীক্ষায় অংশ নেননি। পরে আরও ২৮৭ জনকে মূল্যায়ন প্রক্রিয়ায় যুক্ত করা হয়।

পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থাপনা কর্তৃপক্ষ চার হাজার ৬৮৫ জনকে চাকরি থেকে বরখাস্তের সিদ্ধান্ত নেয়। তাদের মধ্যে চার হাজার ৪৪০ জন চট্টগ্রামের বাসিন্দা। এ ছাড়া কক্সবাজারের ১৫৫, ঢাকার ১০ এবং অন্যান্য জেলার ৮০ জন রয়েছেন।

এর বাইরে বিভিন্ন অভিযোগে ১২১ জন, চুক্তির মেয়াদ শেষ হওয়ায় নবায়ন না করে এক হাজার ১৯০ জন এবং অন্যান্য কারণে ১৩৬ জনকে চাকরিচ্যুত করা হয়। বাধ্যতামূলক অবসরে পাঠানো হয় পাঁচ কর্মকর্তাকে।

বছরে সর্বোচ্চ নিয়োগ ২০১৯ সালে

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে দেখা যায়, ২০১৭ সালে ইসলামী ব্যাংকে ৩৬৭ জন নিয়োগ পান। ২০১৮ সালে এক হাজার ১১৮, ২০১৯ সালে দুই হাজার ৪৬৭, ২০২০ সালে দুই হাজার ১১০, ২০২১ সালে ৮৬৫ এবং ২০২২ সালে দুই হাজার ১১৯ জন নিয়োগ দেওয়া হয়। ২০২৩ সালে ৩৯৭ এবং ২০২৪ সালের আগস্ট পর্যন্ত এক হাজার ৩৯২ জন নিয়োগ পান।

প্রতিবেদনে বলা হয়েছে, ব্যাংকের নিজস্ব মানবসম্পদ নীতিমালা অনুযায়ী নিয়োগের ক্ষেত্রে অন্তত দুটি জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশ এবং লিখিত ও মৌখিক পরীক্ষা নেওয়ার কথা। লিখিত ও মৌখিক পরীক্ষায় ন্যূনতম ৫০ শতাংশ নম্বর পাওয়ার শর্তও রয়েছে। তবে ২০১৭ থেকে ২০২৪ সালের আগস্ট পর্যন্ত নিয়োগের বড় একটি অংশে এসব প্রক্রিয়া অনুসরণ করা হয়নি।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ওয়ালটনে চাকরি, অষ্টম শ্রেণি পাসেই আবেদনের সুযোগ
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি। আগ্রহীরা আগামী ৩ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।
ওয়ালটনে চাকরি, অষ্টম শ্রেণি পাসেই আবেদনের সুযোগ
শিক্ষক-কর্মচারী নিয়োগ দেবে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে ৯টি পদে ১৭ জন শিক্ষক-কর্মচারী নিয়োগ দেওয়া হবে। এরই মধ্যে আবেদন শুরু হয়েছে, চলবে ২৯ অক্টোবর বিকেল ৪টা পর্যন্ত।
শিক্ষক-কর্মচারী নিয়োগ দেবে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়
৫০ অফিসার নিয়োগ দেবে শিশু হাসপাতাল
বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে ৪টি বিভাগে ‌‌‘আবাসিক মেডিকেল অফিসার’ পদে ৫০ জনকে নিয়োগ দেওয়া হবে।
৫০ অফিসার নিয়োগ দেবে শিশু হাসপাতাল
আস-সুন্নাহ ফাউন্ডেশনে চাকরির সুযোগ, থাকা-খাওয়া ফ্রি
সিকিউরিটি গার্ড পদে ২৫ জনকে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। অষ্টম শ্রেণি পাস পুরুষ প্রার্থীদের এই পদে আবেদনের আহ্বান জানানো হয়েছে। আগ্রহীরা ২৫ অক্টোবরের মধ্যে সরাসরি অথবা কুরিয়ারের আবেদন করতে পারবেন।  নির্বাচিতদের মাসে ১০ হাজার টাকা বেতনের পাশাপাশি সম্পূর্ণ ফ্রি থাকা-খাওয়া, প্রভিডেন্ট ফান্ড, ২ ঈদে বোনাসসহ কর্মদক্ষতার ভিত্তিতে প্রতি বছর ইনক্রিমেন্ট দেওয়া হবে। পদের নাম ও বিবরণ প্রতিষ্ঠানের নাম: আস-সুন্নাহ ফাউন্ডেশন পদের নাম: সিকিউরিটি গার্ড পদসংখ্যা: ২৫ দায়িত্বসমূহ প্রার্থীকে অবশ্যই ধূমপানমুক্ত ও সুন্নাহসম্মত জীবনযাপনে আগ্রহী হতে হবে। দায়িত্ব পালনে সতর্ক, সৎ, আমানতদার ও দায়িত্বশীল হতে হবে। প্রতিষ্ঠানের প্রবেশপথ ও নির্ধারিত পোস্টের নিরাপত্তা নিশ্চিত করতে সক্ষম হতে হবে। ব্যক্তি, যানবাহন ও মালামাল প্রবেশ ও বাহির্গমনের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। প্রতিষ্ঠানের সম্পদ, যন্ত্রপাতি ও গুরুত্বপূর্ণ সামগ্রীর নিরাপত্তা ও যথাযথ হেফাজত নিশ্চিত করতে হবে। সন্দেহজনক বিষয় বা নিরাপত্তাজনিত সমস্যা দেখা দিলে দ্রুত ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করতে হবে। ডিউটির সময় কর্মস্থলে উপস্থিত থাকা, সময়ানুবর্তিতা ও শৃঙ্খলা বজায় রাখতে হবে। শিক্ষক-শিক্ষার্থী, প্রাতিষ্ঠানিক কর্মী ও দর্শনার্থীদের সঙ্গে ভদ্র আচরণ করতে হবে। শিক্ষাগত যোগ্যতা: সর্বনিম্ন অষ্টম শ্রেণি পাস অভিজ্ঞতা: ২ বছর প্রার্থীর ধরন: পুরুষ বয়সসীমা: ২৫-৫০ বছর চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম বেতন: ১০,০০০ টাকা।  অন্যান্য সুবিধা: থাকা-খাওয়া সম্পূর্ণ ফ্রি, প্রভিডেন্ট ফান্ড, ২ ঈদে বোনাস ও কর্মদক্ষতার ভিত্তিতে প্রতি বছর ইনক্রিমেন্ট। কর্মস্থল: যেকোনো জেলা আবেদন যেভাবে: সরাসরি/কুরিয়ার আবেদনের ঠিকানা: আস-সুন্নাহ ফাউন্ডেশন, প্লট-৬২, রোড-৩, ব্লক-এ, আফতাবনগর, ঢাকা-১২১২। আবেদনের সময়সীমা: ২৫ অক্টোবর ২০২৬ আরটিভি/এসআর
আস-সুন্নাহ ফাউন্ডেশনে চাকরির সুযোগ, থাকা-খাওয়া ফ্রি
শিল্প মন্ত্রণালয়ের অধীনে বিশাল নিয়োগ
শিল্প মন্ত্রণালয়ের অধীনস্থ বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সারাদেশে প্রতিষ্ঠানটির নিয়ন্ত্রণাধীন বিভিন্ন কারাখানার শূন্য পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। প্রতিষ্ঠানটির ১৯ ক্যাটাগরির শূন্য পদে নিয়োগ পাবেন মোট ২৭৪ জন। গত ১১ অক্টোবর প্রকাশিত হয় এই নিয়োগ বিজ্ঞপ্তি। পদের নাম: সহকারী ব্যবস্থাপক (প্রশাসন)। পদ সংখ্যা: ২২টি। শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতকসহ স্নাতকোত্তর বা স্নাতক (সম্মান) বা সমমানে ডিগ্রি। বেতন: ৪৪,০০০-১০৫,৯০০ টাকা পদের নাম: নিরাপত্তা কর্মকর্তা। পদ সংখ্যা: ৩টি। শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতকসহ স্নাতকোত্তর বা স্নাতক (সম্মান) বা সমমানে ডিগ্রি। বেতন: ৪৪,০০০-১০৫,৯০০ টাকা। পদের নাম: হিসাব কর্মকর্তা/অর্থ কর্মকর্তা। পদ সংখ্যা: ২৫টি। শিক্ষাগত যোগ্যতা: হিসাব বিজ্ঞান বা ফিন্যান্স বা অর্থনীতি বা পরিসংখ্যান বিষয়ে স্নাতকসহ স্নাতকোত্তর বা স্নাতক (সম্মান) বা সমমানে ডিগ্রি। বেতন: ৪৪,০০০-১০৫,৯০০ টাকা। পদের নাম: সহকারী প্রোগ্রামার। পদ সংখ্যা: ৩টি। শিক্ষাগত যোগ্যতা: কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বা ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি বিষয়ে বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং বা বিএসসি (সম্মান) বা সমমানে ডিগ্রি। বেতন: ৪৪,০০০-১০৫,৯০০ টাকা। পদের নাম: সহকারী ব্যবস্থাপক (ক্রয়)/সহকারী ব্যবস্থাপক (বিক্রয়)। পদ সংখ্যা: ১৫টি। শিক্ষাগত যোগ্যতা: ব্যবসায় শিক্ষা বিষয়ে স্নাতকসহ স্নাতকোত্তর বা স্নাতক (সম্মান) বা সমমানে ডিগ্রি। বেতন: ৪৪,০০০-১০৫,৯০০ টাকা। পদের নাম: সহকারী রসায়নবিদ। পদ সংখ্যা: ৩১টি। শিক্ষাগত যোগ্যতা: রসায়ন বা ফলিত রসায়ন বিষয়ে বিএসসিসহ এমএসসি বা বিএসসি (সম্মান) বা সমমানে ডিগ্রি। বেতন: ৪৪,০০০-১০৫,৯০০ টাকা। পদের নাম: সহকারী প্রকৌশলী (রসায়ন)। পদ সংখ্যা: ৩১টি। শিক্ষাগত যোগ্যতা: বিএসসি ইন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি। বেতন: ৪৪,০০০-১০৫,৯০০ টাকা। পদের নাম: সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ)। পদ সংখ্যা: ১০টি। শিক্ষাগত যোগ্যতা: ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স বা ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন বিষয়ে বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি। বেতন: ৪৪,০০০-১০৫,৯০০ টাকা। পদের নাম: কারিগরী কর্মকর্তা। পদ সংখ্যা: ৩টি। শিক্ষাগত যোগ্যতা: পদার্থ বিজ্ঞান বা ফলিত পদার্থ বিজ্ঞান বিষয়ে বিএসসি (স্নাতক) সহ এমএসসি বা বিএসসি (সম্মান) বা সমমানে ডিগ্রি। বেতন: ৪৪,০০০-১০৫,৯০০ টাকা। পদের নাম: সহকারী প্রকৌশলী (যান্ত্রিক)। পদ সংখ্যা: ১৮টি। শিক্ষাগত যোগ্যতা: যন্ত্রকৌশল বিষয়ে বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি। বেতন: ৪৪,০০০-১০৫,৯০০ টাকা। পদের নাম: সহকারী প্রকৌশলী (পুর)। পদ সংখ্যা: ৩টি। শিক্ষাগত যোগ্যতা: সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি। বেতন: ৪৪,০০০-১০৫,৯০০ টাকা। পদের নাম: সহকারী প্রশাসনিক কর্মকর্তা। পদ সংখ্যা: ১২টি। শিক্ষাগত যোগ্যতা: স্নাতকসহ স্নাতকোত্তর বা স্নাতক (সম্মান) বা সমমানে ডিগ্রি। বেতন: ৩২,০০০-৭৭,৩০০ টাকা। পদের নাম: সহকারী নিরাপত্তা কর্মকর্তা। পদ সংখ্যা: ১টি। শিক্ষাগত যোগ্যতা: স্নাতকসহ স্নাতকোত্তর বা স্নাতক (সম্মান) বা সমমানে ডিগ্রি। বেতন: ৩২,০০০-৭৭,৩০০ টাকা। পদের নাম: সহকারী হিসাব কর্মকর্তা/সহকারী অর্থ কর্মকর্তা। পদ সংখ্যা: ৩১টি। শিক্ষাগত যোগ্যতা: ব্যবসায় শিক্ষা বিষয়ে স্নাতকসহ স্নাতকোত্তর বা স্নাতক (সম্মান) বা সমমানে ডিগ্রি। বেতন: ৩২,০০০-৭৭,৩০০ টাকা। পদের নাম: সহকারী অপারেশন অফিসার। পদ সংখ্যা: ৩টি। শিক্ষাগত যোগ্যতা: কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বা ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি বিষয়ে বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং বা বিএসসিসহ এমএসসি বা বিএসসি (সম্মান) বা সমমানে ডিগ্রি। বেতন: ৩২,০০০-৭৭,৩০০ টাকা। পদের নাম: সহকারী বাণিজ্যিক কর্মকর্তা। পদ সংখ্যা: ১৯টি। শিক্ষাগত যোগ্যতা: ব্যবসায় শিক্ষা বিষয়ে স্নাতকসহ স্নাতকোত্তর বা স্নাতক (সম্মান) বা সমমানে ডিগ্রি। বেতন: ৩২,০০০-৭৭,৩০০ টাকা। পদের নাম: উপ-সহকারী রসায়নবিদ। পদ সংখ্যা: ৪০টি। শিক্ষাগত যোগ্যতা: রসায়ন বা ফলিত রসায়ন বিষয়ে বিএসসিসহ এমএসসি বা বিএসসি (সম্মান) বা সমমানে ডিগ্রি। বেতন: ৩২,০০০-৭৭,৩০০ টাকা। পদের নাম: উপ-সহ প্রকৌশলী (রসায়ন)। পদ সংখ্যা: ১টি। শিক্ষাগত যোগ্যতা: কেমিকৌশল বিষয়ে ৪ বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি। বেতন: ৩২,০০০-৭৭,৩০০ টাকা। পদের নাম: উপ-সহকারী প্রকৌশলী (যান্ত্রিক)। পদ সংখ্যা: ৩টি। শিক্ষাগত যোগ্যতা: যন্ত্রকৌশল বিষয়ে ৪ (চার) বৎসর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি। বেতন: ৩২,০০০-৭৭,৩০০ টাকা। আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শুরু সময়: ১৪ অক্টোবর, ২০২৬ সকাল ১০টা থেকে আবেদন করা যাবে। আবেদনের শেষ সময়: ১২ নভেম্বর, ২০২৬ বিকাল ৫টা পর্যন্ত আবেদন করা যাবে।ঘড়ি কিনুন সূত্র : বিজ্ঞপ্তি আরটিভি/এসআর
শিল্প মন্ত্রণালয়ের অধীনে বিশাল নিয়োগ