ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

বুটেক্সে শিক্ষকসহ ১৪ জনের চাকরি, আবেদন শুরু ৩০ সেপ্টেম্বর

আরটিভি নিউজ

প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৯ পিএম
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) । ছবি: সংগৃহীত

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) বিভিন্ন শূন্য পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ৯টি পদে মোট ১৪ জনকে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী বাংলাদেশের প্রকৃত নাগরিকরা আগামী ৩০ সেপ্টেম্বর থেকে ২৯ অক্টোবর ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. রাশেদা বেগম দিনা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে ২৮ সেপ্টেম্বর ২০২৬।

পদের বিবরণ

প্রভাষক (এ্যাপারেল)
পদসংখ্যা: ১টি
বেতন স্কেল: ৪৪,০০০–১,০৫,৯০০ টাকা (গ্রেড-৯)
কর্মস্থল: এ্যাপারেল ইঞ্জিনিয়ারিং বিভাগ।

লাইব্রেরীয়ান
পদসংখ্যা: ১টি
বেতন স্কেল: ১,১৩,০০০–১,৪৮,৮০০ টাকা (গ্রেড-৩)
কর্মস্থল: সেন্ট্রাল লাইব্রেরি।

অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ২টি
বেতন স্কেল: ২৪,০০০–৫৮,০০০ টাকা (গ্রেড-১৩)
কর্মস্থল: একাডেমিক শাখা ও রেজিস্ট্রার দপ্তর।

কেয়ারটেকার
পদসংখ্যা: ১টি
বেতন স্কেল: ২৪,০০০–৫৮,০০০ টাকা (গ্রেড-১৩)।

অফিস সহকারী কাম কম্পিউটার টাইপিস্ট
পদসংখ্যা: ১টি
বেতন স্কেল: ২১,৯০০–৫২,৯০০ টাকা (গ্রেড-১৬)।

সহকারী হিসাবরক্ষক
পদসংখ্যা: ১টি
বেতন স্কেল: ২১,৯০০–৫২,৯০০ টাকা (গ্রেড-১৬)।

সহকারী ক্যাশিয়ার
পদসংখ্যা: ১টি
বেতন স্কেল: ২১,৯০০–৫২,৯০০ টাকা (গ্রেড-১৬)।

লাইব্রেরী সহকারী
পদসংখ্যা: ১টি
বেতন স্কেল: ২১,৯০০–৫২,৯০০ টাকা (গ্রেড-১৬)।

সিকিউরিটি গার্ড
পদসংখ্যা: ৫টি
বেতন স্কেল: ২০,০০০–৪৮,৪০০ টাকা (গ্রেড-২০)।

শিক্ষাগত যোগ্যতা

প্রভাষক (এ্যাপারেল): সংশ্লিষ্ট বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি থাকতে হবে। স্নাতক পরীক্ষায় প্রথম শ্রেণি অথবা ৪.০০-এর মধ্যে ন্যূনতম ৩.৭৫ সিজিপিএ থাকতে হবে। এসএসসি ও এইচএসসি বা সমমান পরীক্ষায় প্রথম বিভাগ অথবা ৫.০০-এর মধ্যে ন্যূনতম ৪.৫০ জিপিএ থাকতে হবে। পিএইচডিধারীদের ক্ষেত্রে স্নাতক পর্যায়ে ন্যূনতম ৩.৫০ সিজিপিএ থাকতে হবে।

লাইব্রেরীয়ান: গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞানে কমপক্ষে মাস্টার্স ডিগ্রি থাকতে হবে। সব পর্যায়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণি/বিভাগ বা সমতুল্য জিপিএ/সিজিপিএ থাকতে হবে। প্রথম শ্রেণির পদে লাইব্রেরি বা অনুরূপ কাজে কমপক্ষে ১৫ বছরের অভিজ্ঞতা এবং ডেপুটি লাইব্রেরীয়ান পদে কমপক্ষে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ও ডাটাবেজে অভিজ্ঞতা প্রয়োজন।

অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর: এইচএসসি বা সমমান পাস হতে হবে। সব পর্যায়ে কমপক্ষে দ্বিতীয় বিভাগ বা সমতুল্য জিপিএ থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে বাংলায় প্রতি মিনিটে ২৫ শব্দ ও ইংরেজিতে ৩৫ শব্দের গতি থাকতে হবে। এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট ও অ্যাকসেস পরিচালনায় অভিজ্ঞতা প্রয়োজন।

কেয়ারটেকার: কমপক্ষে স্নাতক ডিগ্রি থাকতে হবে। ওয়ার্ড প্রসেসিং ও কম্পিউটার ডাটাবেজে অভিজ্ঞতা প্রয়োজন।

অফিস সহকারী কাম কম্পিউটার টাইপিস্ট: এইচএসসি বা সমমান পাস হতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে বাংলায় প্রতি মিনিটে ২০ শব্দ ও ইংরেজিতে ৩০ শব্দের গতি থাকতে হবে।

সহকারী হিসাবরক্ষক ও সহকারী ক্যাশিয়ার: এইচএসসি (বাণিজ্য) বা সমমান পাস হতে হবে। হিসাবের কাজ, ওয়ার্ড প্রসেসিং ও কম্পিউটার ডাটাবেজে অভিজ্ঞ প্রার্থীরা অগ্রাধিকার পেতে পারেন।

লাইব্রেরী সহকারী: সব পর্যায়ে কমপক্ষে দ্বিতীয় বিভাগ বা সমতুল্য জিপিএসহ এইচএসসি বা সমমান পাস হতে হবে। গ্রন্থাগার বিজ্ঞান/গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞানে সার্টিফিকেট কোর্স পাস হতে হবে।

সিকিউরিটি গার্ড: জেএসসি বা সমমান পাস হতে হবে। বিশ্বস্ত ও কঠোর পরিশ্রমে সক্ষম হতে হবে।

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীদের বুটেক্সের রেজিস্ট্রার অফিস অথবা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে নির্ধারিত জীবনবৃত্তান্তের ফরম সংগ্রহ করতে হবে। আবেদনের সঙ্গে পাসপোর্ট সাইজের তিন কপি রঙিন সত্যায়িত ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদ, অভিজ্ঞতার সনদ এবং জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি জমা দিতে হবে। শিক্ষক পদের ক্ষেত্রে সব সার্টিফিকেট ও ট্রান্সক্রিপ্ট সংযুক্ত করতে হবে।

প্রভাষক পদের জন্য পাঁচ সেট, লাইব্রেরীয়ান পদের জন্য বিজ্ঞপ্তিতে নির্ধারিত পাঁচ সেট এবং ৩ থেকে ৯ নম্বর পদের জন্য দুই সেট আবেদনপত্র জমা দিতে হবে।

আবেদনপত্র ও খামের ওপর পদের নাম, বিভাগ/দপ্তর এবং প্রযোজ্য ক্ষেত্রে বিষয় উল্লেখ করতে হবে। আবেদনপত্র পাঠাতে হবে রেজিস্ট্রার, বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়, তেজগাঁও, ঢাকা-১২০৮ বরাবর।

চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদন ফি

বুটেক্সের ওয়েবসাইটে সোনালী পেমেন্ট গেটওয়ের মাধ্যমে আবেদন ফি জমা দিতে হবে।

১ ও ২ নম্বর পদের জন্য: ২০০ টাকা
৩ থেকে ৮ নম্বর পদের জন্য: ১০০ টাকা
৯ নম্বর পদের জন্য: ৫০ টাকা

এর সঙ্গে প্রযোজ্য চার্জ যুক্ত হবে। পেমেন্টের রশিদের বুটেক্স কপি আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে।

আবেদনের সময়সীমা

আবেদনপত্র ৩০ সেপ্টেম্বর ২০২৬ থেকে ২৯ অক্টোবর ২০২৬ পর্যন্ত অফিস চলাকালীন সময়ে জমা দেওয়া যাবে।

কোনো পদের প্রার্থীর সংখ্যা বেশি হলে প্রয়োজন অনুযায়ী লিখিত পরীক্ষা নেওয়া হতে পারে। প্রাথমিকভাবে যোগ্য ও বাছাইকৃত প্রার্থীদের লিখিত পরীক্ষা বা সাক্ষাৎকারের সময়, তারিখ ও স্থান মোবাইল নম্বরে চিঠি বা এসএমএসের মাধ্যমে জানানো হবে। পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো টিএ/ডিএ দেওয়া হবে না।

বিজ্ঞপ্তিটি নিচে দেখুন।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
১ বছরের অভিজ্ঞতা থাকলেই এসএমসিতে চাকরির সুযোগ
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড। আগ্রহীরা আগামী ২৯ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন।
১ বছরের অভিজ্ঞতা থাকলেই এসএমসিতে চাকরির সুযোগ
আকর্ষণীয় বেতনে প্রিমিয়ার ব্যাংকে চাকরি, বয়স ৪৫ হলেও করা যাবে আবেদন
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে প্রিমিয়ার ব্যাংক পিএলসি। আগ্রহীরা আগামী ২৮ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন।
আকর্ষণীয় বেতনে প্রিমিয়ার ব্যাংকে চাকরি, বয়স ৪৫ হলেও করা যাবে আবেদন
১১৭ জনকে নিয়োগ দেবে সিভিল সার্জনের কার্যালয়, এসএসসি পাসেই আবেদন
পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নরসিংদী জেলা সিভিল সার্জনের কার্যালয়। প্রতিষ্ঠানটিতে এবং এর অধীনে বিভিন্ন স্বাস্থ্যপ্রতিষ্ঠানসমূহে ৮ পদে ১১৭ জনকে নিয়োগ দেওয়া হবে।
১১৭ জনকে নিয়োগ দেবে সিভিল সার্জনের কার্যালয়, এসএসসি পাসেই আবেদন
এইচএসসি পাসেই কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ে চাকরি, নিয়োগ ৪৭ জন
কুষ্টিয়া জেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদে হিসাব সহকারী-কাম-কম্পিউটার অপারেটর পদে ৪৭ জনকে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে।
এইচএসসি পাসেই কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ে চাকরি, নিয়োগ ৪৭ জন
চাকরি দিচ্ছে ওয়ালটন, প্রভিডেন্ট ফান্ড-মুনাফার অংশসহ রয়েছে নানান সুবিধা 
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। আগ্রহীরা আগামী ১০ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন। 
চাকরি দিচ্ছে ওয়ালটন, প্রভিডেন্ট ফান্ড-মুনাফার অংশসহ রয়েছে নানান সুবিধা